০৮:৪৬ পি.এম
এআইএডিএমকে সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে পালানিস্বামী,
পুনরায় ভাঙনের মুখে পড়েছে প্রয়াত জয়ললীতার সর্বভারতীয় আন্না দ্রাবিড় মুনেত্র কাজাগাম (এআইএডিএমকে)। সাবেক মন্ত্রী এবং বিধায়কগণ এআইএডিএমকে পাছে থালাপতির তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) ও এমকে স্ট্যালিনের দ্রাবিড় মুন্নেত্রা কাজাগময়ে (ডিএমকে) যোগদান করেছেন।
শনিবার (৬ জুন) পদত্যাগকারী নেতারা চেন্নাইয়ে টিভিকের দলের সদর দফতরে সাধারণ সম্পাদক আনন্দ এবং নির্বাচনী প্রচার ব্যবস্থাপনার সাধারণ সম্পাদক আধব অর্জুনের উপস্থিতিতে ক্ষমতাসীন দলে যোগদান করেন।
আরও পড়ুন: ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় বিএজের প্রতিবাদ
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, চারজন সাবেক মন্ত্রী ও বিধায়ক শাসক দল টিভিকে-তে যোগদান করায় এআইএডিএমকে চলমান অভ্যন্তরীণ সংকট আরো তীব্র থেকে তীব্রতর হতে চলেছে।
দলত্যাগকারীদের মধ্যে রয়েছেন উডুমালাই কে রাধাকৃষ্ণন, এমসি সম্পাথ, কাদাম্বুর সি রাজু এবং এনআর শিবপতি।
উদুমালাই কে রাধাকৃষ্ণন উদুমালপেট বিধানসভা আসন থেকে নির্বাচনে হেরেছেন। এমসি সম্পাথ কুড্ডালোর নির্বাচনী এলাকায় তৃতীয় স্থানে ছিলেন। কদম্বুর রাজুও ২০২৬ বিধানসভায় কোভিলপট্টিতে পরাজিত হন।
আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কা: সালাহউদ্দিন আম্মার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন