১১:৩৭ এম
চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাবে বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘রামায়ণ’। তবে সিনেমাটি মুক্তির আগেই সম্পত্তি ক্রয়ে রণবীর কাপুর করেছেন বড় বিনিয়োগ। এই বিনিয়োগ নিয়ে এখন শোবিজ দুনিয়ায় আলোচনা চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, জমি কেনার প্রতি অনেক আগে থেকেই বিশেষ ঝোঁক রয়েছে রণবীর কাপুরের। অযোধ্যায় ‘দ্য সরযূ’ প্রকল্পের জন্য তিনি ২,১৩৪ বর্গফুট আয়তনের একটি জমি কিনেছিলেন যার দাম ছিল ৩.৩১ কোটি রুপি। ওই প্রকল্পে রয়েছে আধুনিক সুযোগসুবিধা, যেমন ক্লাবহাউসসহ ৩৫টিরও বেশি সুবিধা।
এবার, আবারও জমিতে বিনিয়োগ করেছেন রণবীর কাপুর। ভারতের পশ্চিমাঞ্চলে মহারাষ্ট্র রাজ্যে তিনি কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন। মহারাষ্ট্রে পুণের মুলশি তালুকার পিম্পরি গ্রামে প্রায় ২৫.৭ একর জমি কিনে নিয়েছেন তিনি। এই জমির জন্য তাকে গুণতে হয়েছে প্রায় ১৬.৪২ কোটি রুপি। কেনা জমিতে রয়েছে চারটি প্লট। জমির রেজিস্ট্রি হয়েছে গত ৩০ এপ্রিল, যেখানে স্ট্যাম্প ডিউটি বাবদ খরচ হয়েছে ৮২.১৩ লাখ রুপি।
আরও পড়ুন: শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর
নথি অনুযায়ী, প্রথম জমির আয়তন ২১,৪০০ বর্গমিটার, যার দাম ৩.৩১ কোটি রুপি। দ্বিতীয় জমির আয়তন ২৯,৯০০ বর্গমিটার, যার জন্য খরচ হয়েছে ৪.৬২ কোটি রুপি। তৃতীয় জমিটি ৪৩,৮০০ বর্গমিটার, এর মূল্য ৭.০৭ কোটি রুপি। চতুর্থ জমির আয়তন ৮,৯০০ বর্গমিটার এবং এর দাম ১.৩৯ কোটি রুপি।
আরও পড়ুন: ভারতের কফি হাউসে হঠাৎ ‘স্পাইডার ম্যান’ সহ হলিউডের তিন তারকা, এরপর যা হলো।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ সিনেমায় সর্বশেষ দেখা গিয়েছে রণবীর কাপুরকে। এখন তিনি পৌরাণিক ছবি ‘রামায়ণ: পার্ট ১’ ও পরিচালক সঞ্জয় লীলা বানসালীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আসন্ন দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ: পার্ট ১’। এই সিনেমায় রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর, এবং সীতার চরিত্রে রয়েছেন সাই পল্লবী। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন যশ, সানি দেওল, লারা দত্ত ও রবি দুবে।
আরও পড়ুন: মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন