০৯:৪২ পি.এম
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে থামানোর জন্য ভারত সরকারকে অনুরোধ করেছেন বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজ। সোমবায় জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই অনুরোধটি করেন।
জিএম সিরাজ বলেন, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মোদি সরকারকে আহ্বান জানাচ্ছি, সবিনয়ে আমি বলতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের যে চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য মাঝেমধ্যে আসছে, সেই সমস্ত বক্তব্য তিনি দিচ্ছেন, এই বক্তব্য.. ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে।
তিনি বলেন, আমি আহ্বান করি যে, এখানে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক। শেখ হাসিনা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বাংলাদেশে তিনি নেই হয়ে গেছেন। তিনি আউট অফ সিন এবং তিনি কখনওই বাংলাদেশে ফিরে আসবেন না।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
সরকার দলের এই এমপি আরও বলেন, ২০১৪ সালে সমুদ্র জয় হয়েছে। অনেক প্রচার হয়েছে কিন্তু সম্পদ তুলতে পারিনি। এই সম্পদ তুলতে গেলে আমাদের প্রভুদের আপনাদের কি বলে নির্দেশ ছাড়া এবং তাদের দয়া ব্যতীত আমরা তুলতে পারিনি।
অফশোর বিডিং প্রসঙ্গে জিএম সিরাজ বলেন, বর্তমান সরকার এই ক্ষেত্রে বড় পদক্ষেপ নিয়েছে। এবার কারো অনুমতি লাগেনি।
তিনি আরও বলেন, আমরা সবাই চাই, ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং সম্মানজনকভাবে আমাদের বন্ধুত্ব টিকিয়ে রাখি। কারণ আমি বিশ্বাস করি যে, ভারত আমাদের প্রতিবেশী। আমরা দুই বন্ধুতে আমাদের বন্ধুত্ব ক্ষণস্থায়ী হয়, আমাদের স্বামী–স্ত্রীর সম্পর্কও ক্ষণস্থায়ী হতে পারে। স্বামী–স্ত্রী ডিভোর্স হতে পারে। কিন্তু ভারত ও বাংলাদেশের যে সম্পর্ক, এই প্রতিবেশীর সম্পর্কের ডিভোর্স হতে পারে না। প্রতিবেশীকে আমরা কখনওই অস্বীকার করতে পারি না। ভারতও পারবেনা, বাংলাদেশও পারবেনা।
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনারের মন্তব্যের উদ্ধৃতি দিয়ে জিএম সিরাজ বলেন, ভারতের নতুন হাইকমিশনার ত্রিবেদী এসে বলেছেন- আমরা একই আকাশ, একই বাতাসের নিচে’। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক তৈরি করেছে। আমরা বলতে চাই, আসুন মানুষের হৃদয়জয় করুন। মানুষের হৃদয়ের সাথে ভারতের ভারতবাসী এবং বাংলাদেশের মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করি। আমরা চাই ভারত বিরোধিতা অথবা বাংলাদেশ বিরোধিতা এগুলো না হয়। আমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকতে চাই। সে ক্ষেত্রে আমার সবিনয় অনুরোধ ভারতের বর্তমান সরকারের প্রতি যে, আপনারা দয়া করে পুশ ইন বন্ধ করুন।
আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
জিএম সিরাজ পুশ ইন বন্ধ করার পাশাপাশি ভারত সীমান্তে মাদক তৈরির কারখানাগুলো বন্ধ করার জন্যও দাবি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন