ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ


সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানদের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এই তথ্য জানান।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধানরা রাষ্ট্রপতিকে তাদের নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

আরও পড়ুন: ভারতের জন্য বোঝা হাসিনা: সারজিস আলম

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মতবিনিময়কালে রাষ্ট্রপতি বলেন, "সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় গৌরবের প্রতীক।"

তিনি উল্লেখ করেন, দেশের অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতন্ত্র সমুন্নত রাখতে সশস্ত্র বাহিনী গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছে।

রাষ্ট্রপতি বলেন, "জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে।"

আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় পোশাকশিল্পে সহিংসতার ঘটনায় ৫ শ্রমিক নেতা গ্রেফতার

তিনি আরও বলেন, "গণতন্ত্রের প্রতি তিন বাহিনীর আস্থা ও শ্রদ্ধা আমাদের রাষ্ট্রের অন্তর্নিহিত শক্তির অন্যতম ভিত্তি।"

রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন যে, সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতেও দেশ গঠন, জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবেন।

এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের ঘোষণা পরিকল্পনা প্রতিমন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষবার্তা পৌঁছাল মুন্সিগঞ্জ-১ আসনের এমপি আব্দুল্লাহর হাতে

আন্তর্জাতিক ডেস্ক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


বর্ষবার্তা পৌঁছাল মুন্সিগঞ্জ-১ আসনের এমপি আব্দুল্লাহর হাতে

মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহর হাতে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বর্ষপূর্তি ম্যাগাজিন 'বর্ষবার্তা' তুলে দিয়েছেন পত্রিকাটির প্রতিনিধিরা। বুধবার (২১ অক্টোবর) রাতে নিমতলায় সংসদ সদস্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা ম্যাগাজিনের একটি কপি হস্তান্তর করেন।

সাক্ষাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয়পক্ষ পরস্পরের কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন, স্টাফ রিপোর্টার শেখ আসলাম, মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ এবং স্টাফ রিপোর্টার শাহ পরান ও সিরাজদিখান প্রতিনিধি সিজান খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলা সদরে এই কর্মসূচি পালিত হয়।
সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত ও গণবিচ্ছিন্ন দল। তারা অন্ধকারে লুকিয়ে দেশে আবারও অস্থিতিশীলতা, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে। জনগণকে সাথে নিয়ে কাউখালীর মাটিতে যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ তাঁর বক্তব্যে বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে নিষিদ্ধ সংগঠনের দোসররা তৎপর হয়ে উঠেছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে সজাগ রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় আমরা প্রশাসনের পাশাপাশি পাহারাদারের ভূমিকা পালন করব।
সমাবেশে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%