ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী


চট্টগ্রাম বন্দরের সব জায়গা ২ মাসের মধ্যে দখলমুক্ত হবে : নৌপরিবহন মন্ত্রী

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের দখলকৃত সব জায়গা উদ্ধার করে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হবে।

আজ জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের বিরোধী দলের সদস্য শাহজাহান চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

শাহজাহান চৌধুরী চট্টগ্রাম বন্দরের বিভিন্ন স্থানে অবৈধভাবে লিজ দেওয়া এবং দখলের বিষয়টি তুলে ধরে সেগুলো দ্রুত উদ্ধার করার বিষয়ে জানতে চান।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

জবাবে নৌপরিবহন মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের কিছু জায়গার লিজ ইতোমধ্যে বাতিল করা হয়েছে। তিনটি জায়গার লিজ বাতিলের পর এর মধ্যে দুটি জায়গা উদ্ধার করা সম্ভব হয়েছে। অপর জায়গার বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দরের কিছু জায়গা নিয়ে রেল মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মধ্যে মালিকানা-সংক্রান্ত জটিলতা বিদ্যমান। সম্প্রতি চট্টগ্রাম সফরের সময় তিনি বিষয়টি বিস্তারিত শুনে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আদালতে থাকা বিষয়গুলো আরবিট্রেশনের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, আগামী দুই মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের কোনো জায়গা আর দখলমুক্ত থাকবে না।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে শেখ রবিউল বলেন, বর্তমানে কোনো জাহাজকে পণ্য খালাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। বার্থ বা ডিপ সিতে অবস্থানরত জাহাজ দুই দিনের মধ্যে পণ্য খালাস ও পুনরায় পণ্য লোড করে ছেড়ে যেতে পারছে, যেখানে আগে এ কাজে ৮ থেকে ১০ দিন সময় লাগত।

তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম ও মোংলা বন্দর বর্তমানে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করছে এবং কনটেইনার ওঠানামা করছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল আন্তর্জাতিক মানে পরিচালিত হচ্ছে। লালদিয়া কনটেইনার টার্মিনালও পিপিপি পদ্ধতিতে উন্নয়ন করা হচ্ছে। সেখানে প্রায় ৮০ কোটি ডলারের বিনিয়োগ আসছে এবং প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ

এদিকে, ময়মনসিংহ-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী জানান, দেশের সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের মাধ্যমে সচল রাখা হয়েছে এবং আরও প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার নৌপথে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকার চারপাশের নদীদূষণ প্রসঙ্গে তিনি বলেন, দূষণের উৎস চিহ্নিত করে ৪২৪টি স্পট নির্ধারণ করা হয়েছে। রাজধানীর চারপাশে পাঁচটি নদী দূষণমুক্ত করার লক্ষ্যে ওয়াসা, দুই সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন, বিআইডব্লিউটিএ এবং পানি সম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

ওয়াটার বাস চালুর বিষয়ে তিনি জানান, গত ১০ বছরে এ প্রকল্পে ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। তবে বিআইডব্লিউটিএ সমস্যাগুলো চিহ্নিত করে নতুনভাবে উদ্যোগ নিয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ঢাকার চারপাশের রিং ওয়াটারওয়েতে ওয়াটার বাস চালুর আশা করা হচ্ছে।

সংরক্ষিত নারী আসন-৩৯-এর বিরোধী দলের সদস্য সাবিকুন্নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে নদী দখল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিআইডব্লিউটিএ অবৈধ দখল চিহ্নিত করে তালিকা তৈরি করে স্থানীয় প্রশাসনের কাছে উচ্ছেদের জন্য সহযোগিতা চায়। তবে সরাসরি দখল উচ্ছেদের আইনি ক্ষমতা বিআইডব্লিউটিএর নেই। স্থানীয় প্রশাসনের লজিস্টিক সীমাবদ্ধতার কারণে কোথাও কোথাও উচ্ছেদ কার্যক্রম প্রত্যাশিত গতিতে হচ্ছে না।

আরও পড়ুন: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গার্মেন্টস শ্রমিক কার্তিক নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


ঢালচর ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম পাটওয়ারীর গণসংযোগ

ভোলা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার ১৯নং ঢালচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও তরুণ সমাজসেবক মো: জসিম পাটওয়ারী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। ঢালচর ইউনিয়নের আপামর জনগণের দোয়ায় সিক্ত হয়ে তিনি মাঠপর্যায়ে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় অব্যাহত রেখেছেন। সোমবার বিকেলে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে একযোগে ব্যাপক গণসংযোগ চালান।
দিনভর প্রচারণার অংশ হিসেবে তিনি আনন্দ বাজার, মাঝের চর বাজার, তারুয়া আদর্শ গ্রাম, পূর্ব ঢালচরসহ বেশ কয়েকটি এলাকা গণসংযোগ করেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, সাধারণ পথচারী ও সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং নিজের প্রার্থিতার কথা জানান দিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগকালে জসিম পাটোওয়ারী তাঁর পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন:”
আমার চাচা সাবেক ইউপি চেয়ারম্যান থেকে সারাজীবন এই ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁদের দেখানো সততা ও সেবার পথ অনুসরণ করেই আমি ঢাল চর ইউনিয়নবাসীর সেবা করতে চাই।”
তিনি আরও জানান, একটি সমৃদ্ধ ও আধুনিক ইউনিয়ন গঠন ও নদী ভাঙ্গন নিয়ে কাজ করবে বলে তিনি বদ্ধপরিকর। এজন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের নাগরিকের কাছে আন্তরিক সহযোগিতা, দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করেন। প্রচারণাকালে স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ, এলাকার তরুণ সমাজ এবং বিপুল সংখ্যক সমর্থক তাঁর সাথে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল বাকেরগঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা, মোঃসানি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০২ পি.এম


মুক্তা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল বাকেরগঞ্জ

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে দ্রুত বিচার দাবিতে উত্তাল জনতা, মায়ের হত্যাকারীদের বিচার চেয়ে রাজপথে নেমেছে দুই শিশু সন্তান।

যেই বয়সে মায়ের কোলে থাকার কথা দুই শিশু সন্তান- সাফওয়ান (৫) ও তাসফিয়াকে(৪) আজ তারা মাকে হারিয়ে হত্যাকারী পিতা সোহেলের বিচারের দাবিতে রাজপথে নেমেছেন।

মা মুক্ত ইসলামকে যখন বারবার আঘাত করছিলেন পাষণ্ড পিতা সোহেল তখন অবুঝ দুই শিশুর আর্তনাদে মন গলেনি সোহেলের। একের পর এক আঘাত করতে করতে সন্তানদের চোখের সামনেই স্ত্রী মুক্তা ইসলামকে মৃত্যু নিশ্চিত করেন।
আজ সেই দুই শিশুসন্তান স্বজনদের সাথে মায়ের হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমেছেন।

গত ২ সেপ্টেম্বর ঢাকার খিলক্ষেত এলাকায় গৃহবধূ মুক্তা আক্তারকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের বাকেরগঞ্জে হাজারো মানুষ দুই শিশু সন্তান নিয়ে মুক্তা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছেন।

এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় দুধল ইউনিয়নের সরশী পুলিশ ফারির সামনে সড়কে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘মুক্তা হত্যার বিচার চাই’, ‘হত্যাকারীদের গ্রেফতার কর’, ‘অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’ সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন গৃহবধূকে তার দুই শিশু সন্তানদের সামনে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহত মুক্তার পরিবারের সদস্যদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, যৌতুকের দাবি, পারিবারিক বিরোধ কিংবা পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে কোনো নারীকে নির্যাতন বা হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুক্তা হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন হবে।

মানববন্ধনে নিহত মুক্তার স্বজন, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ ও মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টায় তৃতীয় সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


২৪ ঘণ্টায় তৃতীয় সৌদি ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেনি বাহিনী সৌদি আরবের তৃতীয় ড্রোন ভূপাতিত করেছে।

পার্সটুডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইয়াহিয়া সারিয়ি সোমবার ঘোষণা করেন যে ইয়েমেনি বাহিনী সৌদি আরবের মালিকানাধীন একটি   সশস্ত্র গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনটি ইয়েমেনের আল-বাইদা প্রদেশে শত্রুতামূলক সামরিক অভিযান পরিচালনা করছিল।

ইয়াহিয়া সারিয়ি বলেন, এটি গত ২৪ ঘণ্টায় ভূপাতিত হওয়া তৃতীয় ড্রোন।

ইয়েমেনের আনসারুল্লাহ গত জুলাই মাসে বাব আল-মান্দাব প্রণালিতে সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্র অবরোধ ঘোষণা করে। তারা এই পদক্ষেপকে ইয়েমেনের ওপর সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের জবাব হিসেবে অভিহিত করে।- পার্সটুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিখোঁজের ৭ দিন পর কিশোরী উদ্ধার, গৃহশিক্ষক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


নিখোঁজের ৭ দিন পর কিশোরী উদ্ধার, গৃহশিক্ষক গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে স্কুলে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়া এক কিশোরী (১৪) সাত দিন পর উদ্ধার হয়েছে। পুলিশ অভিযুক্ত প্রধান আসামি এবং ওই কিশোরীর গৃহশিক্ষক জাহিদ হাসান রাজকে (২৫) গ্রেপ্তার করেছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) গ্রেপ্তার হওয়া রাজকে আদালতে পাঠানো হয়েছে। রবিবার দিবাগত রাতে রূপগঞ্জের পূর্বাচল এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয় এবং জাহিদ হাসান রাজকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহিদ হাসান রাজ কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের দক্ষিণ পানজোড়া গ্রামের জামান রাজের পুত্র।কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ এবং মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩১ আগস্ট সকালে নাগরী ইউনিয়নের পানজোড়া এলাকা থেকে ওই কিশোরী নিখোঁজ হয়। স্থানীয় একটি বিদ্যালয়ে তার পড়াশোনা চলছিল। জাহিদ হাসান রাজ নিয়মিতভাবে তাদের বাড়িতে গিয়ে তাকে পড়াতেন। ঘটনার দিন সকালে বিদ্যালয়ের পোশাক পরে পরীক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী।

 

সময়মতো বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে তারা জানতে পারেন, জাহিদ হাসান রাজসহ কয়েকজন ওই কিশোরীকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে সিএনজিচালিত একটি অটোরিকশায় তুলে নিয়ে গেছেন। মেয়ের সন্ধান না পেয়ে ওই রাতেই কিশোরীর মা জাহিদ হাসান রাজসহ চারজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে ১ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা রুজু করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন বলেন, মামলা হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পূর্বাচল এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয় এবং অভিযুক্ত জাহিদকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%