ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

সাভার মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার গুরুত্ব তুলে ধরেন প্রধান অতিথি


সাভার মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার গুরুত্ব তুলে ধরেন প্রধান অতিথি

ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের এইচএসসি শিক্ষার্থীদের ৩১তম ব্যাচের নবীনবরণ সোমবার দুপুরে শাহীবাগে কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

নবীনবরণ অনুষ্ঠানের সূচনা করেন কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক দিদারুল আলম মহসিন, জামায়াতে ইসলামী ঢাকা জেলার রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, ব্যবসায়ী ও সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উল্লেখ করেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজনীতি করে সম্মানের সঙ্গে মারা গেছেন। বাংলাদেশের ইতিহাসে এমন নজির খুব বেশি নেই। এটি গৌরবের বিষয়।

আরও পড়ুন: বেতাগীতে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে শিকল-তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

তিনি বলেন, বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে ক্ষমতায় এসে মেয়েদের লেখাপড়া এগিয়ে নেওয়ার জন্য এসএসসি পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন মওকুফ করেন। উল্টো উপবৃত্তি দেওয়া হয়। ২০০১ সালে এসে এইচএসসি পর্যন্ত এ সুবিধা সম্প্রসারণ করা হয়। এবার আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অনার্স পর্যন্ত মেয়েদের কোনো টাকা-পয়সা লাগবে না।

ডা. সালাউদ্দিন বাবু এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের তিনটি কাজ করতে হবে। প্রথমটি হলো পড়াশোনা করতে হবে, দ্বিতীয়টি পড়াশোনা করতে হবে, তৃতীয়টি পড়াশোনা করতে হবে। তিনি বলেন, তোমরা ভালো ফল নিয়ে ভর্তি হয়েছ। তোমাদের ভালো ফল করতেই হবে। পাশাপাশি তোমাদের মানবিক ও ভালো মানুষ হতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের কাজ হলো, শিক্ষার্থীরা যাতে তাদের মনুষ্যত্ব বিকশিত করতে পারে এবং পশুত্বকে নিরসন করতে পারে, তা নিশ্চিত করা। এ জন্য শিক্ষকরা তোমাদের তৈরি করার প্রাণপণ চেষ্টা করছেন। এভাবেই তোমরা যোগ্য মানুষ হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। দেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তুলবে।

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মানবিক বিভাগের বিভাগীয় প্রধান আল-সাদ আসাদুজ্জামান জীম।

আরও পড়ুন: ডিআইইউ প্রক্টরের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন, অপসারণ চেয়ে স্মারকলিপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রদল আটক করল ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ এম


রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রদল আটক করল ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে আগুন দেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে হাতেনাতে আটক করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগ।

এই ঘটনার সময় আনন্দমোহন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল এবং অর্থ সম্পাদক নির্জনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদেরকে ধরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে ময়মনসিংহের কোতোয়ালি থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ সময় বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রদল নেতারা মন্তব্য করেন, "স্বৈরাচারের দোসররা এখন দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। জাতীয়তাবাদী ছাত্রদল কখনো তা বরদাস্ত করবে না। আজকে যারা বাকৃবিতে আগুন দেওয়ার চেষ্টা করেছে তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।"

ঘটনার বিষয়ে বাকৃবির সহকারী প্রক্টর ড. কাজী ফরহাদ কাদির বলেন, "আজ বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেট সংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে, আরেকজন পালিয়ে গেছে। তারা আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানতে পেরেছি। পরবর্তীতে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ এম


বগুড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অটোভ্যানে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা

বগুড়ার শেরপুরে দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যানে আগুন লাগিয়েছে।

এটি ঘটে সোমবার (৯ নভেম্বর) রাত ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়িদহ এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ধ্যার পর হঠাৎ করে একটি দল দুর্বৃত্ত গাড়িদহ এলাকার মহাসড়কে জড়ো হয়। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে একটি ভ্যানে থাকা বস্তায় আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়ে দেন।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনাস্থলে গিয়ে জানান, সেখানে অগ্নিসংযোগের তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে রাস্তার পাশে কয়েকটি পোড়া বস্তা পাওয়া গেছে।

ওসি আরও জানান, কারা বা কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে একই মহাসড়কে বগুড়া নগরীর মেডিকেল মোড়ে মোটরসাইকেল শো-ডাউন করেন নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা ৩০ হাজার ডলার নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ এম


বিদেশে চিকিৎসা খরচ পাঠানোর সীমা ৩০ হাজার ডলার নির্ধারণ

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানোর সীমা ১৫ হাজার মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

এতে চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য অনুমোদিত খাতে বিদেশে বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে কয়েকটি নিয়ম শিথিল করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

পাশাপাশি বিদেশে শিক্ষার জন্য বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়মও সহজ করা হয়েছে। ফলে এখন থেকে বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে এডি ব্যাংকগুলো। তবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

অন্য এক নির্দেশনায়, করেসপনডেন্স কোর্সের মাধ্যমে নিয়মিত প্রাতিষ্ঠানিক পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা ছাড়ের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের শর্ত তুলে নেয়া হয়েছে। আগে শুধু সনদ ও পেশাগত কোর্সের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য ছিল।

এদিকে আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাব খোলার নিয়মও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমের মাধ্যমে ঘোষণা দিয়ে আরএফসিডি হিসাবে জমা রাখতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিধিমালার সংশ্লিষ্ট ধারাগুলো প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হবে। তবে অন্যান্য প্রচলিত নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এসব উদ্যোগের ফলে বৈধ চলতি হিসাবভুক্ত লেনদেন আরও সহজ হবে। পাশাপাশি বিদেশে চিকিৎসা ও শিক্ষার সুযোগ নিতে আগ্রহী ব্যক্তিরা বাড়তি সুবিধা পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ নভেম্বর: ইতিহাসে আলোচিত ঘটনাবলী ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ এম


১০ নভেম্বর: ইতিহাসে আলোচিত ঘটনাবলী ও বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিন

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলি কালক্রমে ইতিহাসের অংশ হয়ে ওঠে। ইতিহাসে ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, প্রথম অর্জন কিংবা মানবসভ্যতার অভিশাপ ও আশীর্বাদের সবকিছুরই সাক্ষ্য রয়েছে। ইতিহাস আমাদের নতুন নতুন দিগন্তের দিকে এগিয়ে যেতে সাহায্য করে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর), ২০২৬। ইতিহাসের দিক থেকে নানা উল্লেখযোগ্য ঘটনার কারণে এই দিনটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৪৭৪ - বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় লিও দশ মাস রাজত্বের পর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার পিতা জেনো বাইজেন্টাইন সাম্রাজ্যের একক শাসক হিসেবে ক্ষমতা গ্রহণ করেন।

৯৩৭ - দশ রাজ্যের সময় লি বিয়ান সম্রাট ইয়াং পু-কে ক্ষমতাচ্যুত করে সিংহাসন দখল করেন এবং উ (দশ রাজ্য) রাজ্যের পরিবর্তে দক্ষিণ তাং প্রতিষ্ঠা করেন।

১২০২ - চতুর্থ ক্রুসেডে পোপ তৃতীয় ইনোসেন্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্যাথলিক ক্রুসেডাররা জারা (বর্তমান জাদার, ক্রোয়েশিয়া) অবরোধ শুরু করে।

১২৯৩ - রাডেন বিজয়া মাজাপাহিত রাজ্যের প্রথম রাজা হিসেবে জাভায় অভিষিক্ত হন এবং কের্তারাজাসা জয়বর্ধন উপাধি ধারণ করেন।

১৪৪৪ - ভার্নার যুদ্ধে পোল্যান্ডের রাজা তৃতীয় ভ্লাদিস্লাভের নেতৃত্বাধীন ক্রুসেড বাহিনী সুলতান দ্বিতীয় মুরাদের নেতৃত্বাধীন উসমানীয়দের কাছে পরাজিত হয় এবং ভ্লাদিস্লাভ নিহত হন।

১৪৯৩ - ক্রিস্টোফার কলম্বাস দ্বিতীয় সমুদ্রযাত্রায় অ্যান্টিগুয়া আবিষ্কার করেন।

১৫৯৯ - আবো রক্তপাতে ডিউক চার্লসের বিরোধী চৌদ্দজন অভিজাতকে তুর্কুর ওল্ড গ্রেট স্কয়ারে সিগিসমুন্ডের বিরুদ্ধে যুদ্ধে জড়িত থাকার অভিযোগে শিরশ্ছেদ করা হয়।

১৬৫৯ - ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর-এর কর্তৃত্ব গ্রহণ করে।

১৬৫৯ - মারাঠা রাজা ছত্রপতি শিবাজী মহারাজ প্রতাপগড়ের যুদ্ধে আদিলশাহী সেনাপতি আফজাল খানকে হত্যা করেন।

১৬৭৪ - তৃতীয় ইঙ্গ-ওলন্দাজ যুদ্ধের পর ওয়েস্টমিনস্টার চুক্তি অনুযায়ী নেদারল্যান্ডস নিউ নেদারল্যান্ড ইংল্যান্ডের কাছে হস্তান্তর করে।

১৬৯৮ - কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুরের মালিকানা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়।

১৭০২ - জেমস মুরের নেতৃত্বে ইংরেজ উপনিবেশকারীরা রানী অ্যানের যুদ্ধের সময় স্পেনীয় সেন্ট অগাস্টিন অবরোধ করে।

১৭৬৬ - নিউ জার্সির শেষ ঔপনিবেশিক গভর্নর উইলিয়াম ফ্রাঙ্কলিন কুইন্স কলেজের (পরবর্তীতে রাটগার্স বিশ্ববিদ্যালয়) সনদে স্বাক্ষর করেন।

১৭৭৫ - স্যামুয়েল নিকোলাস ফিলাডেলফিয়ার টুন ট্যাভার্নে মার্কিন মেরিন কোর প্রতিষ্ঠা করেন।

১৭৯৩ - পিয়ের গাসপার শোমেটের প্রস্তাবে ফরাসি কনভেনশন যুক্তির দেবীকে ঘোষণা করে।

১৭৯৯ - ফ্রান্সে ব্রুমার অভ্যুত্থান সংঘটিত হয়।

১৮২১ - রুফিনা আলফারোর স্বাধীনতার ডাকের মাধ্যমে লা ভিলা দে লস সান্তোসে, পানামায় বিদ্রোহ শুরু হয় যা স্পেন থেকে পানামার স্বাধীনতা এবং গ্রান কলম্বিয়ায় যোগদানের দিকে পরিচালিত করে।

১৮৪৭ - যাত্রীবাহী জাহাজ স্টিফেন হুইটনি আয়ারল্যান্ডের দক্ষিণ উপকূলে ঘন কুয়াশায় ডুবে যায়, এতে ১১০ জনের মধ্যে ৯২ জন নিহত হন, যার ফলে ফাস্টনেট রক বাতিঘর নির্মিত হয়।

১৮৫৯ - অষ্ট্রিয়া ও সার্ডিনিয়ার মধ্যে জুরিখ শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৮৬৫ - আমেরিকান গৃহযুদ্ধের সময় অ্যান্ডারসনভিলের বন্দিশিবিরের তত্ত্বাবধায়ক মেজর হেনরি উইর্জকে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি দেয়া হয়।

১৮৭১ - হেনরি মর্টন স্ট্যানলি উজিজিতে টাঙ্গানিকা হ্রদের কাছে নিখোঁজ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোনকে খুঁজে পান।

১৮৯৮ - শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা উইলমিংটন গণহত্যার সময় ক্ষমতা দখল করে এবং কৃষ্ণাঙ্গ আমেরিকানদের হত্যা করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পৌর সরকার উৎখাতের একমাত্র ঘটনা।

১৯০৮ - বিপ্লবী কানাইলাল দত্তের ফাঁসি কার্যকর হয়।

১৯১০ - টমাস এ. ডেভিস সান ডিয়েগো আর্মি অ্যান্ড নেভি একাডেমি উদ্বোধন করেন।

১৯১৮ - নর্থ সিডনি, নোভা স্কটিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন কেবল অফিস ইউরোপ থেকে একটি গোপন বার্তা পায় যে ১১ নভেম্বর ১৯১৮ স্থল, সমুদ্র ও আকাশে সমস্ত যুদ্ধ বন্ধ হবে।

১৯৩৯ - ফিনিশ লেখক এফ. ই. সিলানপা সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

১৯৪০ - ১৯৪০ ভ্রানচেয়া ভূমিকম্পে রোমানিয়ায় আনুমানিক ১,০০০ জন নিহত এবং প্রায় ৪,০০০ জন আহত হন।

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফরাসি অ্যাডমিরাল ফ্রঁসোয়া দারলঁ উত্তর আফ্রিকায় মিত্রশক্তির সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর নাৎসি জার্মানি ভিশি ফ্রান্স আক্রমণ করে।

১৯৪৪ - গোলাবারুদবাহী জাহাজ ইউএসএস মাউন্ট হুড অ্যাডমিরালটি দ্বীপপুঞ্জের মানুসের সিডলার হারবারে বিস্ফোরিত হয়, এতে কমপক্ষে ৪৩২ জন নিহত এবং ৩৭১ জন আহত হন।

১৯৪৫ - সুরাবায়ায় ইন্দোনেশীয় জাতীয়তাবাদী ও ঔপনিবেশিক বাহিনীর মধ্যে তীব্র যুদ্ধ হয়, যা বর্তমানে বীর দিবস (হারি পাহলাওয়ান) হিসেবে পালিত হয়।

১৯৪৬ - পেরুর আন্দিজ পর্বতমালায় ৬.৯ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ১,৪০০ জন নিহত হন।

১৯৫১ - উত্তর আমেরিকান নম্বরিং পরিকল্পনা চালুর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি ডায়ালে উপকূল থেকে উপকূলে টেলিফোন সেবা শুরু হয়।

১৯৫৪ - মার্কিন রাষ্ট্রপতি ডোয়াইট ডি. আইজেনহাওয়ার আরলিংটন কাউন্টির আরলিংটন রিজ পার্কে ইউএসএমসি ওয়ার মেমোরিয়াল (ইও জিমা স্মৃতিসৌধ) উৎসর্গ করেন।

১৯৫৮ - নিউ ইয়র্কের হীরা ব্যবসায়ী হ্যারি উইনস্টন হোপ হীরা স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে দান করেন।

১৯৬৪ - লিওনিদ ব্রেজনেভ তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির মহাসচিব মনোনীত হন এবং সরকারি ক্ষমতা হাতে তুলে নেন।

১৯৬৭ - অস্ট্রেলিয়ার সংসদে নাউরু স্বাধীনতা আইন ১৯৬৭ পাস হয়, যা নাউরুকে ১৯৬৮ সালের ৩১ জানুয়ারি থেকে স্বাধীনতা দেয়।

১৯৬৯ - মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাশনাল এডুকেশনাল টেলিভিশন (বর্তমান পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের পূর্বসূরি) সিসেমি স্ট্রিট অনুষ্ঠানটি প্রথম প্রচার করে।

১৯৭০ - ফিজি স্বাধীনতা লাভ করে।

১৯৭০ - ভিয়েতনাম যুদ্ধে ভিয়েতনামিকরণ নীতির ফলে পাঁচ বছরে প্রথমবারের মতো পুরো এক সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ায় কোনো মার্কিন যুদ্ধে নিহতের খবর পাওয়া যায়নি।

১৯৭০ - সোভিয়েত ইউনিয়ন কর্তৃক মনুষ্যবিহীন মহাকাশ অভিযান লুনা ১৭ উৎক্ষেপণ করা হয়।

১৯৭১ - কম্বোডিয়ায় খেমার রুজ বাহিনী নমপেন শহর ও বিমানবন্দরে হামলা চালায়, এতে ৪৪ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়।

১৯৭১ - মেরপাতি নুসান্তারা এয়ারলাইন্সের একটি ভিকার্স ভিসকাউন্ট বিমান ভারত মহাসাগরে পাদাংয়ের কাছে বিধ্বস্ত হয়, এতে ৬৯ জন আরোহী নিহত হন।

১৯৭২ - ইতালীয় গণিতবিদ, দার্শনিক ও হিসাববিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি কর্তৃক হিসাববিজ্ঞানের আদিগ্রন্থ ‘সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা’ প্রকাশ। এ স্মৃতি স্মরণে ‘আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস’।

১৯৭২ - সাউদার্ন এয়ারওয়েজ ফ্লাইট ৪৯ বার্মিংহাম, আলাবামা থেকে ছিনতাই হয় এবং এক পর্যায়ে ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে পারমাণবিক স্থাপনায় আঘাত হানার হুমকি দেয়া হয়, পরে বিমানটি হাভানা, কিউবায় অবতরণ করে।

১৯৭৫ - ৭২৯ ফুট দীর্ঘ মালবাহী জাহাজ এসএস এডমন্ড ফিটজেরাল্ড সুপিরিয়র হ্রদে ঝড়ে ডুবে যায়, এতে ২৯ জন নাবিক নিহত হন।

১৯৭৫ - যুগোস্লাভিয়া ও ইতালির মধ্যে ওসিমো চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৭৫ - ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রস্তাব ৩৩৭৯ পাস করে, যেখানে ইহুদিবাদকে বর্ণবাদের একটি রূপ হিসেবে নির্ধারণ করা হয়।

১৯৭৯ - কানাডার অন্টারিওর উইন্ডসর থেকে বিস্ফোরক ও বিষাক্ত রাসায়নিক বহনকারী কানাডিয়ান প্যাসিফিকের ১০৬ বগির মালবাহী ট্রেন মিসিসাগায় লাইনচ্যুত হয়।

১৯৮২ - পৃথিবীতে ১৯১০ সালের পর আবার হ্যালির ধূমকেতু দেখা গেল।

১৯৮৩ - বিল গেটস উইন্ডোজ ১.০ প্রবর্তন করেন।

১৯৮৫ - ফেয়ারভিউ, নিউ জার্সির আকাশে একটি ডাসল্ট ফ্যালকন ৫০ ও একটি পাইপার পিএ-২৮ চেরোকি মাঝ-আকাশে সংঘর্ষে ৬ জন নিহত ও ৮ জন আহত হন।

১৯৮৬ - বাংলাদেশের সংবিধানের ৭ম সংশোধনী গৃহীত হয়। এতে সামরিক আইন প্রত্যাহার করে নেয়া হয়।

১৯৮৯ - পূর্ব ও পশ্চিম জার্মানির বিভাজনের প্রতীক বার্লিন দেয়াল বহু জায়গায় ভেঙে দেয়া হয়।

১৯৮৯ - দীর্ঘদিনের বুলগেরীয় নেতা তোদর জিভকভ ক্ষমতাচ্যুত হন এবং তার স্থলাভিষিক্ত হন পেতার ম্লাদেনভ।

১৯৯১ - আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে একুশ বছর নির্বাসন শেষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল আবার প্রথম আন্তর্জাতিক খেলায় অংশ নেয় কলকাতার ইডেনে ভারতের বিরুদ্ধে।

১৯৯৫ - নাইজেরিয়ায় নাট্যকার ও পরিবেশ কর্মী কেন সারো-উইওয়া সহ ওগোনি জনগণের বেঁচে থাকার আন্দোলনের ৯ জনকে সরকারি বাহিনী ফাঁসি দেয়।

১৯৯৭ - ওয়ার্ল্ডকম ও এমসিআই কমিউনিকেশনস ৩৭ বিলিয়ন ডলারের একীভূতকরণ ঘোষণা করে, যা তৎকালীন মার্কিন ইতিহাসে বৃহত্তম একীভূতকরণ ছিল।

১৯৯৯ - লোজানে বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা গঠিত হয়।

২০০২ - ভেটেরান্স ডে সপ্তাহান্তে টর্নেডো প্রাদুর্ভাবে উত্তর ওহাইও থেকে উপসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত টর্নেডো আঘাত হানে, যা নভেম্বরে রেকর্ডকৃত বৃহত্তম প্রাদুর্ভাবগুলোর একটি।

২০০৬ - শ্রীলঙ্কার তামিল রাজনীতিবিদ নাদারাজা রবিরাজ কলম্বোতে আততায়ীর হাতে নিহত হন।

২০০৬ - কোয়ান্টিকো, ভার্জিনিয়ায় ন্যাশনাল মিউজিয়াম অব দ্য মেরিন কর্পস উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ, যিনি মেরিন কর্পোরাল জেসন ডানহাম-কে মরণোত্তর মেডেল অব অনার প্রদানের ঘোষণা দেন।

২০০৮ - মঙ্গলে অবতরণের পাঁচ মাস পর নাসা ফিনিক্স ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করে।

২০০৯ - দক্ষিণ ও উত্তর কোরিয়ার নৌবাহিনীর জাহাজগুলো হলুদ সাগরে দায়েচেওং দ্বীপের কাছে সংঘর্ষে জড়ায়।

২০১৯ - ১৯ দিনের বেসামরিক বিক্ষোভ ও সামরিক বাহিনীর সুপারিশের পর বলিভিয়ার রাষ্ট্রপতি এভো মোরালেস এবং তার সরকার পদত্যাগ করেন।

২০২০ - আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে, যার মাধ্যমে দ্বিতীয় নাগর্নো-কারাবাখ যুদ্ধ শেষ হয় এবং আর্মেনিয়ায় বিক্ষোভ শুরু হয়।

জন্ম

১২৮২ - নবী করিম (সা) এর পবিত্র আহলে বাইতের ইমাম হযরত আলী ইবনে মূসা রেযা (আ) মদীনা শহর।

১৪৮৩ - মার্টিন লুথার, জার্মান সন্ন্যাসী ও পুরোহিত প্রোটেস্ট্যান্ট সংস্কার নেতা।

১৬৯৭ - উইলিয়াম হগারথ, ইংরেজ চিত্রশিল্পী, চিত্রকর ও সমালোচক।

১৭২৮ - অলিভার গোল্ডস্মিথ, আইরিশ বংশোদ্ভূত ইংরেজ লেখক, কবি ও নাট্যকার।

১৮৪৮ - স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ভারতের জাতীয়তাবাদী রাজনীতিবিদ রাষ্ট্রগুরু।

১৮৬৮ - গিচিন ফুনাকোশি, জাপানি মার্শাল আর্টিস্ট,’জাপান কারাতে এসোসিয়েশন’ এর প্রতিষ্ঠাতা।

১৮৯৩ - অমল হোম, বাঙালি সাংবাদিক এবং সাহিত্যিক।

১৯০৬ - জোসেফ ক্র্যামার

১৯০৭ - হরিধন মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

১৯১৮ - আর্নস্ট অটো ফিশার, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ও অধ্যাপক।

১৯৩৬ - পল পোস্টাল, মার্কিন ভাষাবিজ্ঞানী।

১৯৩৯ - আমজাদ খান চৌধুরী, বাংলাদেশি ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা এবং প্রাক্তন সেনা কর্মকর্তা।

১৯৪২ - রবার্ট এঙ্গেল, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৫৪ - জয় গোস্বামী, বাঙালি কবি এবং সাহিত্যিক।

১৯৫৫ - রাজা সেন, বাঙালি ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক।

১৯৬০ - নিল গাইমান, ইংরেজ লেখক, চিত্রকর ও চিত্রনাট্যকার।

১৯৬৭ - আশুতোষ রানা, ভারতীয় অভিনেতা।

১৯৭৪ - সিমোন সিং, ভারতীয় অভিনেত্রী এবং মডেল।

১৯৮৫ - আফতাব আহমেদ, বাংলাদেশ ক্রিকেটার, ডানহাতি ব্যাটসম্যান এবং পেস বোলার।

১৯৯২ - ওয়িলফ্রিয়েড যাহা, ইংরেজ ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

১৭২৮ - ফ্যডর আপ্রাক্সিন, রাশিয়ান এডমিরাল।

১৮২২ - বাংলা ভাষায় বিজ্ঞান গ্রন্থ রচনার পথিকৃৎ উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি।

১৮৯১ - জ্যঁ নিকোলা আর্তু র‍্যাঁবো, ফরাসি কবি ও শিক্ষাবিদ।

১৯০৮ - কানাইলাল দত্ত, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।

১৯০৯ - জর্জ এসেক্স ইভান্স, অস্ট্রেলিয়ান কবি ও শিক্ষাবিদ।

১৯১৫ - রাধারমন দত্ত, বাংলাদেশের বিখ্যাত বাউল মরমী সাধক।

১৯১৭ - হ্যারি ট্রট, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৩২ - সুনীতি দেবী, ব্রিটিশ ভারতীয় দেশীয় রাজ্য কোচবিহারের মহারাণী।

১৯৩৮ - কামাল আতাতুর্ক, তুরস্কের জাতির পিতা, আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি।

১৯৬৪ - জিম্মি ডড, আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯৮৩ - আ. ক. ম. মুজতবা, বাংলাদেশি সংগীতশিল্পী, বেহালা ও বংশীবাদক।

১৯৮৭ - নূর হোসেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন তথা স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী।

১৯৯৩ - বাঙালি শিশু সাহিত্যিক ও ছড়াকার হরেন ঘটক।

২০০৮ - মিরিয়াম মাকেবা, দক্ষিণ আফ্রিকার গায়ক, গীতিকার, অভিনেত্রী ও সমাজ কর্মী।

২০০৯ - সিম্পল কাপাডিয়া, ভারতীয় অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার

২০১২ - মারিয়ান লাইনস, ইংরেজ অভিনেত্রী, লেখক ও সুরকার।

২০২৪ - উইলিয়াম রাদিচে, বাংলা সাহিত্যের দূত, লেখক ও অনুবাদক।

অন্যান্য

শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%