ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ধামইরহাটে ভাংচুর ও লুটপাটের ঘটনা পরিদর্শন করেন এম.পি এনামুল হক


ধামইরহাটে ভাংচুর ও লুটপাটের ঘটনা পরিদর্শন করেন এম.পি এনামুল হক

নওগাঁর ধামইরহাটে সম্প্রতি মধ্যরাতে বাড়ীঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠে এসেছে। রবিবার (৪ অক্টোবর) সকালে ঘটনাস্থলে উপস্থিত হন নওগাঁ-২ আসনের এম.পি ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। তিনি ক্ষতিগ্রস্থ বাড়ীঘর পরিদর্শন করেন। এ সময় তিনি ভুক্তভোগীদের কাছ থেকে তাদের অভিযোগ attentively শোনেন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে ভুক্তভোগীদের আইনি সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, "আইন সবার জন্য সমান, কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করলে তা মেনে নেয়া যায় না, এটার বিচার হওয়া উচিত।"

অভিযোগকারী ভুক্তভোগী দক্ষিন ফার্শিপাড়া গ্রামের মৃত আ. কুদ্দুসের ছেলে সোলায়মান আলী জানান, ১ অক্টোবর রাত দেড় টার দিকে প্রতিপক্ষ মোজাম্মেল হক গং ৫০-৬০ লোকজন নিয়ে তার বাড়ীতে হামলা চালায়। হামলার ফলে বাড়ীর ৫ জন ভাড়ারিয়াসহ ৮ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট ও ক্ষতি সাধিত হয়। তিনি এ বিষয়ে ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত তোজাম্মেল হক বলেন, ওই জমি আমার কেনা, আমার জমির অনলাইন খাজনা খারিজ দেওয়া আছে, আদালত থেকে আমার পক্ষে রায় আছে। প্রতিপক্ষরা আপিল করলেও আদালতে তাদের আপিল খারিজ হয়ে যায়। বিধায় আমার জমি আমার দখলেই আছে, আমি কোন হামলায় জড়িত নয়, তৃতীয় পক্ষের গোলমালের বিষয়ে আমি অবগত নয়। ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক জমির মালিক তোজাম্মেল হক, উভয় পক্ষকে আইনের প্রতি সম্মান দেখিয়ে বিজ্ঞ আদালতে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়েছে। তবে কোন পক্ষ আইনের ব্যর্থয় করলে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমুয়ায় ওলামা দলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

​কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


আমুয়ায় ওলামা দলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৩ নং আমুয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোঃ নেয়ামত উল্লাহ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৩ নং আমুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির গোলদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ইসমাইল এবং ৩ নং আমুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মন্নান তালুকদার।
৩ নং আমুয়া ইউনিয়ন ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ আনছার সিকদার-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ বারেক হাওলাদার-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
সভা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমুয়া বন্দর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ৮১তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


চাঁদপুরে ৮১তম বুনিয়াদি কোর্সের প্রশিক্ষণার্থীদের জন্য ওরিয়েন্টেশন কর্মশালা

চাঁদপুর জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক কাঠামো ও মাঠ পর্যায় পর্যবেক্ষণ করতে আসা প্রশিক্ষণার্থীদের জন্য ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে একটি বিশেষ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালাটি রোববার (০৪ অক্টোবর, ২০২৬) চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবিরের সঞ্চালনায় কর্মশালায় জেলা পুলিশের মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা, প্রশাসনিক চেইন অব কমান্ড এবং শান্তিশৃঙ্খলা রক্ষার কৌশল তুলে ধরা হয়।

কর্মশালায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান নবীন কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বলেন, "একটি দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। জেলা পুলিশের প্রতিটি স্তরের কার্যক্রম সরাসরি দেখার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা প্রশিক্ষণার্থীদের পেশাগত জীবনে বিশেষ ভূমিকা রাখবে।"

এছাড়া, বিসিএস কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে নবীন প্রশিণার্থীরা মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি দেখতে চাঁদপুর জেলা পুলিশে এ বাস্তবমুখী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মুক্তিযোদ্ধা স্কুলের মাঠে কলাগাছ লাগানো ও ফটকে বাঁশের বেড়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০১ পি.এম


রাজশাহীতে মুক্তিযোদ্ধা স্কুলের মাঠে কলাগাছ লাগানো ও ফটকে বাঁশের বেড়া

রাজশাহীর পুঠিয়ায় ছেলের বউকে চাকরি না দেওয়ার অভিযোগে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জমি দান করা সদস্য বিদ্যালয়ের মাঠে কলাগাছ লাগিয়েছেন। একই সঙ্গে শিক্ষকদের কার্যালয়ের তালার ওপর নতুন করে তালা এবং বিদ্যালয়ের প্রধান ফটকে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সাপ্তাহিক ছুটির দিনে ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুলে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের সাবেক দাতা সদস্য আজাদ আলী লোকজন নিয়ে এসব করেন বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে প্রতিষ্ঠানটি মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনায় প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। ব্যবস্থাপনা কমিটির সভায় ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল নাম নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট রেজুলেশনে ওই সময়ের দাতা সদস্য আজাদ আলী নিজেই নামটির প্রস্তাব করেছিলেন বলে উল্লেখ রয়েছে। ২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠানটি অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি পায়। বর্তমানে প্রাথমিক পর্যায়ের পাশাপাশি ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাঠদান চলছে। তবে প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি।

শনিবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান ফটকে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। মাঠের বিভিন্ন স্থানে কলাগাছ লাগানো হয়েছে। শিক্ষকদের কার্যালয়ের দরজায় থাকা তালার ওপরও আরেকটি তালা ঝুলছে। স্থানীয় দোকানি লাল মোহাম্মদ বলেন, আগে বিদ্যালয়ে শিক্ষার্থী বেশি ছিল। মামলা-মোকদ্দমার কারণে শিক্ষার্থী কমেছে। এরপর নিয়মিত ক্লাস হচ্ছে না। এরপর হঠাৎ করে আজাদ আলী এসে বিদ্যালয়ের প্রধান ফটক ঘিরে দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থী সমস্যায় পড়েছেন।

আজাদ আলী বলেন, তিনি প্রতিষ্ঠানটির দাতা সদস্য ছিলেন। তাঁর জমিতে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করে সেখানে তাঁর ছেলে ও ছেলের বউকে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল কলেজ হয়নি এবং ছেলের বউকেও চাকরি দেওয়া হয়নি। এ কারণেই তিনি বিদ্যালয়ে তালা ও কলাগাছ লাগিয়েছেন। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, আজাদ আলী নিঃশর্তভাবে জমি দান করেছিলেন। পরে জমি রেজিস্ট্রির সময় তাঁর ছেলে ও ছেলের বউকে প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার দাবি ওঠে। কমিটি তাঁর দাবিতে তখন সম্মতি দিয়ে জমি রেজিস্ট্রি করে নেয়।

তিনি বলেন, কলেজ শাখা চালু হতে দেরি হওয়ায় আজাদ আলীর ছেলের বউকে প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক হিসেবে চাকরি দেওয়া হয়েছিল। ২০২২ সালে চাকরিরত অবস্থায় তিনি মারা যান। পরে আজাদ আলী তাঁর ছেলের দ্বিতীয় স্ত্রীকে মাধ্যমিক শাখায় অফিস সহকারী পদে নিয়োগের দাবি করেন। কমিটি তাতেও সম্মতি দেয় এবং এ বিষয়ে রেজুলেশন রয়েছে। প্রধান শিক্ষক আরও বলেন, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আজাদ আলী রাজশাহীর আদালতে মামলা করেন। মামলায় তিনি দাবি করেন, যে নামে প্রতিষ্ঠান করার জন্য জমি দিয়েছিলেন, সেই নামে প্রতিষ্ঠান হয়নি। মামলাটি বর্তমানে চলমান। এর মধ্যেই তিনি বিদ্যালয়ে তালা ও মাঠে কলাগাছ লাগিয়েছেন।

বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভালুকগাছি ইউনিয়ন বিএনপির নেতা তৌহিদুল ইসলাম বলেন, একটি প্রতিষ্ঠান একদিনে দাঁড়ায় না। দাতা সদস্যের দাবি সঠিক নয়। বিদ্যালয়ে শিক্ষার্থী আছে এবং নিয়মিত পাঠদান চলছে। তিনি জানান, গত মাসের ১০ তারিখে রাজশাহী শিক্ষা বোর্ড নতুন ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দিয়েছে।

এ ব্যাপারে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, তিনি বিষয়টি অবগত হয়েছেন। বর্তমানে ঢাকায় রয়েছেন। পুঠিয়ায় ফিরে বিদ্যালয়টি চালু করার ব্যবস্থা করবেন। তিনি বলেন, পেছনে যে ঘটনা থাকুক, শিক্ষার্থী থাকলে সেই প্রতিষ্ঠান কেউ বন্ধ করতে পারবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার মিজানুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০২ পি.এম


চাঁদপুরে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার মিজানুর রহমান

চাঁদপুর জেলা পুলিশের নতুন দায়িত্ব ও মর্যাদা লাভ করেছেন দুইজন সদস্য। সদ্য কনস্টেবল থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া এই দুই সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়েছে।

রোববার (০৪ অক্টোবর, ২০২৬) চাঁদপুরের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত একটি সংক্ষিপ্ত ও আনন্দঘন অনুষ্ঠানে মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাঁধে র‌্যাংক ব্যাজ তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত পদোন্নতিযোগ্য শূন্য পদের বিপরীতে এই দুই পুলিশ সদস্যকে পদোন্নতি প্রদান করা হয়েছে।

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পুলিশ সুপার মো. মিজানুর রহমান মন্তব্য করেন, "পদোন্নতি শুধুই একটি মর্যাদা নয়, এটি দায়িত্ব পালনে নতুন এক অঙ্গীকার। পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে চাঁদপুরের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" পদোন্নতি প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ চাঁদপুর জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%