ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপি একটি সৌজন্য সাক্ষাৎ করেছেন। এটি সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।

এই বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, যেখানে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, মানবপাচার রোধ, রোহিঙ্গা ইস্যু, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা, জনশক্তি রফতানি, সামুদ্রিক নিরাপত্তা-সহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

অস্ট্রেলিয়াকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এবং দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন ও কৌশলগত অংশীদার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিতে দুই দেশের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে। প্রধানমন্ত্রী 'বাংলাদেশ ফার্স্ট' নীতির আলোকে বর্তমান সরকার সু-শাসন প্রতিষ্ঠা, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে: খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ (People-to-People links) দ্বি-পাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, অস্ট্রেলিয়া বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ বন্ধু ও অংশীদার হিসেবে মনে করে এবং দুই দেশের এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও বিকশিত হবে।

সাক্ষাতে ইউরোপসহ বিভিন্ন রুটে অবৈধ অভিবাসন এবং মানবপাচারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী জানান, বাংলাদেশ জাতীয় সংসদে সম্প্রতি 'মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬' পাস হয়েছে। অনিয়মিত অভিবাসন বন্ধে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বালি প্রসেসের রূপরেখা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।

অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী বাংলাদেশের নতুন মানবপাচার বিরোধী আইনটির প্রশংসা করেন এবং এর কার্যকর বাস্তবায়নে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে কারিগরি ও সমন্বিত সহায়তা দেওয়ার প্রস্তাব করেন। তিনি বলেন, একটি সু-শৃঙ্খল অভিবাসন ব্যবস্থার জন্য অনিয়মিত অভিবাসীদের মসৃণ ও দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া অত্যন্ত জরুরি।

এ সময়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ১৪-১৮ জুন ২০২৬ তারিখে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে নিয়মিত অভিবাসন, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক মানবপাচার প্রতিরোধসহ দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়ে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে উভয়পক্ষ একমত হয়েছে।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি ২৭ অক্টোবর

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র স্থায়ী সমাধান। এটি বাংলাদেশের জন্য নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, সে বিষয়ে অস্ট্রেলিয়ার সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিলকে স্বাগত জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল, সহকারী মন্ত্রীর চিফ অব স্টাফ ক্যামেরন গ্রিন, শিক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের ভারপ্রাপ্ত ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড. ডেমিয়ান অলিভার এবং শিক্ষা মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মিনিস্টার-কাউন্সিলর (শিক্ষা ও গবেষণা) জর্জ থিভিওস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক স্টিভেন বিডল উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাইয়ে ডিএমপির সংক্ষিপ্ত বিচার আদালতে নিষ্পত্তি ৫,৮৯০ ফৌজদারি মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


জুলাইয়ে ডিএমপির সংক্ষিপ্ত বিচার আদালতে নিষ্পত্তি ৫,৮৯০ ফৌজদারি মামলা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতে জুলাই মাসে ২০২৬ সালের মধ্যে পাঁচ হাজার ৮৯০টি ফৌজদারি মামলা এবং তিন হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।

ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার (৩ আগস্ট) এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, জুলাই মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ এবং উত্তরা বিভাগের আওতায় মোট পাঁচ হাজার ৮৯০টি ফৌজদারি মামলা নিষ্পত্তি করা হয়।

এসব মামলায় ১০ হাজার ৪৩৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৮৬১ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২৩ লাখ ৪৬ হাজার ১২০ টাকা অর্থদণ্ড এবং দুই লাখ ৫৮ হাজার ২৩০ টাকার মালামাল নিলাম বা বাজেয়াপ্ত করা হয়েছে।

একই সময় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপি এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের যৌথ উদ্যোগে ৩৩টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এক হাজার ৩৪০টি মামলা দায়ের করা হয়েছে।

এসব মামলায় এক হাজার ৩৪০ জন আসামি থাকলেও জুলাই মাসে মোট তিন হাজার ৪১৭টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। ঐ খাতে আট লাখ দুই হাজার সাতশ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

ডিএমপি জানায়, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে বিভিন্ন অপরাধের তাৎক্ষণিক বিচার হওয়ায় বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নগরবাসীর আস্থা বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে অপরাধীদের মধ্যে আইনের প্রতি ভীতি সৃষ্টি হচ্ছে, যা রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে কোনো আলোচনা নেই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে কোনো আলোচনা নেই

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার ঘোষণা করেছে, এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো আলোচনা নেই। কিন্তু হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান, বর্তমান পরিস্থিতিতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছি না। পাশাপাশি, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমাদের ওমানের সঙ্গে আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াত নেতাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ

ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম গ্রেপ্তার-১

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে  জখম গ্রেপ্তার-১

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি বাড়ির সীমানা প্রাচীর এবং গেট বসানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। ২ আগস্ট (রবিবার) দুপুরের দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া এলাকায়, মন্দিরের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর ভুক্তভোগী পরিবার ভাণ্ডারিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের ওপর হওয়া নির্যাতনের বিষয়টি বর্ণনা করেন।

এ ঘটনায় ভুক্তভোগী রমা রানী দাস (৪৫) বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১০/১২ জনকে আসামি করে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই ঘটনায় পুলিশ মো. শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার এবং রোববার রাতে ভাণ্ডারিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মামলা বাদী রমা রানী দাস ও তার পরিবারের সদস্যরা জানালেন, রোববার দুপুরে রমা রানী তার বাড়ির প্রবেশদ্বারে লোহার গেট বসাতে গেলে পৌর জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেন আকন এবং শহিদুল ইসলাম লোকজন নিয়ে বেআইনিভাবে বাধা প্রদান করেন। পৌর জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেন আকন ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে রমা রানীকে কোপ দিতে উদ্যত হন। এ সময় হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করার প্রেক্ষিতে রমা রানীর বাম হাতের তালু ও আঙুল গুরুতরভাবে কেটে যায়। পরবর্তীতে তাকে রক্ষা করতে গিয়ে তার স্বামী ননী দাস (৫৫) এবং ঝর্ণা রানী দাস (৪৫) ধারালো অস্ত্র দিয়ে নিহত হতে গিয়ে এবং লাঠি দিয়ে আক্রমণ চালিয়ে শরীরের বিভিন্ন অংশে গুরুতর ফুলা জখম হয়।

এ সময়ে আনোয়ার হোসেন রমা রাণীর ১ ভরি ওজনের স্বর্ণের চেইন (যার আনুমানিক মূল্য ২,২০,০০০ টাকা) এবং শহিদুল ইসলাম ঝর্ণা রাণী দাসের ১২ আনা ওজনের স্বর্ণের চেইন (মূল্য আনুমানিক ১,৬৫,০০০ টাকা) এবং ধাওয়া ইউনিয়ন জামায়াত আমির নাছির উদ্দিন নগদ ১৭ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্ত আনোয়ার হোসেন আকন জানিয়েছেন, "এ ঘটনার সঙ্গে আমি জড়িত নই। ওই দিন আমি হাসপাতালে ভর্তি ছিলাম।" উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার বলছেন, "১৯৭১ সালে জামায়াত যে ভাবে নির্যাতন করেছে, সে ভাবে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন শুরু করেছে।" ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন এ ঘটনার নিন্দা জানিয়ে ও প্রতিবাদ করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, "এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ শহিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে গতকাল সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলা করতে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে দেশের সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ, সোমবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌর বিদ্যুৎ-সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। এ ছাড়া দেশে সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহযোগিতা দেওয়ার কথাও বলা হয়েছে। সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎকে সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তোলার উদ্দেশ্যে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

উপ প্রেস সচিব হাসান শিপলু আরো জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর, অর্থ মন্ত্রণালয়ের ভবন এবং পরিকল্পনা কমিশন ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপন করা হবে।

সভায় প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এ প্রযুক্তির ব্যবহার বিষয়ক আগ্রহ বৃদ্ধি পাবে। এ কারণেই তিনি বিভিন্ন সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশনা প্রদান করেন।

এ সময় প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপ পৃথক উপস্থাপনায় আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন ও উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিভিন্ন দিক তুলে ধরে। তাদের উপস্থাপনায় জানানো হয় যে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

সভায় আরো উল্লেখ করা হয়, ভোক্তাদের মধ্যে সৌর বিদ্যুতের ব্যবহারে আগ্রহ বৃদ্ধি করতে এর অর্থনৈতিক ও ব্যবহারিক সুবিধাগুলো ব্যাপকভাবে তুলে ধরতে হবে।

এ প্রযুক্তির মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানো সম্ভব বলে উপস্থাপনার মধ্যে উল্লেখ করা হয়, যা প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং গ্রুপের সোলার ও নবায়নযোগ্য বিদ্যুৎ বিভাগের এজিএম তওহিদুল আহাদ, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%