ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

শেরপুরে শিক্ষার্থীদের জন্য খোলা মাঠে কবিতা ও সাহিত্যের পাঠচক্র


শেরপুরে শিক্ষার্থীদের জন্য খোলা মাঠে কবিতা ও সাহিত্যের পাঠচক্র

শেরপুরে খোলা মাঠে কবিতা ও সাহিত্যের পাঠচক্র শুরু হয়েছে, যা বিকাশ এবং সুস্থ সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে শেরপুর সরকারি কলেজের মাঠে এ পাঠচক্রের উদ্বোধন করা হয়, যেখানে ‘সাহিত্যের ছোঁয়া লাগুক হৃদয়াঙ্গনে, নিজেকে গড়ি সুস্থ-সংস্কৃতির অনুশীলনে’ এই প্রত্যয়কে সামনে রেখে কার্যক্রম শুরু হয়। শেরপুর সাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পাঠচক্রের কার্যক্রম মো. রাহাতুল ইসলাম (আলো)-এর দিকনির্দেশনায় এবং সদস্য মাইমুনা মুমুর তত্ত্বাবধানে শুরু হয়। এতে সাহিত্য নিয়ে আলোচনা ও কবিতা পাঠ করেন মাইমুনা মুমু, সোহানা, শান্তা, হৃদয়, তানভীর, পপি, পারভেজ ও রেজাসহ অন্যান্যরা।

আরও পড়ুন: আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আয়োজকরা জানিয়েছেন, একটি ভালো বই কেবল জ্ঞানই দেয় না, বরং মানুষের চিন্তার জগৎকে প্রসারিত করে, মূল্যবোধ জাগ্রত করে এবং আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখে। শিক্ষার্থীদের আত্মগঠন, জ্ঞানচর্চা ও সাহিত্যচর্চায় উৎসাহিত করার জন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে শেরপুর সরকারি মহিলা কলেজে পাঠচক্রের কার্যক্রম শুরু হয়েছিল। এবার শেরপুর সরকারি কলেজের মাঠে এ আয়োজনের মাধ্যমে আরও বেশি শিক্ষার্থীকে বইপাঠ ও সাহিত্যচর্চায় সম্পৃক্ত করার প্রত্যাশা করছেন উদ্যোক্তারা।

আয়োজকরা আরও জানিয়েছেন, প্রতি মাসে দুই থেকে তিনটি পাঠচক্র আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন পাঠচক্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তাঁদের আশা, এর মাধ্যমে শেরপুরের শিক্ষাঙ্গনে জ্ঞান, সাহিত্য ও সুস্থ সংস্কৃতিচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


রামেকহা ইন্টার্ন পরিষদ নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের বিজয়

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) ইন্টার্ন চিকিৎসক পরিষদ নির্বাচনে পাঁচটি পদের মধ্যে তিনটিতে জয় লাভ করেছে শিবির সমর্থিত ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের প্রার্থীরা। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী এবং নারী বিষয়ক সমন্বয়ক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রিশা।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়। মোট ২৫৩ জন ভোটারের মধ্যে ২২৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে দুপুর ১টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৮৯ শতাংশ।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. শাহাদাত মাহমুদ তপু ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডা. আবরার গালিব পেয়েছেন ৮৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্যানেলের ডা. মুশফিক ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. আতাউর রহমান পেয়েছেন ৮৭ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. জামিল আক্তার ১১৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডা. ফিরোজ পেয়েছেন ১০৬ ভোট।

কোষাধ্যক্ষ পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ডা. রাকিবুল ইসলাম ১২২ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ডা. আহনাফ পেয়েছেন ১০০ ভোট।

নারী বিষয়ক সমন্বয়ক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ডা. রিশা ১২৫ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্যানেলের প্রার্থী ডা. বৃষ্টি পেয়েছেন ৪৯ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী ডা. ঐশি পেয়েছেন ৪৯ ভোট।

ফলে পাঁচটি পদের মধ্যে সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ—তিন পদে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেল জয়লাভ করেছে। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্যানেল এবং নারী বিষয়ক সমন্বয়ক পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেল “অধিকার আদায়ে, চিকিৎসকের সুরক্ষায়—আমাদের যাত্রা অপ্রতিরোধ্য” স্লোগান নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। চিকিৎসকদের বিভিন্ন সমস্যা ও দাবি সম্মিলিতভাবে তুলে ধরা এবং সবার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি।

উল্লেখ্য, ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেল রিশার প্রতি সম্মান জানিয়ে নারী বিষয়ক সমন্বয়ক পদটি ফাঁকা রেখেছিল। দীর্ঘদিন সিআর হিসেবে দায়িত্ব পালন এবং ব্যাচের বিভিন্ন দাবি ও কার্যক্রমে তাঁর সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে নির্বাচনের আগেই এ সিদ্ধান্তের কথা জানিয়েছিল প্যানেলটি। শেষ পর্যন্ত ওই পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন রিশা।

এর আগের দুই সেশনে ইন্টার্ন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন যথাক্রমে ৬০তম ব্যাচের ডা. আব্দুল্লাহ এবং ৬১তম ব্যাচের ডা. তানভীর আহমেদ তৌকির।

দীর্ঘ সময় পর অনুষ্ঠিত আনুষ্ঠানিক এ নির্বাচনকে ঘিরে ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেল রামেকহা ইন্টার্ন চিকিৎসক পরিষদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্য সবুজ মিয়ার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২১ পি.এম


শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে আনসার সদস্য সবুজ মিয়ার মৃত্যু

শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর কন্নাপাড়া এলাকায় একটি ধানখেতে কীটনাশক প্রয়োগ করতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটেছে সবুজ মিয়ার (৩৬)। রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যার আগে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার জাবের আলীর পুত্র।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধলা ইউনিয়নের ইউপি সদস্য সাদু মিয়া বলেন, “সন্ধ্যার আগে ধানখেতে কীটনাশক দেওয়ার সময় ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সবুজ মিয়া। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারগঞ্জে নতুন দুই কূপ খননের পর শুরু হবে গ্যাস উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


মাদারগঞ্জে নতুন দুই কূপ খননের পর শুরু হবে গ্যাস উৎপাদন

জামালপুরের মাদারগঞ্জে দেশের ৩০তম গ্যাসক্ষেত্র জামালপুর মাদারগঞ্জ-০১-এ গ্যাসের সন্ধান পাওয়ার পর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) নতুন করে আরও দুটি কূপ খননের প্রস্তুতি শুরু করেছে। গ্যাসের মজুদ ও উৎপাদন সম্ভাবনা যাচাইয়ের পর গ্যাস উত্তোলন এবং জাতীয় সঞ্চালন লাইনে সংযোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাপেক্স অনুসন্ধান জামালপুর-১ কূপ খনন প্রকল্পের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক। তিনি আরও জানিয়েছেন, প্রথম কূপে দৈনিক গড়ে ১০ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহের সম্ভাবনা রয়েছে। তবে, গ্যাসের উপস্থিতি ও মজুদ নিশ্চিত হওয়ার পরই নতুন দুটি কূপ থেকে উত্তোলন শুরু হবে। বর্তমানে নতুন দুটি কূপ খননের জন্য সিভিল ওয়ার্ক শুরু হয়েছে। প্রতিটি কূপ ২ হাজার ৫০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে বলে জানান তিনি।

বাপেক্স সূত্রে জানা গেছে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়ায় ১৯৮০ সালে সিসমিক জরিপের মাধ্যমে গ্যাসের উপস্থিতি শনাক্ত হয়। পরে ২০১৪-১৫ অর্থবছরে সিসমিক উপাত্ত এবং ২০১৫-১৬ অর্থবছরে ক্লোজ গ্রিড সিসমিক সার্ভে করা হয়। এসব উপাত্ত বিশ্লেষণের পর ২০২৫ সালের ২৪ জানুয়ারি জামালপুর-১ অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করে বাপেক্স। কূপটির খননকাজ শেষ হওয়ার পর ১ জুন সেখানে গ্যাসের সন্ধান পাওয়া যায়। বাপেক্স সূত্র জানায়, ২ হাজার ৬০০ মিটার গভীর পর্যন্ত খনন করা প্রথম কূপে ১ হাজার ৪৪১ থেকে ১ হাজার ৪৪৫ মিটার গভীরতায় গ্যাসসমৃদ্ধ স্তর শনাক্ত হয়েছে। সেখানে প্রায় ৭ দশমিক ২ মিলিয়ন চাপের গ্যাস পাওয়া গেছে। প্রাথমিক হিসাবে, ওই কূপ থেকে দৈনিক ৫ থেকে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত মজুদ মূল্যায়নের ওপর ভিত্তি করে এ কূপ থেকে ১২ থেকে ৩০ বছর পর্যন্ত গ্যাস সরবরাহের সম্ভনাও রয়েছে বলে জানিয়েছে বাপেক্স। তাদের তথ্যমতে, ৫ দশমিক ৮৮৫ একর জমির ওপর জামালপুর-১ অনুসন্ধান কূপটি স্থাপন করা হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১৬৮ কোটি টাকা ব্যয়ে অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রথম কূপে গ্যাস পাওয়ার পর আরও একটি অনুসন্ধানমূলক ও একটি উন্নয়নমূলক কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুটি কূপের খননকাজের প্রস্তুতি শুরু হয়েছে। নতুন কূপ দুটিতে গ্যাসের মজুদ ও উৎপাদন সম্ভাবনা নিশ্চিত হওয়ার পর উৎপাদিত গ্যাস জাতীয় লাইনে সরবরাহ যুক্ত করার বিষয়ে প্রকল্প প্রস্তাবনা তৈরির কাজ চলছে। এছাড়া, উৎপাদিত গ্যাসের একটি অংশ জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কারখানায় সরবরাহের পরিকল্পনাও রয়েছে। বাপেক্সের সংশ্লিষ্টরা আশা করছেন, মাদারগঞ্জে গ্যাসের মজুদ নিশ্চিত হলে ভবিষ্যতে যমুনা নদীর ওপারেও গ্যাসের অনুসন্ধান চালানো হতে পারে।

এদিকে, দীর্ঘদিন কাজ থেমে থাকার পর আবারও কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, গ্যাসক্ষেত্রটি চালু হলে এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি: মার্কিন পাসপোর্ট বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২২ পি.এম


যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের জন্য জরুরি বিজ্ঞপ্তি: মার্কিন পাসপোর্ট বাধ্যতামূলক

যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকদের জন্য জরুরি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, দ্বৈত নাগরিকত্বধারী মার্কিনিদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ ও সেখান থেকে প্রস্থান করার সময় অবশ্যই মার্কিন পাসপোর্ট ব্যবহার করা আবশ্যক। এই নিয়মটি শিশুদের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য।

সোমবার (৫ অক্টোবর) নিউজিল্যান্ডে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে।

নতুন বিজ্ঞপ্তির আওতায়, দ্বৈত নাগরিকত্বধারী মার্কিনিরা ইলেকট্রনিক ট্রাভেল অথোরাইজেশনের (ইএসটিএ) জন্য আবেদন করার সময় তাদের বিদেশি পাসপোর্ট ব্যবহার করতে পারবেন না। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি প্রায়শই দ্বৈত নাগরিকত্বধারীদের ইএসটিএ আবেদন প্রত্যাখ্যান বা বাতিল করে থাকে।

যদি কেউ বিদেশে বসবাসকারী মার্কিন নাগরিক হন এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে তাকে অবশ্যই একটি বৈধ মার্কিন পাসপোর্ট সঙ্গে রাখতে হবে। যদি মার্কিন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়ে থাকে অথবা শীঘ্রই শেষ হতে চলেছে, তাহলে ভ্রমণের পূর্বে তা নবায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

সাধারণভাবে, বিদেশি দেশে প্রবেশের তারিখ থেকে পাসপোর্টের মেয়াদ অন্তত আরও ছয় মাস থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%