ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মেয়র পদে লড়তে ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম!


মেয়র পদে লড়তে ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি ত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাকসু ভিপি সাদিক কায়েম। ধারণা করা হচ্ছে, তিনি জামায়াতে ইসলামীতে যোগদান করবেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন।

সোমবার (১৩ জুলাই) তিনি নিজেই গণমাধ্যমকে ছাত্রশিবির ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত করেছেন।

সাদিক কায়েম জানিয়েছেন, ‘বছরে দুইবার ছাত্রশিবিরের সেটআপ হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে আমার বিদায় হয়েছে।’

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এ সম্পর্কে জানা যায়, সাদিক কায়েম ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত হন। তবে তিনি ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি হিসেবে প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন। ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) হিসেবেও দায়িত্ব পালন করছেন সাদিক।

উল্লেখ্য, গত ১ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষিত হয়। এই ঘোষণার পর জানানো হয়, ছাত্রশিবিরের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচন করার সুযোগ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তির খবর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে স্বস্তির খবর

 

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে, চোট কাটিয়ে মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত ইংল্যান্ডের ডিফেন্ডার রিস জেমস। ৩ ম্যাচের জন্য হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে বাইরে থাকার পর, নরওয়ের বিরুদ্ধে কোয়ার্টার-ফাইনালে বদলি হিসেবে মাঠে নামেন চেলসি তারকা।

জেমস গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ঘানার বিরুদ্ধে চোট পান। এরপর ইংল্যান্ডের টানা তিন ম্যাচে তাকে দর্শক থাকতে হয়েছিল। কিন্তু নরওয়ের বিরুদ্ধে ২-১ গোলের জয়ে, দ্বিতীয়ার্ধে মাঠে নেমে তিনি দলের সঙ্গে আবারও যোগ দেন।

প্রথমে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেললেও, পরে তিনি নিজের পরিচিত রাইট-ব্যাক পজিশনে ফিরে যান। ওই ম্যাচে ইংল্যান্ড জয় পেয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়, জুড বেলিংহামের জোড়া গোলে। শেষ চারে ইংল্যান্ডের প্রতিপক্ষ হলো বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ফিরে আসার অনুভূতি জানিয়ে জেমস বলেন, 'ছেলেদের সঙ্গে আবার মাঠে ফিরতে পেরে ভালো লাগছে। টুর্নামেন্টের মাঝে চোট পাওয়া সবসময়ই সময়ের সঙ্গে লড়াইয়ের মতো। আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আবার মাঠে ফিরতে পেরে খুশি।'

চলতি বিশ্বকাপে ইংল্যান্ড এখনও নিজেদের সেরা ছন্দে না থাকলেও, তারা প্রতিটি বাধা অতিক্রম করে এগিয়ে চলেছে। তবে সেমিফাইনালে তাদের সামনে রয়েছে বড় পরীক্ষা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি যে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতায় ভরা, তা স্বীকার করেছেন জেমস।

তিনি বলেন, 'এ ধরনের ম্যাচের জন্য অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। ম্যাচের গুরুত্ব যত বাড়ে, চাপও তত বাড়ে। আমরা বছরের পর বছর ধরে এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছি। মূল বিষয়গুলো একই থাকে, শুধু পুরস্কারটা আরও বড়।'

বিশ্বকাপ জয়ের স্বপ্নের কথা জানিয়ে জেমস আরও বলেন, 'আমরা নিজেদের একটি বৃত্তের মধ্যে রেখেছি এবং লক্ষ্য পূরণের দিকে মনোযোগ দিচ্ছি। বাইরের বিষয়গুলো খুব বেশি দেখা হচ্ছে না। আমরা খুশি যে দেশের মানুষকে গর্বিত করতে পারছি। ছোটবেলায় সবাই বিশ্বকাপে খেলা এবং ট্রফি জয়ের স্বপ্ন দেখে। এখন আমরা বিশ্বের অন্যতম সেরা ফুটবল দেশের বিপক্ষে সেমিফাইনালে খেলতে যাচ্ছি।'

চোট কাটিয়ে ফেরার পর, জেমস এখন ইংল্যান্ডের শেষ চারের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার অপেক্ষায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেন-জি বিক্ষোভে আবার উত্তপ্ত নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


জেন-জি বিক্ষোভে আবার উত্তপ্ত নেপাল

নেপাল আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বেকারত্ব ও অর্থনৈতিক দুর্দশার কারণে। দেশটির তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অসন্তোষ এবং ক্ষোভ রাস্তায় ছড়িয়ে পড়তে শুরু করেছে। গত তিন দিনের মধ্যে তিন যুবক শরীরে পেট্রোল ঢেলে আত্মাহুতির চেষ্টা করেছেন। এর মধ্যে ইতিমধ্যে দুইজন মারা গেছেন এবং তৃতীয়জন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনার পর ‘বালেন’ নামে পরিচিত দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমে আন্দোলন করছেন। দেশের প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেছে, বালেন্দ্র শাহর সরকার তরুণদের মনে আশা এবং আস্থা সৃষ্টি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদন অনুযায়ী, তরুণ প্রজন্মের সংগঠন ‘জেন-জি নেপাল’ প্রধানমন্ত্রী বালেন শাহর বিরুদ্ধে গণবিরোধী এবং স্বৈরাচারী কায়দায় সরকার পরিচালনার অভিযোগ করেছে। সংগঠনটি বলেছে, সরকার তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং আয় বাড়ানোর লক্ষ্যে বাজেট ও নীতিমালায় সামঞ্জস্যপূর্ণ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার ফলে ২০২৩ সালে প্রেম আচার্য নামের এক ব্যক্তি আত্মহত্যার ঘটনাটি আবারও আলোচনার কেন্দ্রে এসেছে। সে সময় কাঠমান্ডুর তৎকালীন মেয়র বালেন্দ্র শাহ ওই ঘটনাকে ‘রাষ্ট্রের চরম ব্যর্থতা’ হিসেবে অভিহিত করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তার রহস্যজনক নীরবতা বিরোধী দল এবং বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সমালোচনার কারণ হয়ে উঠেছে।

সর্বশেষ এ ঘটনার ফলে তরুণদের অবনতিশীল মানসিক স্বাস্থ্য, ক্রমবর্ধমান বেকারত্ব এবং সরকারের নীতি কার্যকারিতা নিয়ে উদ্বেগের মাত্রা আরও বেড়ে গিয়েছে। দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজ সতর্ক করে বলেছে, সরকার যদি দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নেয়ার চেষ্টা না করে, তাহলে এই বিক্ষোভ ভয়াবহ মাত্রা ধারণ করতে পারে।

২০১৮ সালে মেয়র হওয়ার পর বালেন শাহ শহরের পরিচ্ছন্নতা, ঐতিহ্য সংরক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে বেশ সুনাম কুড়িয়েছিলেন। ওই সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে যানজট পরিস্থিতি উন্নতির দিকে যাওয়ায় রাস্তার হকার ও বস্তিবাসীদের কাছ থেকে তিনি তীব্র বিরোধিতা জেগেছিলেন।

তবে বালেন শাহর প্রভাব শুধুমাত্র প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ ছিল না। গত বছরের সেপ্টেম্বর মাসে দেশজুড়ে চলা বিক্ষোভের সময় তার গাওয়া গানগুলো তরুণদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা, বেকারত্ব, দুর্নীতি এবং ধীরগতির অর্থনীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণে ওই আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হয়ে থাকেন। সেই সময়ে আন্দোলনকারীরা বালেনের ‘নেপাল হাসেকো’ (হাসছে নেপাল) গানটিকে তাদের প্রতিবাদের প্রতীক হিসেবে গ্রহণ করেছিলেন।

অন্যদিকে, ৫ মার্চের সাধারণ নির্বাচনে তার দল বিশাল জয় লাভ করে; এটি নেপালের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় ধাক্কা ছিল। বালেন শাহ ঝাপা-৫ আসনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে পরাজিত করে নিজের রাজনৈতিক শক্তি প্রকাশ করেন। মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি নেপালের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার গর্ব অর্জন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজানের ঢলে সুরমা-কুশিয়ারায় পানি বিপৎসীমা অতিক্রম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


উজানের ঢলে সুরমা-কুশিয়ারায় পানি বিপৎসীমা অতিক্রম

 

সুনামগঞ্জের ইসলামপুর গ্রামে বেথার হাওর থেকে ফিরছেন একজন বাসিন্দা। সোমবার তোলা।

সুনামগঞ্জে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপরে রয়েছে, এবং কুশিয়ারায় মার্কুলি পয়েন্টে ৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে।

পাউবোর বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উজান ভাটিতে ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। পাশাপাশি, সুরমা এবং কুশিয়ারার পানি আগামী দুই দিনে আরও বেড়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

অন্যদিকে, সূত্রটি জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় সুনামগঞ্জের সীমান্ত নদী যাদুকাটার পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক জানানো হয়েছে, গতকাল রবিবার সকালে ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ভারতের মাউসিনরামে ১১৫ মিলিমিটার, সুনামগঞ্জের ছাতক ১২৫ মিলিমিটার এবং সুনামগঞ্জ পয়েন্টে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ৪৮ ঘণ্টায় পানি বেড়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এদিকে, অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট প্লাবিত হয়ে মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে।

নির্বাহী প্রকৌশলী জানান, প্রত্যেক উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের সান ফেরমিন উৎসব ঘিরে পর্যটকদের ব্যাপক ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


স্পেনের সান ফেরমিন উৎসব ঘিরে পর্যটকদের ব্যাপক ভিড়

স্পেনের পাম্পলোনার শহরে ঐতিহ্যবাহী সান ফের্মিন উৎসব উদযাপন করা হচ্ছে। প্রতিবছর ৬ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হয়ে, এই উৎসব ১৪ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত চলতে থাকে।

এই সময়খণ্ডে, শহরের প্রায় ৮৭৫ মিটার দীর্ঘ সরু ও আঁকাবাঁকা পাথুরে রাস্তার ওপর দিয়ে ৬টি ক্ষ্যাপাটে ষাঁড়ের সামনে শত শত মানুষ নিজেদের প্রাণ হাতে নিয়ে দৌড়ান। এই দৌড়টি শহরের প্লাজা দে তোরোসে এসে শেষ হয়। এই বিপজ্জনক এবং রোমাঞ্চকর উৎসবটি দেখার জন্য শহরটিতে লাখো পর্যটকের সমাগম ঘটে।

এটি স্পেনের অন্যতম সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী উৎসবগুলোর একটি।

বিশ্বজুড়ে এটি সাধারণত বিপজ্জনক ‘রানিং অব দ্য বুলস’ বা ষাঁড়ের দৌড় নামে পরিচিত।

উৎসবটি ৬ জুলাই দুপুর ১২টায় পাম্পলোনা সিটি হলের ব্যালকনির থেকে আতশবাজি ফুটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। অসংখ্য মানুষ সাদা পোশাক এবং লাল স্কার্ফ পরে সিটি হলের সামনে জড়ো হয়ে শ্যাম্পেন ও ওয়াইন ছিটিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%