ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রাসিকের ভ্রাম্যমাণ আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ


রাসিকের ভ্রাম্যমাণ আদালতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহী, ২৫ আগস্ট, ২০২৬ : মহানগরীর ভূবনমোহন পার্কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

রাজশাহী সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন গণশৌচাগারের ওপরে ২য় তলায় অবৈধভাবে দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে স্থাপনাটি দখলমুক্ত করে ভবনটি তালাবদ্ধ ও সিলগালা করে সিটি কর্পোরেশনের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে এ সংক্রান্ত বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: মকবুল হত্যা: সাবেক এমপি মনসুরসহ দুইজন গ্রেপ্তার

ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম,  সম্পত্তি কর্মকর্তা আবু নূর মো. মতিউর রহমান সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্মেনিয়ার সাবেক প্রেসিডেন্ট কোচারিয়ান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


আর্মেনিয়ার সাবেক প্রেসিডেন্ট কোচারিয়ান গ্রেপ্তার

আর্মেনিয়ার সাবেক প্রেসিডেন্ট রবার্ট কোচারিয়ান ও তার জ্যেষ্ঠ পুত্র সেদ্রাককে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির দুর্নীতিবিরোধী কমিটি পরিবারটির সঙ্গে যুক্ত একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানোর পর মঙ্গলবার তাঁদের হেফাজতে নেয়। 

আর্মেনিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, ১৯৭১ সালে জন্ম নেওয়া ৭১ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং বিপুল অঙ্কের অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এই তদন্তের অংশ হিসেবে কোচারিয়ান ও তার ছেলে ছাড়াও আরও চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম বিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন কোচারিয়ান। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত তার মেয়াদকালে রাষ্ট্রের সম্পদ অবৈধভাবে বাজারমূল্যের চেয়ে কম দামে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে দুর্নীতিবিরোধী কমিটি।

পার্লামেন্টে প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের সঙ্গে কোচারিয়ানের ছোট ছেলে লেভন কোচারিয়ানের তীব্র বাকবিতণ্ডার পরদিনই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। আগের দিন পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বে লেভন অভিযোগ করেন যে প্রধানমন্ত্রী আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত চালাতে চাপ দিচ্ছেন। জবাবে পাশিনিয়ান উল্টো প্রশ্ন তোলেন যে কোচারিয়ান পরিবারের বিপুল সম্পদের উৎস কী এবং জনগণের অর্থে অর্জিত যেকোনো সম্পদ রাষ্ট্রকে ফিরিয়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেন। এদিকে গ্রেপ্তারের পর অসুস্থ বোধ করায় রবার্ট কোচারিয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কার্যালয়ের প্রধান এই পদক্ষেপকে রাজনৈতিক আক্রমণ বলে অভিহিত করেছেন। 

সূত্র: এপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৩ পি.এম


১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি

বরিশালে বাস চলাচল স্বাভাবিক হয়েছে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর। মঙ্গলবার সন্ধ্যার দিকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল শুরু হয়। এর আগে শ্রমিক মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং বরিশাল-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে শ্রমিকেরা ফের বাস ধর্মঘট শুরু করেন। পরে তাঁরা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল বন্ধ করে মহাসড়ক অবরোধ করেন।

এ কারণে বরিশাল থেকে ঢাকা ও দেশের বিভিন্ন রুটের দূরপাল্লার বাসের পাশাপাশি অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার ফলে টার্মিনাল ও আশপাশের এলাকায় যাত্রীরা আটকা পড়েন। অনেকেই গন্তব্যে যেতে বিকল্প যানবাহনের খোঁজ করতে থাকেন। বাস চলাচল বন্ধ রেখে মহাসড়ক অবরোধ করায় ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা যাত্রী ও সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

শ্রমিকরা জানান, মহাসড়কে মাহিন্দ্রাসহ থ্রি-হুইলার চলাচল বন্ধ না হওয়ায় তাঁরা দীর্ঘদিন ধরে ক্ষোভ প্রকাশ করে আসছেন। এর আগেও বরিশালে এসব দাবিতে বাস চলাচল বন্ধ করা হয়েছিল। পরে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা ও সমস্যা সমাধানের পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর ধীরে ধীরে বরিশাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, "আলোচনা ও সমস্যা সমাধানের পর শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করে নেন। পরিস্থিতি এখন স্বাভাবিক।"

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে সড়ক অবরোধ

 

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে জাহাজের মালামাল বোঝাই ও খালাসের কার্যক্রমে নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে বিদ্যুৎকেন্দ্রের জেটি ঘাটের প্রধান ফটকের সামনে শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে লোন্দা-মরিচবুনিয়া সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন। বিকাল ৪টা পর্যন্ত সেখানে অবস্থান করার পর কলাপাড়া থানা পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পটুয়াখালী নৌযান শ্রমিকের সভাপতি কবির হোসেন ব্যাপারী, সম্পাদক শাহাজামান এবং সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল অন্তরসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে জেলার নিবন্ধিত শ্রমিকদের কাজে অন্তর্ভুক্তি না করে একটি সিন্ডিকেট জাহাজের মালামাল বোঝাই ও খালাস কার্যক্রম পরিচালনা করে আসছে। বারবার নিবন্ধিত শ্রমিকদের অন্তর্ভুক্তির আবেদন জানানো হলেও তা না মানায় এ কর্মসূচি পালন করা হয়েছে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ত্রাসী ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমপি সরোয়ারের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


সন্ত্রাসী ও অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এমপি সরোয়ারের হুঁশিয়ারি

মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, ফটিকছড়িতে এসব অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সমন্বয় সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, ‘এই সংসদীয় এলাকায় মাদক, সন্ত্রাস, মব ভায়োলেন্স ও অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত কোনো অপরাধীর স্থান হবে না। এসব অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।’

তিনি বলেন, ফটিকছড়ির কোনো পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে তিনি পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন।

এ সময় সংসদীয় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।

সরোয়ার আলমগীর আরও বলেন, ফটিকছড়িতে আরও তিনটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি সমৃদ্ধ ফটিকছড়ি বিনির্মাণে সবার সহযোগিতা কামনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান, ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে, নাজিরহাট হাইওয়ে থানার এসআই মো. আজিজ, চেয়ারম্যান সমিতির সভাপতি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, ভুজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিফন, আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলম ও ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না।

এছাড়া উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা আহমেদ হোসেন তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, জহির আজম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন, পাইন্দং ইউপি চেয়ারম্যান এ কে এম সরোয়ার হোসেন স্বপন, রোসাংগিরী ইউপি চেয়ারম্যান সোহেব আল সালেহীনসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%