ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

উজানের ঢলে সুরমা-কুশিয়ারায় পানি বিপৎসীমা অতিক্রম


উজানের ঢলে সুরমা-কুশিয়ারায় পানি বিপৎসীমা অতিক্রম

 

সুনামগঞ্জের ইসলামপুর গ্রামে বেথার হাওর থেকে ফিরছেন একজন বাসিন্দা। সোমবার তোলা।

সুনামগঞ্জে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার উপরে রয়েছে, এবং কুশিয়ারায় মার্কুলি পয়েন্টে ৭ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

পাউবোর বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উজান ভাটিতে ভারি বৃষ্টি অব্যাহত থাকবে। পাশাপাশি, সুরমা এবং কুশিয়ারার পানি আগামী দুই দিনে আরও বেড়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

অন্যদিকে, সূত্রটি জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় সুনামগঞ্জের সীমান্ত নদী যাদুকাটার পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করে নিম্নাঞ্চলে বন্যার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক জানানো হয়েছে, গতকাল রবিবার সকালে ৯টা থেকে আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত ভারতের মাউসিনরামে ১১৫ মিলিমিটার, সুনামগঞ্জের ছাতক ১২৫ মিলিমিটার এবং সুনামগঞ্জ পয়েন্টে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আগামী ২৪ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং ৪৮ ঘণ্টায় পানি বেড়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: টেকনাফে বিজিবির পৃথক অভিযানে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

এদিকে, অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চলের রাস্তা-ঘাট প্লাবিত হয়ে মানুষের দুর্ভোগ বেড়েছে। তবে জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে।

নির্বাহী প্রকৌশলী জানান, প্রত্যেক উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন ও আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের সান ফেরমিন উৎসব ঘিরে পর্যটকদের ব্যাপক ভিড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


স্পেনের সান ফেরমিন উৎসব ঘিরে পর্যটকদের ব্যাপক ভিড়

স্পেনের পাম্পলোনার শহরে ঐতিহ্যবাহী সান ফের্মিন উৎসব উদযাপন করা হচ্ছে। প্রতিবছর ৬ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হয়ে, এই উৎসব ১৪ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত চলতে থাকে।

এই সময়খণ্ডে, শহরের প্রায় ৮৭৫ মিটার দীর্ঘ সরু ও আঁকাবাঁকা পাথুরে রাস্তার ওপর দিয়ে ৬টি ক্ষ্যাপাটে ষাঁড়ের সামনে শত শত মানুষ নিজেদের প্রাণ হাতে নিয়ে দৌড়ান। এই দৌড়টি শহরের প্লাজা দে তোরোসে এসে শেষ হয়। এই বিপজ্জনক এবং রোমাঞ্চকর উৎসবটি দেখার জন্য শহরটিতে লাখো পর্যটকের সমাগম ঘটে।

এটি স্পেনের অন্যতম সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী উৎসবগুলোর একটি।

বিশ্বজুড়ে এটি সাধারণত বিপজ্জনক ‘রানিং অব দ্য বুলস’ বা ষাঁড়ের দৌড় নামে পরিচিত।

উৎসবটি ৬ জুলাই দুপুর ১২টায় পাম্পলোনা সিটি হলের ব্যালকনির থেকে আতশবাজি ফুটিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। অসংখ্য মানুষ সাদা পোশাক এবং লাল স্কার্ফ পরে সিটি হলের সামনে জড়ো হয়ে শ্যাম্পেন ও ওয়াইন ছিটিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমেরিকার আকাঙ্ক্ষা এখন ‘ছোট’! হরমুজ প্রণালীতে কার কাছে থাকবে চাবিকাঠি?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


আমেরিকার আকাঙ্ক্ষা এখন ‘ছোট’! হরমুজ প্রণালীতে কার কাছে থাকবে চাবিকাঠি?

উপসাগরীয় অঞ্চলে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী এবং পাল্টাপাল্টি হামলা কেবলমাত্র সামরিক শক্তির প্রদর্শন নয়, বরং একে অপরের 'রেড লাইন' বা চূড়ান্ত সীমানা পরীক্ষা করার কৌশল। একের পর এক রকেট ও বিমান হামলার মাঝেও, পর্দার আড়ালে দুই দেশের মধ্যে গোপন কূটনৈতিক কার্যক্রম চালুচ্ছে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।

জর্জটাউন ইউনিভার্সিটির গভর্নমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ভূ-রাজনৈতিক সংকটের গভীর বিশ্লেষণ করেছেন। তাঁর মতামতের ভিত্তিতে চলমান যুদ্ধ পরিস্থিতির ভেতরের সমীকরণ নিচে তুলে ধরা হলো।

অধ্যাপক পল মাসগ্রেভ বলেন, “যখন দুটি পক্ষ এই ধরনের বড় সংঘাত বা যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন তারা কেবল অস্ত্র দিয়েই নয়, বরং বহু উপায়ে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখে। কখনও কখনও তারা মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে কিংবা 'ব্যাক চ্যানেল' (গোপন পথ) ব্যবহার করে বার্তা আদান-প্রদান করে। আবার কখনও সেই বার্তা সরাসরি যুদ্ধক্ষেত্রেই দেওয়া হয়।”

বর্তমানে ইরান এবং যুক্তরাষ্ট্র একে অপরের শক্তি এবং সহ্যক্ষমতার শেষ সীমা (রেড লাইন) কোথায়, তা বোঝার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন।

ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে, বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট ‘হরমুজ প্রণালী’র ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। তবে মাসগ্রেভের মতে, এই নিয়ন্ত্রণের প্রকৃত অর্থ এখনও অস্পষ্ট। তিনি প্রশ্ন তোলেন, “ইরান কি এই রুট দিয়ে চলাচলকারী সব জাহাজের ওপর বাধ্যতামূলক শুল্ক বা টোল আরোপ করতে চায়? নাকি ওমান তাদের নিজস্ব জলসীমায় যে অধিকার ভোগ করে, ইরান সেই একই অধিকার নিজেদের জন্য দাবি করছে?”

এই সংঘাতে শুরুর তুলনায় বর্তমানে দুই দেশের লক্ষ্য এবং উদ্দেশ্যে এক নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মাসগ্রেভ বিশ্লেষণ করে জানান, যুদ্ধ যতটা দীর্ঘ হচ্ছে, ইরানের উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা ততই বড় হচ্ছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের লক্ষ্য 'আশ্চর্যজনকভাবে' ছোট হয়ে আসছে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র এখন আর ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের (Regime Change) মতো বড় বড় কথা বলছে না। কিন্তু বিপরীতে, তেহরানের নীতিনির্ধারকরা এখন আরব সাগরে নিজেদের একচ্ছত্র আধিপত্য বা 'হেজেমনি' প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করেছেন।”

ইরানের এই ক্রমবর্ধমান আধিপত্য বিস্তারের আকাঙ্ক্ষা এবং যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ফলে এই সংকটের কোনো সহজ সমাধান দেখছেন না বিশ্লেষকেরা। মাসগ্রেভের মতে, দুই পক্ষের এই বিপরীতমুখী অবস্থানের কারণে চলমান যুদ্ধাবস্থা থেকে বের হয়ে পুনরায় আলোচনা বা আনুষ্ঠানিক কূটনীতিতে ফেরা এখন অত্যন্ত কঠিন ও জটিল হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেলায় বাড়তে পারে বন্যার পানি, চট্টগ্রামে কমছে দুর্ভোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


জেলায় বাড়তে পারে বন্যার পানি, চট্টগ্রামে কমছে দুর্ভোগ

আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের ৯ জেলায় চলমান স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। অন্যদিকে, চট্টগ্রাম বিভাগের বন্যা পরিস্থিতির উন্নতির কথাও জানানো হয়েছে।

আজ সোমবার সকালে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এই পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর এবং ময়মনসিংহ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। একই সঙ্গে উত্তরাঞ্চলীয় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব অথবা কিছুটা অবনতি ঘটতে পারে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু এবং মাতামুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

সুরমা নদীর ছাতক (সুনামগঞ্জ), কুশিয়ারা নদীর মারকুলি (সুনামগঞ্জ) ও ফেঞ্চুগঞ্জ (সিলেট) এবং সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনে পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

বন্যা তথ্যকেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার ভিস্তা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। গাইবান্ধা জেলায় তিস্তা নদী ও কুড়িগ্রাম জেলায় ধরলা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগের টাঙ্গন, পুনর্ভবা, ঘাঘট, আত্রাই, আপার আত্রাই, মহানন্দা, যমুনেশ্বরী ও করতোয়া নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে আপার করতোয়া নদীর পানি সমতল হ্রাস পেয়েছে এবং তা আগামী ৩ দিনে বৃদ্ধি পেতে পারে।

বৃষ্টিপাতের পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে এবং উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। আজ সোমবার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী জানায়, এখন পর্যন্ত ৯৫ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা প্রদান করা হয়েছে। সাপের কামড় থেকে সুরক্ষার জন্য সব জায়গায় অ্যান্টিভেনম পৌঁছানো হচ্ছে। তবে, বন্যাকবলিত অঞ্চলে এখনো কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি।

দেশে কয়েক দিনের টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের পাঁচ জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া, আহত হয়েছে ৩৯ জন। রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদে এই তথ্য প্রকাশ করা হয়। তবে, আজ সোমবার (বিকেল ৩টা) পর্যন্ত নতুন হালনাগাদের তথ্য দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

দেশে পোস্টমর্টেমের জন্য নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।

এ রিটের বিবাদী হিসেবে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ অন্যান্য সংশ্লিষ্টদের নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে বাংলাদেশের বিভিন্ন পোস্টমর্টেম হাসপাতালগুলোতে নারীর মরদেহ সুরক্ষিত রাখতে একজন নারী ডোম নিয়োগের জন্য স্বাস্থ্য অধিদফতরে আবেদন করা হয়েছিল। আইনজীবী মনির উদ্দিন এ আবেদনটি করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ একটি ধর্মীয় ভাবগাম্ভীর্যময় রাষ্ট্র। ইসলামসহ সকল ধর্মের নারীর মরদেহ সতরের অন্তরালে রাখা বিধান রয়েছে। যদিও ময়নাতদন্ত একটি আইনি প্রক্রিয়া, তবে নারীদের ক্ষেত্রে পুরুষের স্পর্শ বা উপস্থিতি গ্রহণযোগ্য নয়।

গত সময়ে পুরুষদের দ্বারা মৃত নারীর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর সংবাদ প্রকাশিত হয়েছে। যদি সেখানে নারী ডোম নিয়োগ করা হয়, তাহলে গোপনীয়তা ও মর্যাদা রক্ষা সম্ভব হবে। সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো কারণে যদি কোনো নারী মারা যায়, তাহলে তার পরিবার আগেই মানসিকভাবে বিপর্যস্ত থাকে।

তাদের যদি জানা যায়, কোনো পুরুষ সদস্য তাদের পরিবারের প্রিয় নারী সদস্যের পোস্টমর্টেম করবেন, তাহলে তা আরও হৃদয়বিদারক হতে পারে। যদি কোনো নারী ডোম তাদের এই কাজটি করত, তাহলে ওই দুঃসময়ে তারা কিছুটা আরাম পেত। বর্তমান যুগে নারীরা সব ক্ষেত্রেই পুরুষের সঙ্গে সমান অংশীদারত্ব করেছেন। ময়নাতদন্তের মতো ক্ষেত্রে নারীর উপস্থিতি ধর্মীয় আবেগ এবং বৈষম্য দূরীকরণে সহায়ক হবে।

আধুনিক সমাজের নারীর শরীরের সুরক্ষা নিশ্চিত করা একটি সময়োপযোগী দাবি। মানবাধিকার সনদের আলোকে, মৃত্যুর পরও একজন মানুষের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা প্রয়োজন।

মর্গে অনেক সময় পুরুষ ডোমের দ্বারা মৃত নারীর শরীরে বিকৃত যৌনাচারের ঘটনা ঘটেছে। গত ২২ অক্টোবর ২০২৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগ উঠে মর্গের ডোম আবু সাঈদের (২৯) বিরুদ্ধে। মর্গের চিকিৎসক বিষয়টি নিশ্চিত করার পর তাকে গ্রেফতার করা হয় এবং তা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছিল।

এছাড়াও, ২০ নভেম্বর ২০২০ সালে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে লাশের সঙ্গে যৌনাচারের অভিযোগে মুন্না ভগত (২০) নামে এক ডোমকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি নিজের দোষও স্বীকার করেন।

এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওর এক মর্গ রক্ষী কেনেট ডগলাস (৬০) ১০০ জন নারীর মরদেহের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের কথা নিজের মুখে স্বীকার করেছে। তিনি ১৯৭৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত তার রাতের শিফটে ১০০টি নারীর মরদেহের সাথে যৌন সম্পর্ক করেছেন।

এ বিষয়গুলো বিবেচনা করে, বাংলাদেশের যেসব হাসপাতালে পোস্টমর্টেম হয়, সেসব হাসপাতালে একজন নারী ডোম নিয়োগের নির্দেশ এবং মরদেহের সম্ভ্রম রক্ষা করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার আবেদন জানানো হয়েছে। আবেদনের সাড়া না পাওয়ায় এই রিট দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%