ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আমরা আর কখনো উপনিবেশ হবো না: কিউবার প্রেসিডেন্ট


আমরা আর কখনো উপনিবেশ হবো না: কিউবার প্রেসিডেন্ট

কিউবার প্রেসিডেন্ট দিয়াজ-কানেল জোর দিয়ে বলেছেন, দেশটি আর কখনো উপনিবেশে পরিণত হবে না এবং নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় লিখেছেন, দুই সাম্রাজ্যের অধীনে উপনিবেশ ও নব্য-উপনিবেশ থাকার অর্থটা কিউবা খুব ভালোভাবেই জানে। তাই দেশটি সম্পূর্ণ সচেতন যে, তারা আর কখনো উপনিবেশে পরিণত হবে না।

তিনি বলেন, কিউবার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বায়ত্তশাসনের জন্য যে রক্ত ঝরেছে, তা কখনো বৃথা যাবে না। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত এসব অধিকার রক্ষায় লড়াই করে যাব।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

দিয়াজ-কানেলের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর হাভানা ও ওয়াশিংটনের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এরই মধ্যে সোমবার মার্কিন প্রেসিডেন্ট একটি বিতর্কিত ছবি প্রকাশ করেন। ওই ছবিতে মেক্সিকো, কানাডা, কিউবা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ক্যারিবীয় ও মধ্য আমেরিকার কয়েকটি অঞ্চলকে যুক্তরাষ্ট্রের পতাকার রঙে দেখানো হয়।- পার্সটুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে সড়কমন্ত্রী

মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিয়ারে ফাটল

উত্তরা-মতিঝিল মেট্রোরেল রুটে ৭৩০টি ত্রুটিপূর্ণ বিয়ারিং প্যাডের মধ্যে ২৭টিকে ‌‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করেছে স্বাধীন সেফটি অডিট কমিটি। এসব বিয়ারিং প্যাড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রতিস্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এছাড়া রুটের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত করা হয়েছে।

বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী জানান, স্বাধীন সেফটি অডিট কমিটির প্রতিবেদনে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বিয়ারিং প্যাডে ত্রুটি শনাক্ত করা হয়েছে। তবে সবগুলো ত্রুটি গুরুতর নয়। এর মধ্যে ১৪৭টি ত্রুটিকে ‘মাইনর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও ২৯৭টি বিয়ারিং প্যাডের ত্রুটি মূলত স্থাপনের সময়কার ওয়ার্কম্যানশিপ-সংক্রান্ত। আর ২৭টি বিয়ারিং প্যাডকে ‘ক্রিটিক্যাল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া রুটের ৪৬টি পিয়ারে বিভিন্ন মাত্রায় ক্র্যাক বা ফাটল শনাক্ত হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, সেফটি অডিট কমিটির সুপারিশ দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের জন্য ডিএমটিসিএল গত ১৬ জুলাই ‘সেফটি অডিট রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন কমিটি’ গঠন করেছে। কমিটি ইতোমধ্যে অডিট কমিটির তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু করেছে।

মন্ত্রী জানান, বিয়ারিং প্যাড স্থানচ্যুতির ঝুঁকি রয়েছে এমন ১০টি স্থানে স্টিল ব্র্যাকেট স্থাপন করা হয়েছে। পাশাপাশি ২৭টি বিয়ারিং প্যাডের সেটেলমেন্ট পরিমাপের জন্য ‘সেটেলমেন্ট মার্কার’ বসানো হয়েছে।

৪৬টি পিয়ারে শনাক্ত হওয়া ফাটলের ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ছাড়া স্থাপনার স্ট্রাকচারাল ক্র্যাক পরিমাপ ও পর্যবেক্ষণের জন্য ১০২টি স্থানে ‘স্ট্রাকচারাল ক্র্যাক গেজ’ বসানো হচ্ছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এসব গেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

যাত্রীদের নিরাপত্তার বিষয়ে মন্ত্রী বলেন, মেট্রোরেলের সব স্টেশনের সাবস্টেশন-সংক্রান্ত কক্ষে ওয়াটারপ্রুফিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে। বিদ্যুৎ বিচ্ছিন্নতার মতো পরিস্থিতিতে যাত্রী উদ্ধার ও নিয়ন্ত্রণ কক্ষের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিশেষ জরুরি সেবার লাইভ টেস্টও সফলভাবে সম্পন্ন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জুলাইযোদ্ধা’ শব্দ বিকৃত করে অনেকেই ফায়দা লুটেছে : আরশ খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


‘জুলাইযোদ্ধা’ শব্দ বিকৃত করে অনেকেই ফায়দা লুটেছে : আরশ খান

‘জুলাইযোদ্ধা’ শব্দটি বিকৃত করে অনেকেই নিজেদের স্বার্থে ফায়দা লুটেছেন : আরশ খান

 

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজপথে সক্রিয় ছিলেন অভিনেতা আরশ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করার পাশাপাশি আন্দোলনের সময় তিনি সরাসরি রাস্তায় নেমেছিলেন।

 

তবে সময়ের পরিবর্তনের সাথে ‘জুলাইযোদ্ধা’ পরিচয় নিয়ে আর স্বাচ্ছন্দ্যবোধ করেন না এই অভিনেতা।

বরং তাঁর মতে, শব্দটিকে বিকৃত করে অনেকেই নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন।

সম্প্রতি রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে একটি নাটকের শুটিংয়ের ফাঁকে ‘জুলাই আন্দোলন’ প্রসঙ্গে কথা বলেন আরশ।

এ সময় ‘জুলাইযোদ্ধা’ পরিচয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘জুলাইযোদ্ধা’ শব্দটা আমার সঙ্গে নিতে চাই না।

 

এই শব্দটির সঙ্গে যে মূল্য, সততা ও নিরপেক্ষতা থাকা উচিত ছিল, তার কোনোটাই এখন আর নেই। এই শব্দটি এখন কুৎসিত হয়ে গেছে।

শব্দটি বিকৃত করে অনেকেই নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন বলেও মন্তব্য করেন আরশ। তাঁর ভাষায়, ‘এই শব্দটা বিকৃত করে অনেক মানুষ ফায়দা লুটেছে।

 

যার কারণে যখন এই শব্দটা (জুলাইযোদ্ধা) শুনি, এখন কেন জানি শ্রুতিমধুর লাগে না।’

তবে জুলাই আন্দোলনের সময় রাজপথে নামার সিদ্ধান্ত নিয়ে কোনো আফসোস নেই বলে জানান এই অভিনেতা। তিনি দাবি করেন, আন্দোলনের সময় মূলত উত্তরার স্কুল ও মাইলস্টোনের শিক্ষার্থীদের কথা ভেবেই রাস্তায় নেমেছিলেন তিনি।

আরশ বলেন, ‘আমি যে বাচ্চাগুলোর জন্য রাস্তায় নেমেছিলাম, যারা উত্তরার স্কুল বা মাইলস্টোনে পড়ে, তারা কেউ পলিটিক্স করছে না। তারা এখন পড়ালেখাই করছে।

 

আমি ওই বাচ্চাগুলোর জন্য রাস্তায় নেমেছিলাম। ওদের জন্য দরকার পড়লে আবার রাস্তায় নামব।’

তবে যারা ‘পাওয়ার প্র্যাকটিসে’ ছিলেন, তাঁদের সঙ্গে নিজের অবস্থানের পার্থক্য রয়েছে বলেও জানান আরশ।

এদিকে ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তার ঘটনাতেও কথা বলেছেন আরশ খান। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের ‘মব’ বা দলবদ্ধ হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনের আশ্রয় নেওয়া উচিত।

বাঁধনের ঘটনাতেও এমন হামলাকে কোনোভাবেই সমর্থন করেন না জানিয়ে আরশ বলেন, ‘২০২৪-এর জুলাইতে দেশ যে পরিস্থিতিতে ছিল, এখন সেই অবস্থায় নেই। দেশ এখন শান্ত, নির্বাচিত সরকার আছে। ক্ষমতা নিজের হাতে তুলে নিয়ে বিচার কেন করতে হবে?’

নারীদের ওপর সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গও তুলে ধরেন এই অভিনেতা। তাঁর মতে, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে একে অপরকে দেখার মানসিকতা তৈরি করা জরুরি।

আরশ বলেন, ‘বিগত কিছু সময় দেখছি নারীদের রাস্তায় বেধড়ক পেটানো হচ্ছে! প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্ন দলকে পছন্দ করে। কিন্তু আমরা একজন শিল্পী বা মানুষের ঊর্ধ্বে গিয়ে দলকে দেখা শুরু করেছি।’

সবশেষে বাঁধনের ঘটনার প্রসঙ্গে নিজের অবস্থান আরো স্পষ্ট করে আরশ বলেন, ‘শুধু বাঁধন আপা কেন, কোনো নারী বা পুরুষের সঙ্গে এমন হোক, আমি সাপোর্ট করি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে এসআইকে পিটিয়ে হত্যা: আরও তিন আসামি রিমান্ডে, দুজন কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


সাভারে এসআইকে পিটিয়ে হত্যা: আরও তিন আসামি রিমান্ডে, দুজন কারাগারে

সাভারে এসআইকে পিটিয়ে হত্যা : আরো তিন আসামি রিমান্ডে, দুজন কারাগারে

 সাভারের আমিনবাজার এলাকায় পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাফ হোসেন (৫৮) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আদালত তিন আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন। একইসাথে, আরও দুই আসামিকে কারাগারে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং রিমান্ড আবেদনের শুনানি আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

 বুধবার (৯ সেপ্টেম্বর) পুলিশের দুটি পৃথক আবেদনের ভিত্তিতে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্নার আদালত এই আদেশ প্রদান করেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক এ বিষয়ে নিশ্চিত করে জানান, রাকিব ও ওয়াসিমের পক্ষে তাদের আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করে জামিনের প্রার্থনা করেছেন। তবে ছাব্বিরের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষ তিন আসামির রিমান্ডের আবেদন করেছে।

 শুনানি শেষে আদালত তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অপর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

রিমান্ডে পাঠানো আসামিরা হলেন রাকিব মিয়া, ছাব্বির আহম্মেদ ও ওয়াসিম। কারাগারে পাঠানো আসামিরা হলেন কাশেম আলী ও দদি আল ফায়েত জিত।

 এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির আল আহসান আদালতে হাজির হয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

গত ৮ সেপ্টেম্বর মো. আলাউদ্দিন (২৯), মো. আপন (২৬), মো. জিহাদ (২৩), ইমরান হোসেন (২৫), নূর মোহাম্মদ রুদ্র (২৪) ও মো. গোলাম রাব্বিকে (২২) পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয় এবং বিল্লাল (৩৪) ও দেলোয়ারকে (৩৩) তিন দিনের রিমান্ডে পাঠানো হয়। এছাড়া গত ৭ সেপ্টেম্বর এই মামলার প্রধান আসামি জহুরুলকে (৩২) পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের বরদেবী পশ্চিমপাড়ায় আবুল কালাম আজাদের আটোগ্যারেজের সামনে এক ব্যক্তির অটো রাখাকে কেন্দ্র করে তর্কবিতর্ক শুরু হয়। থামানোর চেষ্টা করার সময় পুলিশ সদস্য মো. আলতাব হোসেন আসামিদের আক্রমণের শিকার হন।

 প্রাণ বাঁচাতে তিনি তার ছেলের ব্যবসাপ্রতিষ্ঠান ‘গ্র্যান্ড ফ্যাশন’-এ আশ্রয় নিলে রাত ৮টা ১০ মিনিটের দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা আলতাফ হোসেনকে রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে এলে তার ছেলে আরিফুল ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তারা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে ৫ লাখ টাকার ক্ষতি সাধন করে এবং ক্যাশবক্স থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরি করে। পরে আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলতাফকে মৃত ঘোষণা করেন এবং তার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলী পারভীন বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৫ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে.

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাক্টরের রড ঢুকে বাসচালক নিহত, আহত ১০ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


ট্রাক্টরের রড ঢুকে বাসচালক নিহত, আহত ১০ যাত্রী

ভারতের কর্ণাটকের মান্ড্যা জেলায় একটি ট্রাক্টরের সঙ্গে বাসের সংঘর্ষে বাসচালক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে একটি লোহার রড বহনকারী ট্রাক্টরের সাথে বাসের সংঘর্ষের ফলে, যাতে ১০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।

 

অনুযায়ী, আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

প্রতিবেদন থেকে জানা যায়, নাগামাঙ্গালা তালুকের ভারাহাসান্দ্রা গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (কেএসআরটিসি) একটি বাস পেছন থেকে লোহার রডবোঝাই ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এর ফলে ট্রাক্টরে থাকা লোহার রড ও বারগুলো বাসের ভেতরে ঢুকে যায়।

 

দুর্ঘটনায় বাসচালক শেখর ঘটনাস্থলেই মারা যান। তিনি কর্ণাটকের হাসান জেলার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোহার রড তার শরীর ভেদ করে যাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

অন্যদিকে, আহত যাত্রীদের বেল্লুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসা প্রদান করা হচ্ছে।

 

ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা যায়, বাসের সামনের অংশে একাধিক লোহার রড ঢুকে গেছে এবং সামনের কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। দুর্ঘটনায় ট্রাক্টরের সামনের অংশও উল্টে যায়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%