০৭:০৭ পি.এম
ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন জানান, জনসাধারণের ভোগান্তি দূর করার জন্য ভূমি মন্ত্রণালয়ের সর্বোচ্চ সেবা বর্তমানে পুরোপুরি অনলাইন ও অটোমেটেড করা হয়েছে। ফলে নাগরিকরা এখন ঘরেই বসে ‘ভূমি’ অ্যাপের মাধ্যমে ট্যাক্স প্রদান এবং নামজারিসহ (মিউটেশন) বিভিন্ন আবেদন ও অভিযোগ দাখিল করতে সক্ষম হচ্ছেন।
এছাড়া, যারা অনলাইনে অভিজ্ঞ নন, তাদের জন্য দেশব্যাপী ৮৯৩টি ডিজিটাল সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। যেখানে সংশ্লিষ্ট চার্ট অনুযায়ী নাগরিকরা স্বল্প খরচে অনলাইন সেবা পাচ্ছেন।
শনিবার (২০ জুন) চট্টগ্রামের খুলশী কনভেনশন হলে ‘বিপিও সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।
আরও পড়ুন: কক্সবাজারের হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ ১
মীর হেলাল বলেন, আমরা ‘ভূমি দৃষ্টি’ নামে একটি অ্যাপের পাইলটিং শুরু করেছি। এই অ্যাপের মাধ্যমে দেশের এক প্রান্তের ভূমি কর্মকর্তা অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) কর্মস্থল ত্যাগ করলে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে স্বয়ংক্রিয়ভাবে লাল সংকেত চলে আসবে।
এই প্রযুক্তির ফলে প্রান্তিক পর্যায় থেকে মন্ত্রণালয় পর্যন্ত শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে অত্যন্ত কম খরচে।
দেশের ফ্রিল্যান্সার ও তরুণদের মেধার প্রশংসা করে প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের দেশের ছেলে-মেয়ে অত্যন্ত মেধাবী এবং কঠোর পরিশ্রমী। প্রাতিষ্ঠানিক বড় সহযোগিতা ছাড়াই তারা স্বশিক্ষিত হয়ে ফ্রিল্যান্সিং এবং কনটেন্ট ক্রিয়েশনে বিশ্বদরবারে নিজেদের স্থান করে নিয়েছে। রাষ্ট্রীয়ভাবে যদি এই তরুণদের আরো বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়, তবে বাংলাদেশ ফ্রিল্যান্সিং এবং আইটি সেক্টরে আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দেবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাঙ্ক্ষিত সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে এই তরুণ ফ্রিল্যান্সার এবং আইটি পেশাজীবীরাই সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: সিরাজগঞ্জের হাটিকুমরুল প্রকল্প ডিসেম্বরে চালুর পথে, ২২ জেলার যান চলাচল উন্নত হবে
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে আমরা যে সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সেই অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হলো আমাদের তরুণ প্রজন্ম। অতীতে দীর্ঘ ১৭-১৮ বছর তরুণদের কাছে দেশের সঠিক ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন