ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, আসামির জামিন


সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, আসামির জামিন

রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভিনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মো. রাকিব হোসেন (২৪) নামের এক আসামিকে জামিন প্রদান করেছে আদালত।

রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এই আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মেহেদী হাসান মজুমদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী মেহেদী হাসান জানান, মামলায় পুলিশের প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত আসামি রাকিবের জামিন মঞ্জুর করেছেন আদালত। জামিনের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা মুচলেকা ধার্য করা হয়েছে। আসামির বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি শিগগির কারামুক্ত হবেন বলে আশা প্রকাশ করেছেন এই আইনজীবী।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

গত ২৯ আগস্ট ভোরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রাস্তায় পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা (৫৬)। চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে ঢাকায় এসেছিলেন তিনি। ভোরে কল্যাণপুর বাস টার্মিনালে নেমে ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্বামী আবদুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৬ এম


হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে, যখন ট্রেনটি স্টেশনে প্রবেশ করছিল, তখন ইঞ্জিন থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন জ্বলে উঠলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামতে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন।

ইঞ্জিনে আগুন লাগার কারণে ট্রেনটির যাত্রা বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন এনে প্রায় চার ঘণ্টা পর রাত ৯টার দিকে ট্রেনটি আবার সিলেটের উদ্দেশে যাত্রা শুরু করে। দীর্ঘ সময় স্টেশনে আটকে থাকায় তীব্র গরমের মধ্যে নারী, শিশু ও প্রবীণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, বিকেল ৫টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে চালক ইঞ্জিন থেকে ঘন ধোঁয়া বের হতে দেখতে পান। পরিস্থিতি বুঝতে পেরে তিনি সতর্কতার সঙ্গে ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে নিয়ে আসেন। এরপরপরই ইঞ্জিনে আগুন জ্বলে ওঠে।

ইঞ্জিনে আগুন দেখতে পেয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। এ সময় হুড়োহুড়িতে অন্তত ১০ জন যাত্রী সামান্য আহত হন। তবে আগুন যাত্রীবাহী কোচে ছড়িয়ে পড়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল। তাদের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ইঞ্জিনের ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেনটির স্বাভাবিক যাত্রা ব্যাহত হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার নাজিম উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ইঞ্জিনে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ইঞ্জিনটি অকেজো হয়ে পড়ে। পরে ক্ষতিগ্রস্ত ইঞ্জিন সরিয়ে আখাউড়া থেকে বিকল্প ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়। বিকল্প ইঞ্জিন যুক্ত করার পর রাত ৯টার দিকে ট্রেনটির সিলেট অভিমুখে যাত্রা আবার শুরু হয়। তবে এ ঘটনায় ওই লাইনে অন্যান্য ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।

ট্রেনের পরিচালক (গার্ড) জহির উদ্দিন বলেন, আউটার সিগন্যাল এলাকায় থাকতেই চালক ইঞ্জিনে ত্রুটি বুঝতে পেরেছিলেন। স্টেশনে ট্রেনটি থামানোর পর যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ইঞ্জিনটি বগি থেকে বিচ্ছিন্ন করা হয়। ফলে আগুন যাত্রীবাহী কোচে ছড়িয়ে পড়তে পারেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৬ এম


দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি মন্তব্য করেছেন, ‘দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই এ দেশের নাগরিক, সবাই বাংলাদেশি। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে। পরিচয় কিংবা ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। আমাদের প্রত্যাশা হওয়া উচিত, সবাই মিলেমিশে বসবাস করবেন এবং দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করবেন।’

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর বরগুনার বেতাগী সার্বজনীন কালীমন্দিরের দুর্গামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

চিফ হুইপ আরও বলেন, ‘দেশের সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বজায় রাখতে হবে। একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানোর মাধ্যমে সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে। কোনো ধর্মের মানুষ যেন নিজেদের অবহেলিত বা অনিরাপদ মনে না করেন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বরগুনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবির, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার, সাবেক এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসিস সংস্কার পরিষদ আর্থিক ও সদস্য নিরীক্ষা শেষে দ্রুত নির্বাচন চায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৬ এম


বেসিস সংস্কার পরিষদ আর্থিক ও সদস্য নিরীক্ষা শেষে দ্রুত নির্বাচন চায়

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) আর্থিক ও সদস্য নিরীক্ষা সম্পন্ন করার পর দ্রুত নির্বাচন আয়োজনের দাবি তুলেছে বেসিস সংস্কার পরিষদ। একই সঙ্গে আইসিটি শিল্পের উন্নয়ন, ব্যবসায়িক নীতি নির্ধারণ এবং সদস্যদের স্বার্থ রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) বেসিস সংস্কার পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক রোকমুনুর জামান রনি। সভাটি পরিচালনা করেন সদস্যসচিব নাদিম ভুঁইয়া হৃদয়।

সভায় বেসিসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইসিটি শিল্পের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন এবং করণীয় বিষয়গুলো পর্যালোচনা করা হয়। এসব বিষয় নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আইসিটি শিল্পের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক নীতি নির্ধারণ এবং উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিভিন্ন বিষয়ভিত্তিক উপকমিটি গঠনের সিদ্ধান্তও সভায় নেওয়া হয়।

সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বেসিস সংস্কার পরিষদের উপদেষ্টা ফৌজিয়া নিগার সুলতানা ও মো. রওশান কামাল জেমস। উপদেষ্টা প্রকৌশলী মিজানুর রহমান ‘একসঙ্গে এগিয়ে চলি, একসঙ্গে প্রবৃদ্ধি অর্জন করি’ শীর্ষক একটি উপস্থাপনা দেন। পরে উপস্থিত সদস্যরা এ বিষয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এ সময় বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা বেলাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ফেরদোস আলম ইপন ও আবু তাহের, যুগ্ম সদস্যসচিব রাশেদুল ইসলাম এবং কার্যকরী সদস্য খোন্দকার শামসুজ্জামান লেমন, হাসিবুর রহমান শাফিন ও আলাউদ্দিন।

সভা শুরুতে পরিষদের অসুস্থ সদস্যদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মোহাম্মাদ তাপিত হাসান চৌধুরী।

সভাপতির বক্তব্যে আহ্বায়ক রোকমুনুর জামান রনি আগামী তিন মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করেন। তিনি বলেন, বেসিস সংস্কার পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সদস্যদের স্বার্থ ও সুবিধা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৭ এম


আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত

সিলেটের ওসমানীনগরে জমি ও বসতবাড়ির মালিকানা নিয়ে দুই লন্ডন প্রবাসী ভাইয়ের মধ্যে বিরোধ আদালতে গড়িয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে আদালতের স্থিতাবস্থা (স্ট্যাটাস কো) বজায় রাখার জন্য স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও, পূর্বের মতো বসবাস ও দখল অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। এর ফলে, আদালতের আদেশ বাস্তবায়ন এবং বিরোধপূর্ণ সম্পত্তির বর্তমান অবস্থা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

আদালতের নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের চণ্ডিতিয়র (কাজীবাড়ি) গ্রামের মৃত মদরিস আলীর চার ছেলের মধ্যে দুই সৎ ভাই মারা গেছেন এবং আপন দুই ভাই—মো. মকবুল আলী ও মো. মোফাজ্জল আলী জীবিত রয়েছেন। উভয়েই লন্ডনে বসবাস করেন। দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া সম্পত্তি ও বসতবাড়ির বাটোয়ারা (বণ্টন) নিয়ে বিরোধ চলছিল।

লন্ডন প্রবাসী মো. মকবুল আলী অভিযোগ করেন, তিনি এবং অন্য দুই ভাই বিদেশে থাকার সুযোগে ছোট ভাই মো. মোফাজ্জল আলী সম্পত্তি বণ্টন না করে এককভাবে ভোগদখল করছেন। বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজের প্রতিবাদ করায় গত ২৪ ফেব্রুয়ারি তাকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাবাস করানো হয়েছে বলেও তিনি দাবি করেন।

পরবর্তীতে, গত মার্চে সিলেটের দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা (মামলা নম্বর: ৯৪/২০২৬) করেন মকবুল আলী। আবেদনের প্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। এরপর ২৯ সেপ্টেম্বর সিলেটের যুগ্ম জেলা জজ (দ্বিতীয় আদালত) মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। গত ১২ অক্টোবর আদালতের নির্দেশনার কপি বিবাদীপক্ষের কেয়ারটেকারের কাছে পৌঁছানো হয়।

তবে ১৩ অক্টোবর ওসমানীনগর থানা-পুলিশ আদালতের আদেশ বাস্তবায়নে ঘটনাস্থলে গেলে বিরোধপূর্ণ স্থানে মোফাজ্জল আলীর পক্ষের লোকজনের বসবাস ও দখলের চিত্র দেখতে পায়। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখানে দখল অব্যাহত থাকায় বিষয়টি আদালতকে লিখিতভাবে জানানোর আইনি প্রস্তুতি নিচ্ছে বাদীপক্ষ।

সার্বিক বিষয়ে বাদী মো. মকবুল আলী বলেন, "আমি ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছি। আদালতের স্পষ্ট নির্দেশনার পরও যদি সেখানে দখল ও বসবাস বজায় থাকে, তবে সেই আদেশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। আমি আমার ন্যায্য অধিকার ফিরে পেতে চাই।"

অভিযোগ স্বীকার করে বিবাদী মো. মোফাজ্জল আলী বলেন, "বাটোয়ারার পর আমি আমার নিজের সম্পত্তিতেই অবস্থান করছি। আমাকে অপহরণ ও হত্যার পরিকল্পনায় ব্যর্থ হয়ে একটি চক্রের যোগসাজশে আমাকে দখলবাজ ও সন্ত্রাসী বানানোর অপচেষ্টা করা হচ্ছে।"

আদালতের নির্দেশনার বিষয়ে ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন জানান, "স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনার পর বিরোধপূর্ণ বাড়ি ও জমির রূপ পরিবর্তন বা নতুন করে ব্যবহারের সুযোগ নেই। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জায়গাটি যেভাবে আছে, সেভাবেই রাখতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%