ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ধর্ষণ মামলার পর পদচ্যুত যুবদল নেতা


ধর্ষণ মামলার পর পদচ্যুত যুবদল নেতা

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে আল-আমিন ছৈয়াল নামের একজন যুবদল নেতা দলীয় সব পদ থেকে বহিষ্কার হয়েছেন। সোমবার (১ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বহিষ্কারের সম্পর্কিত একটি চিঠি পোস্ট করা হয়েছে।

বহিষ্কারের চিঠিতে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন স্বাক্ষর করেছেন। বহিষ্কৃত যুবদল নেতা আল-আমিন সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সদস্য এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ওই এলাকার উত্তর চররমনী গ্রামের আবু ছৈয়ালের সন্তান।

মামলা সূত্র অনুযায়ী, আল-আমিনের বিরুদ্ধে একটি প্রবাসীর স্ত্রীকে ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা ঘটে ২৮ মে রাতে। শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে আল-আমিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত

এ ব্যাপারে জানতে আল-আমিনকে একাধিকবার ফোন দেওয়ার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন জানিয়েছেন, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে আল-আমিনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, "বহিষ্কৃতের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না।" অন্য নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে তাদের আল-আমিনের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখতে হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিকেটে আইসিসির নতুন নিয়ম, যেসব পরিবর্তন কার্যকর হলো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:০৭ এম


ক্রিকেটে আইসিসির নতুন নিয়ম, যেসব পরিবর্তন কার্যকর হলো

 

টেস্ট ক্রিকেটে দীর্ঘদিনের বড় সমস্যা হচ্ছে আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যাওয়া এবং ওভার নষ্ট হওয়া। এই সমস্যার সমাধান খুঁজতেই এবার ঐতিহাসিক এক নিয়মের অনুমোদন দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় প্রধান নির্বাহীদের কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে টেস্ট ম্যাচ চলাকালীন দিনের আলোতেও যদি আলোকস্বল্পতা দেখা দেয়, তবে দুই দলের সম্মতি সাপেক্ষে গোলাপি বল ব্যবহার করে খেলা চালিয়ে যাওয়া যাবে।

টেস্ট ক্রিকেটে আলোকস্বল্পতার কারণে যেন মূল্যবান সময় নষ্ট না হয়, সেই জন্য গভীর গবেষণার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ফ্লাডলাইট, আলো পরিমাপন উন্নত ব্যবস্থা, সেন্সর এবং অন্যান্য আধুনিক আলোকসজ্জা প্রযুক্তি নিয়ে আইসিসি এবং মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) যৌথভাবে অর্থায়ন করবে।

আইসিসি তাদের ক্রিকেটীয় নিয়মে আরও একটি বড় পরিবর্তন এনেছে। এখন থেকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নির্ধারিত ড্রিংকস বিরতির সময় প্রধান কোচ কিংবা দলের মনোনীত স্টাফরা মাঠের ভেতরে প্রবেশ করতে পারবেন এবং খেলোয়াড়দের কৌশলগত পরামর্শ দিতে পারবেন। এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে কেবল দ্বাদশ ব্যক্তি পানি নিয়ে মাঠে যাওয়ার সময় চিরকুট বা বার্তা নিয়ে যেতে পারতেন। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের স্ট্র্যাটেজিক টাইম-আউটের আদলে আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ম চালু করা হচ্ছে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দুই ইনিংসের মধ্যবর্তী বিরতির সময় নির্ধারণ করা হয়েছে ১৫ মিনিট। এছাড়া এমসিসির নেওয়া সর্বশেষ সিদ্ধান্তগুলি, যেমন দিনের শেষ ওভারে কেউ আউট হলে খেলা সেখানেই না থামিয়ে ওই ওভার শেষ করা, বানি হপ ক্যাচ এগুলো কার্যকর করা হবে।

অন্যদিকে, ব্যাটাররা যখন ক্রিজে পজিশন পরিবর্তন করেন বা নড়াচড়া করেন, তখন আম্পায়ারদের নিখুঁতভাবে ওয়াইড ডাকার সুবিধার্থে গাইড লাইনের ব্যবহারকে স্থায়ী রূপ দিয়েছে আইসিসি। বিশেষত, লেগ সাইডে বোলারদের কিছুটা ছাড় দিতে ২০২৫ সাল থেকে এই ট্রায়াল শুরু হয়েছিল।

নারী ক্রিকেট সম্পর্কেও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে আইসিসির সর্বশেষ বোর্ড সভায়। ২০২৭ সালের নারী চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন জুন-জুলাই থেকে এগিয়ে এখন ওই বছরের ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া, ২০২৮ সালের নারী বিশ্বকাপের দলের সংখ্যা ১০টি থেকে বাড়িয়ে ১২টি করা হচ্ছে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল এবং স্বাগতিক দেশ সরাসরি বিশ্বকাপ খেলবে। যদি স্বাগতিক দেশ আগেই কোয়ালিফাই করে ফেলে, তাহলে র‌্যাঙ্কিংয়ের পরের শীর্ষ দলগুলো বিশ্বকাপে জায়গা পাবে। বাকি দুটি দল আসবে ১০ দলের বাছাইপর্ব খেলে।

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নির্বাচন ইস্যুতে প্রতিনিধি পাঠানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আইসিসি। এই প্রতিনিধিরা হলেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে এবং জিম্বাবুয়ের তেবাঙ্গা মুকুলআনি।

তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে কথা বলবেন। এছাড়া শ্রীলঙ্কার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যাবেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ও দেবজিৎ সাইকিয়া।

বর্তমানে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ক্রমবর্ধমান বিস্তার ও আধিপত্য নিয়ে আইসিসি বোর্ড সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বর্তমান ক্রিকেট কাঠামোর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচির (এফটিপি) সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোকে কীভাবে আরও সুশৃঙ্খলভাবে সমন্বয় করা যায়, তা মূল্যায়নের জন্য আহমেদাবাদের সভায় একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, আগামী আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের বৈশ্বিক বাছাইপর্বের রূপরেখাও এই সভায় চূড়ান্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিডিবি চেয়ারম্যান রেজাউল করিমের চুক্তির মেয়াদ বাড়াল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:১৪ এম


পিডিবি চেয়ারম্যান রেজাউল করিমের চুক্তির মেয়াদ বাড়াল সরকার

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ সরকার আরও এক বছর বৃদ্ধি করেছে।

 আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা স্থগিত রেখে পিডিবির চেয়ারম্যান পদে মো. রেজাউল করিমের চুক্তিভিত্তিক আরও এক বছর বাড়ানো হয়েছে।

সরকারের জারি করা আদেশ অনুযায়ী, চেয়ারম্যান পদে যোগদানের তারিখ থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হবে এবং তিনি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:২৩ এম


শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলা ছাত্রদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্যসচিব (ভারপ্রাপ্ত) ও জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু জাফর।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করতে হলে দেশপ্রেম, সততা ও ত্যাগের মানসিকতা থাকতে হবে। দেশ, জনগণ ও দলের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নেতাকর্মীরাই ছাত্রদল থেকে গড়ে উঠে বিএনপির রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেন। বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তারা শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করে বলেন, তিনি দেশের বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় করেছিলেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকেও তিনি সততা ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর আদর্শ, সাহসিকতা ও সততা অনুসরণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য কে এম আশরাফুল আলম নান্নু, দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভার সাবেক আহ্বায়ক শেখ মোজাফফার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাকসুদ আলম, ইমতিয়াজ আলী সুজন, কাজী রিয়াজুল ইসলাম বাবু, মোস্তাক আহমেদসহ জেলা ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলায় দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

১২:৩৫ এম


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলায় দোয়া মাহফিল

 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে ভোলা জেলা যুবদলের আয়োজনে শহরের মহাজনপট্টি বড় জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

প্রধান অতিথি সংবাদ মাধ্যমকে বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। দেশের মানুষের কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে বিলিয়ে দিয়েছেন।

তিনি আরো বলেন, তার সততা ও নিষ্ঠা আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীর জন্য আদর্শ হয়ে থাকবে। আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং তার আদর্শ ধারণ করে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা বিএনপির অন্যতম সদস্য জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভির তালুকদার, থানা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%