ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

খামেনির জানাজায় ৬০০ বিদেশি সাংবাদিক উপস্থিত থাকবেন


খামেনির জানাজায় ৬০০ বিদেশি সাংবাদিক উপস্থিত থাকবেন

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান কাভার করতে প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে ইরান জানিয়েছে। এটি ৪ থেকে ৯ জুলাই পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হবে।

বুধবার (১ জুলাই) সাংবাদিকদের সাথে আলাপকালে ইরানের সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী আব্বাস সালেহি এ তথ্য জানান। তিনি বলেন, জানাজার আয়োজন উপলক্ষে গণমাধ্যম, চলচ্চিত্র এবং সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতির প্রস্তুতি নেওয়া হয়েছে।

মন্ত্রী আব্বাস সালেহি আরও বলেন, দেশের বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬০০ সাংবাদিক ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এ অনুষ্ঠানগুলো কাভার করবেন, যাতে এ ঘটনার বিভিন্ন দিক বিশ্ববাসীর কাছে তুলে ধরা সম্ভব হয়।

আরও পড়ুন: আড়াইহাজারে পরিবেশদূষণের দায়ে প্রবাসী হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

সালেহি দাবি করেছেন, খামেনির জানাজা শুধু একজন নেতার প্রতি জাতির শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নয়; এটি জাতীয় শক্তি, সামাজিক সংহতি এবং শত্রুদের মোকাবিলায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরোধক্ষমতার বহিঃপ্রকাশও।

তিনি আরো জানান, দেশের খ্যাতিমান প্রামাণ্যচিত্র নির্মাতাদের একটি দল জানাজা ও সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর উপরে একটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র তৈরি করছে। একইসাথে ঐতিহাসিক মুহূর্তটি সংরক্ষণের জন্য বিভিন্ন আলোকচিত্র কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আগামী সপ্তাহে ইরানি জনগণের ব্যাপক অংশগ্রহণ ঘটবে এবং শিল্পীদের জন্য স্মরণীয় সৃষ্টিকর্ম তৈরির সুযোগও তৈরি হবে।

ইরানি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, জানাজার কর্মসূচি সোমবার পর্যন্ত চলবে। এর মধ্যে ১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরে ৭ জুলাই পবিত্র শহর কুমে, ৮ জুলাই ইরাক এবং ৯ জুলাই মাশহাদে দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সহযোগিতা স্মারক সই

এ ছাড়া, ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফেও পৃথক শোকানুষ্ঠানের আয়োজন করা হবে বলে ইরান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাইপ–৫ ডায়াবেটিস: লক্ষণ ও ঝুঁকি, কেন দ্রুত শনাক্ত করা জরুরি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০১ এম


টাইপ–৫ ডায়াবেটিস: লক্ষণ ও ঝুঁকি, কেন দ্রুত শনাক্ত করা জরুরি

 

ডায়াবেটিস বলতে সাধারণত আমরা টাইপ–১ ও টাইপ–২ ডায়াবেটিসকেই বুঝে থাকি। তবে সাম্প্রতিক বছরগুলোতে চিকিৎসাবিজ্ঞানে ‘টাইপ–৫ ডায়াবেটিস’ নামে নতুন একটি আলাদা ধরনের ডায়াবেটিস নিয়ে আলোচনা শুরু হয়েছে। গবেষকদের ধারণা, দীর্ঘদিনের অপুষ্টির কারণে এই সমস্যা তৈরি হতে পারে। যদিও আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (IDF) এটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এখনো এটিকে আলাদা ধরনের ডায়াবেটিস হিসেবে স্বীকৃতি দেয়নি। কারণ এ বিষয়ে আরও গবেষণা ও শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণের প্রয়োজন রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে প্রায় আড়াই কোটি মানুষ এই ধরনের ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকতে পারেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটি টাইপ–১ বা টাইপ–২ ডায়াবেটিস হিসেবে ভুল শনাক্ত হওয়ায় রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

গবেষকদের ভাষ্য অনুযায়ী, টাইপ–৫ ডায়াবেটিস দীর্ঘস্থায়ী অপুষ্টির ফলে অগ্ন্যাশয়ের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হলে দেখা দিতে পারে। এতে শরীরে কিছু ইনসুলিন তৈরি হলেও তা পর্যাপ্ত হয় না। একই সঙ্গে অনেক রোগী ইনসুলিনের প্রতি অস্বাভাবিকভাবে সংবেদনশীল হয়ে পড়েন। এর ফলে প্রচলিত চিকিৎসা সবার ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে; বরং ভুলভাবে ইনসুলিন প্রয়োগ হলে কিছু রোগীর রক্তে শর্করার মাত্রা অতিরিক্ত কমে (হাইপোগ্লাইসেমিয়া) জীবনহানির ঝুঁকিও তৈরি হতে পারে।

টাইপ–৫ ডায়াবেটিসের সম্ভাব্য লক্ষণ:

এই রোগের উপসর্গ অনেকটাই অন্যান্য ধরনের ডায়াবেটিসের মতো হতে পারে। যেমন—

একটানা ক্লান্তি বা দুর্বলতা অনুভব করা।

অতিরিক্ত তৃষ্ণা লাগা।

ঘন ঘন প্রস্রাব হওয়া।

অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া।

অতিরিক্ত ক্ষুধা লাগা।

ঝাপসা দেখা।

ক্ষত বা ঘা ধীরে শুকানো।

গুরুতর অপুষ্টি বা স্বাভাবিকের তুলনায় অনেক কম ওজন থাকা, বিশেষ করে তরুণদের ক্ষেত্রে।

রোগ শনাক্ত না হলে কী ক্ষতি হতে পারে?

যদি টাইপ–৫ ডায়াবেটিস সঠিকভাবে শনাক্ত না হয়, তাহলে রোগী ভুল চিকিৎসা পেতে পারেন। এর ফলে—

অপ্রয়োজনীয় ইনসুলিন ব্যবহারে মারাত্মক হাইপোগ্লাইসেমিয়া হতে পারে।

চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়ে দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে।

কিডনি ধীরে ধীরে বিকল হতে পারে।

স্নায়ুর ক্ষতি (নিউরোপ্যাথি) দেখা দিতে পারে।

পায়ে বা শরীরের অন্য অংশে ক্ষত সৃষ্টি হলে তা সহজে শুকায় না।

জটিল সংক্রমণের কারণে অঙ্গচ্ছেদের প্রয়োজন হতে পারে।

গুরুতর ক্ষেত্রে জীবনহানির ঝুঁকিও তৈরি হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, কম ওজনের তরুণদের মধ্যে রক্তে শর্করার মাত্রা বেশি পাওয়া গেলে শুধুমাত্র টাইপ–১ ডায়াবেটিস ধরে নেওয়ার পরিবর্তে রোগীর পুষ্টিগত ইতিহাস, শারীরিক অবস্থা এবং অন্যান্য ক্লিনিক্যাল তথ্যও বিবেচনা করা উচিত।

সবশেষে মনে রাখতে হবে, টাইপ–৫ ডায়াবেটিস নিয়ে গবেষণা এখনো চলমান। তাই এ ধরনের উপসর্গ দেখা দিলে নিজে সিদ্ধান্ত না নিয়ে অবশ্যই একজন এন্ডোক্রিনোলজিস্ট বা ডায়াবেটিস বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। দ্রুত ও সঠিক রোগ নির্ণয়ই জটিলতা প্রতিরোধ এবং উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার সবচেয়ে কার্যকর উপায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ৬১ হাজার ইয়াবা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৯ এম


নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ৬১ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) প্রধানঝিরি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এই ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সীমান্তবর্তী এলাকায় অভিযান চালানো হলে একদল চোরাকারবারি মায়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ইয়াবার কার্টন ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ১৬টি কার্টনে রাখা ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বাহিনী কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় নজরদারি আরো জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্মার্টফোনে বারবার বিজ্ঞাপন, একটি সেটিংস পরিবর্তনেই মিলবে সমাধান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৪ এম


স্মার্টফোনে বারবার বিজ্ঞাপন, একটি সেটিংস পরিবর্তনেই মিলবে সমাধান

স্মার্টফোনে অ্যাপ ব্যবহার বা ওয়েবসাইট ব্রাউজ করার সময়ে হঠাৎ ফুল-স্ক্রিন বিজ্ঞাপন, ভিডিও অ্যাড অথবা একের পর এক পপ-আপ অনেকের জন্য বিরক্তির সৃষ্টি করে। এটি শুধু ব্যবহারকে বিঘ্নিত করে না, বরং এই বিজ্ঞাপনের মাধ্যমে ফিশিং বা ভুয়া ওয়েবসাইটে প্রবেশের ঝুঁকিও বৃদ্ধি পায়।

অ্যান্ড্রয়েড ৯ (পাই) কিংবা এর পরের সংস্করণ ব্যবহারকারীরা যাদের জন্য অতিরিক্ত কোনো অ্যাপ ইনস্টল না করেই একটি সেটিংস পরিবর্তনের মাধ্যমে অনেক বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব। এজন্য ব্যবহার করতে হবে প্রাইভেট ডিএনএস সুবিধাটি।

প্রাইভেট ডিএনএস আপনার ফোনের ইন্টারনেট সংযোগকে নির্দিষ্ট ডিএনএস সার্ভারের মাধ্যমে পরিচালনা করে। যদি অ্যাডগার্ড ডিএনএসের মত বিজ্ঞাপন-ফিল্টারিং ডিএনএস ব্যবহার করা হয়, তবে পরিচিত বিজ্ঞাপন, ট্র্যাকিং এবং কিছু ক্ষতিকর ডোমেইন আগেই ব্লক হয়ে যায়। ফলে অনেক অ্যাপ ও ওয়েবসাইটে বিজ্ঞাপন লোডই হতে সমস্যা হয়।

কীভাবে এই সুবিধা চালু করবেন? প্রথমে ফোনের সেটিংসে যান, সেখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট বা কানেকশনস মেনু নির্বাচন করুন। পরবর্তীতে প্রাইভেট ডিএনএস অপশন নির্বাচন করুন এবং প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্টনেম হিসেবে ডিএনএস ডট অ্যাডগর্ডস ডট কম (dns.adguard.com) লিখে সেভ করুন। এরপর থেকেই অনেক বিজ্ঞাপন স্বয়ংক্রিয়ভাবে ব্লক হতে শুরু করবে।

তবে সব স্মার্টফোনে এই অপশনের অবস্থান আলাদা হতে পারে। অনেক ডিভাইসে এটি মোর কানেকশন, অ্যাডভান্সড সেটিংস, অথবা ডিএনএস নামে থাকতে পারে। প্রয়োজন হলে সেটিংসের সার্চ বক্সে প্রাইভেট ডিএনএস লিখে খুঁজে পাওয়াও সম্ভব।

যাহোক, এই পদ্ধতিতে সব ধরনের বিজ্ঞাপন বন্ধ করা সম্ভব নয়। যেসব বিজ্ঞাপন সরাসরি অ্যাপের নিজস্ব সার্ভার থেকে আসে, সেগুলো দেখা যেতে পারে। তবে অপ্রয়োজনীয় বিজ্ঞাপন কমানোর সাথে সাথে পরিচিত ট্র্যাকিং, অ্যাডওয়্যার এবং কিছু ফিশিং ও ম্যালওয়্যার-সংশ্লিষ্ট ডোমেইন থেকে অতিরিক্ত সুরক্ষা পাওয়া যায়। ফলে মাত্র একটি সেটিংস পরিবর্তন করলেই স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও পরিচ্ছন্ন, দ্রুত এবং তুলনামূলক নিরাপদ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে সাদিক আবদুল্লাহ ও জেবুন্নেছাসহ আ.লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩০ এম


বরিশালে সাদিক আবদুল্লাহ ও জেবুন্নেছাসহ আ.লীগের ২৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৪৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে একটি নালিশী মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয়দানকারী মো. মারজুক আব্দুল্লাহ।

আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) পদমর্যাদার একজন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং হত্যার হুমকিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে। এছাড়া বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর, সাবেক সংসদ সদস্য ও প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ মোট ২৪৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী মো. মারজুক আব্দুল্লাহ দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে সড়কে মিছিল ও অবরোধ করেছেন। এতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এছাড়া তাদের প্রতিহত করতে গেলে ককটেল ও পেট্রোলবোমা নিক্ষেপ করা হয় এবং জুলাই আন্দোলনের কর্মীদের হত্যার হুমকিও দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, এসব অভিযোগের ভিত্তিতেই আদালতে নালিশী মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগের প্রাথমিক বিবেচনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার বলেন, “আদালতে একটি নালিশী মামলা দায়ের হয়েছে। আদালত বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন)-কে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।”

উল্লেখ্য, মামলার অভিযোগগুলো এ পর্যন্ত আদালতে উপস্থাপিত অভিযোগের ভিত্তিতে। অভিযোগগুলোর সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি। তদন্ত শেষে আদালতের নির্দেশনা ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত কার্যক্রম নির্ধারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%