০১:১৪ পি.এম
বাংলাদেশ বর্তমানে ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি এ সময় বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এই সংকট থেকে উত্তরণে কাজ করে যাচ্ছে।
শনিবার (৬ জুন) ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।
উপদেষ্টা জানান, নতুন বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরো কার্যকর এবং জনগণের নাগালের মধ্যে আনার পরিকল্পনা রয়েছে।
আলোচনায় কৃষি খাতে কৃষকদের স্বার্থ বিবেচনায় অর্থায়ন বৃদ্ধি, শিল্প খাতভিত্তিক বাজেট ও পরিকল্পনা প্রণয়ন, তেল, বিদ্যুৎ, পরিবেশ, রেমিট্যান্স এবং আমদানি-রফতানি খাতের বিভিন্ন সংকট, প্রতিবন্ধকতা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে মতামত তুলে ধরেছেন বক্তারা।
এছাড়া, জ্বালানি সংকট, কর ব্যবস্থা, সিঙ্গেল উইন্ডো সেবা, ব্যাংকিং খাতের সংস্কার এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো বাজেটে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
আরও পড়ুন: ইসরায়েলে রাজনৈতিক অচলাবস্থা: সরকার গঠনের তিন সম্ভাব্য পথ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন