০৫:৪১ পি.এম
মঙ্গলবার দুপুরে হরিণটানা পল্লী বিদ্যুৎ অফিস এলাকা একটি সড়ক দুর্ঘটনা ঘটে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি ট্রাক ও ইজিবাইকের মধ্যকার মুখোমুখি সংঘর্ষের ফলে দু’জন নিহত হয়েছেন। এই ঘটনার পর আহত হয়েছেন আরও দু’জন।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন মো. শেখ দিদারুল হক (৩০) এবং তাপস হোর (৬০)। তাদের আবাস পাইকগাছার হরিঢালী এলাকায়।
হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, বৃষ্টির মধ্যে পিচ্ছিল রাস্তায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ট্রাকসহ দুইটি ইজিবাইক রাস্তার পাশে উল্টে যায়। ফলে ইজিবাইকের একজন চালক ও একজন যাত্রী নিহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
আরও পড়ুন: মাদারীপুরে ইসলামী আন্দোলনের জেলা মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন