১২:৩৩ পি.এম
মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান কারামুক্ত হয়েছেন বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়ার এবং কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে দায়ের করা মামলায়।
তিনি আজ মঙ্গলবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। মুক্তির সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা তাকে কারা ফটকে সংবর্ধনা দিতে উপস্থিত হন।
এর আগে, রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আখতারুজ্জামানকে জামিন প্রদান করে।
আরও পড়ুন: বাংলাদেশের শ্রমিক আন্দোলনের ওপর নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল
গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন শনিবার, আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে আসেন। সেই সময় মেজর (অব.) আখতারুজ্জামান তার সঙ্গে দুর্ব্যবহার করেন, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং মারধরের হুমকি দেন। এমনকি বিমানমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্যও করা হয়।
দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন মেজর (অব.) আখতারুজ্জামান। তবে ২০২২ সালে তাকে পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।
আরও পড়ুন: গণমাধ্যম দ্বিখণ্ডিত করার চেষ্টা স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন