০৯:৩৪ পি.এম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমি জাহানাবাদি। এই সাক্ষাৎকালে রাষ্ট্রদূত স্পিকারের কাছে জানান যে, বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী।
আজ সোমবার সংসদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে স্পিকার হাফিজ উদ্দিন ইরানিদের বীর জাতি হিসেবে উল্লেখ করেন। তিনি যুদ্ধের সময় ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাহসী ভূমিকার প্রশংসাও করেন। স্পিকার আশা প্রকাশ করেন যে, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রসমূহ প্রসারিত হলে দুই দেশই উপকৃত হবে।
এ সময় রাষ্ট্রদূত ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু করতে স্পিকারের সহযোগিতা কামনা করেন। এছাড়া, রাষ্ট্রদূত বাংলাদেশিদের ইরানের বিশ্বমানের চিকিৎসাসেবা গ্রহণে উৎসাহিত করতে স্পিকারকে অনুরোধ জানান।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
তিনি বাংলাদেশে বাণিজ্য-বিনিয়োগ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদও ব্যক্ত করেন। সেইসঙ্গে ইরানের প্যাট্রো ক্যামিকেল, ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী সাশ্রয়ী দামে বাংলাদেশে রপ্তানির জন্য স্পিকারকে প্রস্তাব দেন।
এছাড়া, ইরানি সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর জন্য বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব পাস করায় রাষ্ট্রদূত স্পিকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রদূত ইরান ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় ও শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নবায়নে স্পিকারের সহযোগিতা কামনা করেন। তিনি আশা করেন যে, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি দুই দেশের সংসদীয় সম্পর্কও জোরদার হবে।
আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন