১০:১৫ পি.এম
এভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম খাতে তরুণদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে একটি দিনব্যাপী ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত হলো।
রাজধানীর আগারগাঁওয়ে একটি জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘এভিয়েশন, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ক্যারিয়ার সামিট ২০২৬’-এর দ্বিতীয় আসর। সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (স্যাটি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। শনিবার (২৮ নভেম্বর) বাংলাদেশ পর্যটন করপোরেশনের অডিটোরিয়ামে এ সামিটের কার্যক্রম সম্পন্ন হয়।
দিনব্যাপী আয়োজনে এয়ার টিকিট বুকিং, ভিসা পরামর্শ, ট্যুর গাইডিং, পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবহার নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা হয়। এসব খাতে ক্যারিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং পেশাগত প্রস্তুতির বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
আরও পড়ুন: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে পিএসসিআরএসের উদ্বোধন
এছাড়া সন্ধ্যায় এভিয়েশন, ট্রাভেল ও ট্যুরিজম খাতে দক্ষ জনবল তৈরির বিষয়, নিয়োগদাতাদের চাহিদা এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। সামিটের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী।
সামমনি এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. মহিউদ্দিন সেলিমের সভাপতিত্বে আয়োজিত এ সামিটে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর ও পর্যটন খাতের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।
তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বাটজা)।
আরও পড়ুন: বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন