ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মানসিক প্রশান্তি ধরে রাখতে জেনে নিন কার্যকর কিছু উপায়


মানসিক প্রশান্তি ধরে রাখতে জেনে নিন কার্যকর কিছু উপায়

 

বর্তমান প্রযুক্তিনির্ভর জীবনে কাজের চাপ এবং তথ্যের অতিরিক্ত প্রবাহের কারণে অনেকেই মানসিক ক্লান্তি ও উদ্বেগে ভোগেন। অফিসের দায়িত্ব, পারিবারিক ব্যস্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অবিরাম নোটিফিকেশনের ভিড়ে মনকে শান্ত রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এর ফলে মনোযোগ কমে যায় এবং দৈনন্দিন কাজকর্মও অনেক সময় চ্যালেঞ্জিং মনে হয়।

তবে মানসিক প্রশান্তি অর্জনের জন্য কঠিন কোনো পদ্ধতি অনুসরণ করার প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনে কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললে মনকে অনেক বেশি স্থির ও স্বস্তিতে রাখা সম্ভব।

আরও পড়ুন: পুরুষদের চেয়ে নারীরা কেন বেশি দিন বাঁচেন?

ডিভাইস থেকে দূরে থাকুন

দিনের শুরুতে মোবাইল ফোন কিংবা অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকা একটি কার্যকর অভ্যাস হতে পারে। ঘুম থেকে উঠেই ই-মেইল, সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যমে নজর না দিয়ে কিছুটা সময় নিজের জন্য ব্যয় করলে দিনটি তুলনামূলকভাবে শান্তভাবে শুরু করা যায়। এ সময় হাঁটা, বই পড়া অথবা পরিবারের সঙ্গে সময় কাটানো উপকারী হতে পারে।

ব্যায়াম বা শরীরচর্চা

মানসিক চাপ কমাতে শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধীরে ও গভীরভাবে শ্বাস নেওয়ার অভ্যাস শরীরকে শিথিল করে এবং উদ্বেগ কমাতে সহায়তা করে। নিয়মিত এ ধরনের অনুশীলন মনোযোগ এবং মানসিক স্থিতিশীলতা বাড়াতেও সহযোগিতা করতে পারে।

আরও পড়ুন: শীতের ছুটিতে ঘুরে আসুন বাংলাদেশের ৮ দর্শনীয় স্থান

প্রকৃতির মধ্যে সময় কাটানো

প্রকৃতির সান্নিধ্য মানুষের মনকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। পার্কে হাঁটা, খোলা আকাশের দিকে তাকিয়ে থাকা কিংবা কিছু সময় রোদে কাটানো মানসিক চাপ হ্রাসে সহায়ক হতে পারে। গবেষণায়ও প্রকৃতির সঙ্গে সময়ে কাটানোর নানাভাবে উপকারিতার কথা উঠে এসেছে।

ইতিবাচক চিন্তা

এ ছাড়া প্রতিদিন কৃতজ্ঞতার বিষয়গুলো লিখে রাখার অভ্যাস মানসিক সুস্থতা বাড়াতে সাহায্য করে। জীবনের ছোট ছোট আনন্দ, প্রিয়জনের সহায়তা অথবা ভালো কোনো অভিজ্ঞতার কথা মনে করলে ইতিবাচক চিন্তার বিকাশ ঘটে।

আরও পড়ুন: মেঘমুক্ত আকাশে পঞ্চগড় থেকে দৃশ্যমান কাঞ্চনজঙ্ঘা, উচ্ছ্বসিত প্রকৃতিপ্রেমীরা

পছন্দের কাজ

সৃজনশীল কর্মকাণ্ডেও মানসিক প্রশান্তি পাওয়া যায়। ছবি আঁকা, হস্তশিল্প তৈরি, রঙ করা অথবা অন্য কোনো সৃজনশীল কাজে যুক্ত থাকলে মন ভালো থাকে এবং চাপ কমে। এখানে নিখুঁত ফলাফলের চেয়ে কাজের আনন্দটাই বেশি গুরুত্বপূর্ণ।

গান বা শান্তিদায়ক সুর

অনেকের কাছে অদ্ভুত মনে হলেও গুনগুন করে গান গাওয়াও মনকে শান্ত রাখতে সাহায্য করতে পারে। এটি শরীরে এক ধরনের আরামদায়ক অনুভূতি তৈরি করে, যা স্নায়ুতন্ত্রকে প্রশমিত করতে ভূমিকা রাখে।

আরও পড়ুন: বুধবার ১২ রাশির অর্থভাগ্যে সতর্কতা, জেনে নিন রাশিফল

শরীরের যত্ন নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। মানসিক চাপের কারণে শরীরের বিভিন্ন পেশিতে টান তৈরি হতে পারে। নিয়মিত হালকা স্ট্রেচিং করলে সেই অস্বস্তি কমে এবং শরীর-মন দুটোই বেশি স্বস্তি অনুভব করে।

বিশেষজ্ঞদের মতে, মানসিক প্রশান্তি কোনো একদিনের অর্জন নয়; বরং এটি নিয়মিত চর্চার ফল। প্রতিদিন কিছু ইতিবাচক অভ্যাস অনুসরণ করলে ব্যস্ত জীবনেও চাপ কমিয়ে মনকে শান্ত রাখা সম্ভব।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন: ৫৩ বছরেও ফিট থাকার জন্য শচীন ছেড়ে দিলেন দুই বদঅভ্যাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমঘটিত বিরোধে বড়াইগ্রামে মাইকিং করে সংঘর্ষ, আহত ১৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৫:০২ এম


প্রেমঘটিত বিরোধে বড়াইগ্রামে মাইকিং করে সংঘর্ষ, আহত ১৬ জন

নাটোরের বড়াইগ্রামে কিশোরদের প্রেমঘটিত দ্বন্দ্বের কারণে মাইকে ঘোষণা করে লোকজনকে জড়ো করে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষ সংঘটিত হয়েছে। এতে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রোববার দুপুর পর্যন্ত উপজেলার শিবপুর বাজার ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শিবপুর গ্রামের ৭০ বছর বয়সী ওয়াজ প্রামাণিককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যসব আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওয়াজ প্রামাণিকের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়দের কাছে পাওয়া তথ্যে জানা যায়, গত ২৯ মে প্রেমঘটিত দ্বন্দ্বের জেরে গোপালপুর মৃধাপাড়া গ্রামের আবিরের সাথে শিবপুরের কয়েকজন কিশোরের মধ্যে ধাক্কাধাক্কি সংঘটিত হয়। পরবর্তীতে শুক্রবার আবির ও তার স্বজনরা শিবপুর গ্রামের সজীবকে মারধর করেন। এ সময় সেখানে থাকা গড়মাটি গ্রামের ব্যবসায়ী আবু হানিফকেও তারা মারধরের শিকার করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গড়মাটি কলোনি থেকে হানিফের স্বজনরা লাঠিসোটা নিয়ে শিবপুর বাজারে গেলে গোপালপুর কলোনি ও শিবপুরের লোকজনের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ শুরু হয়। এতে কমপক্ষে ১৫ জন আহত হন।

রোববার সকালে গোপালপুর, শিবপুর এবং পাশের নারায়ণপুরের লোকজন একত্রিত হয়ে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিবপুর বাজারে অবস্থান নেয়। পরে তারা গড়মাটি গ্রামের ভ্যানচালক নিশাত (৩০)-কে পিটিয়ে আহত করে আটক রাখে। খবর পেয়ে গড়মাটি কলোনির লোকজনও সশস্ত্র অবস্থায় মহাসড়কে অবস্থান নিলে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এরপর ইউএনও ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিশাতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম বলেন, “এ ঘটনায় থানায় পৃথক পৃথক লিখিত অভিযোগ পেয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মঙ্গলবার স্থানীয়ভাবে বসে বিষয়টি মীমাংসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌসুমি বায়ুর শুরুতেই কক্সবাজারে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৫:০৯ এম


মৌসুমি বায়ুর শুরুতেই কক্সবাজারে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে বাংলাদেশে কক্সবাজার উপকূলের মাধ্যমে প্রবেশ করেছে। এই প্রবেশের সঙ্গে কক্সবাজার অঞ্চলে বর্ষার 'উৎসব' শুরু করতে যাচ্ছে বলে স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যেই বাংলাদেশে কক্সবাজার উপকূল দিয়ে প্রবেশ করেছে। এর মানে হচ্ছে, এ বছর বর্ষাকাল শুরু হয়ে গেছে। রোববার (০৭ জুন) পর্যন্ত গত ২৪ ঘণ্টার মধ্যে কক্সবাজারে মোট বৃষ্টির পরিমাণ ছিল ৬২ মিলিমিটার। এছাড়া বৃষ্টির ঘনঘটা আগামী ৬-৭ দিন থাকতে পারে। সোমবার (৮ জুন) ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত একটি আবহাওয়ার সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকার গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হতে চলেছে। এর প্রভাবে, উত্তর বঙ্গোপসাগর, সংশ্লিষ্ট বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর উপর ঝড়ো হাওয়া বইতে পারে।

এই পরিস্থিতিতে কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়াও, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত উপকূলের নিকটবর্তী থেকে সাবধানে চলাফেরা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এদিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে সরজমিনে দেখা গেছে যে, সাগর উত্তাল রয়েছে। এ পরিস্থিতিতে, জোয়ারের পানি স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট উচ্চতায় প্রবাহিত হচ্ছে। কিন্তু তাতেও পর্যটকরা সাগরে গোসল করতে নেমে পড়ছেন। তাদের সতর্ক করার জন্য মাইকিংয়ের পাশাপাশি লাইফ গার্ড কর্মীরা নির্দেশ দিচ্ছেন যেন তারা হাটুসমান পানিতে থাকেন।

সী সেফ লাইফ গার্ড সংস্থার প্রজেক্ট কর্মকর্তা মো. ইমতিয়াজ আহমেদ জানিয়েছেন, বর্ষার আগমনে সাগর উত্তাল হয়ে উঠেছে। এছাড়াও ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই অবস্থায় সৈকতের ৩টি পয়েন্টে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। একই সঙ্গে এই ৩টি পয়েন্টের ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকা টাঙানো হয়েছে। লাইফ গার্ড কর্মীরা পরিস্থিতির প্রতি সতর্ক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি এক নজরে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৫:১৫ এম


আজকের নামাজের সময়সূচি এক নজরে

ইমানের পর নামাজ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। নামাজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি। প্রাপ্তবয়স্ক মুসলমানদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এছাড়াও পাঁচ ওয়াক্তের বাইরে ওয়াজিব, সুন্নত ও নফল নামাজ রয়েছে। কোরআনে বহু জায়গায় নামাজ পড়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। পূর্ববর্তী নবী-রাসুলদেরও নামাজের আদেশ করা হয়েছিল। তাই পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করা হল ইসলামের জন্য একটি ইমানি দায়িত্ব।

সোমবার (৮ জুন), ২১ জিলহজ ১৪৪৭ হিজরি। ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় নামাজের সময় তুলে ধরা হলো:

ফজর- ৩:৪৩ মিনিট

জোহর- ১১:৫৮ মিনিট

আসর- ৪:৩৭ মিনিট

মাগরিব- ৬:৪৭ মিনিট

এশা- ৮:১১ মিনিট

অন্যান্য বিভাগে নামাজের সময়সূচিতে কয়েক মিনিট যোগ বা বিযোগ করতে হবে।

বিজোগ

চট্টগ্রাম: ৫ মিনিট

সিলেট: ৬ মিনিট

যোগ

খুলনা: ৩ মিনিট

রাজশাহী: ৭ মিনিট

রংপুর: ৮ মিনিট

বরিশাল: ১ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৫:২০ এম


সকাল ৯টার মধ্যে ১১ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে সোমবার (৮ জুন) সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়া ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার রাত ৯টা থেকে সোমবার সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%