০৮:৫১ পি.এম
সুনামগঞ্জ জেলায় আজ বাংলাদেশ স্কাউটসের জেলার শাখার উদ্যোগে ‘মাল্টিপারপাস ওয়ার্কশপ’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার, বেলা ১১টায় জেলা শহরের স্কাউটস ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মতিউর রহমান খান।
আরও পড়ুন: জিয়ানগরে ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের বিশাল শোডাউন ও পথসভা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা স্কাউটস কমিশনার ও শিক্ষক কাননবন্ধু রায় এবং জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক শেখ মো. নজরুল ইসলাম তালুকদার।
ওয়ার্কশপে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের ডিআরসি (সংগঠন ও বিধি) মোহাম্মদ বুরহান উদ্দিন।
এ সময় সিলেট বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ার জন্য জামালগঞ্জ উপজেলার নিশিন্দু গোস্বামীকে জেলা স্কাউটসের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়ে থাকে।
সদর উপজেলা স্কাউটসের সম্পাদক বুরহান উদ্দিনের সঞ্চালনায় মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন জেলা কাব লিডার রাছমিন বেগম চৌধুরী, সদর উপজেলা কমিশনার নাসরিন আক্তার খানম, জামালগঞ্জ উপজেলা সম্পাদক আক্তার হোসেন, মধ্যনগর উপজেলা সম্পাদক নির্মল সরকার, বিশ্বম্ভরপুর উপজেলা কমিশনার দিলীপ কুমার দাস, তাহিরপুর উপজেলা কমিশনার নারায়ণ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা এএলটি মোহাম্মদ আব্দুল মালিক এবং সিএএলটি সদস্য মোহাম্মদ এমরান আলী প্রমুখ।
আরও পড়ুন: ফতুল্লায় শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৪২ জনের নামে মামলা
এ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত কমিশনার, সম্পাদক, স্কাউট লিডার, কাব লিডার, এলটি ও এএলটি সদস্যরা অংশগ্রহণ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন