০৬:১৫ পি.এম
হলিউডের একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী ডেভেই চেজ মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে তার মৃত্যু ঘটেছে। মৃত্যুর পূর্বে তিনি অপুষ্টিজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন বলেও জানা গেছে।
প্রসঙ্গত, ডেভেই চেজ জনপ্রিয় হরর সিনেমা ‘দ্য রিং’-এ ভয়ংকর চরিত্র সামারা মর্গান চরিত্রে শিশুশিল্পি হিসেবে অভিনয় করে অসাধারণ প্রশংসা অর্জন করেছিলেন। এছাড়াও, ২০০২ সালে ডিজনির অ্যানিমেটেড সিনেমা ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ লিলো চরিত্রে কণ্ঠ দেয়ার জন্য তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। ডেভেই চেজ খুব অল্প বয়সেই অভিনয় শুরু করেন। মাত্র চার বছর বয়সে তিনি বিজ্ঞাপন ও ভয়েসওভার কাজের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। সাত বছর বয়সে তিনি প্রথমবার হলিউডে টেলিভিশনে কাজ পান। পরে, তিনি বিভিন্ন জনপ্রিয় টিভি সিরিজে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন, যার মধ্যে ‘সাবরিনা দ্য টিনেজ উইচ’, ‘ইআর’ এবং ‘চার্মড’ উল্লেখযোগ্য।
২০০১ সালে ‘ডনি ডার্কো’ সিনেমায় স্যামান্থা ডার্কো চরিত্রে অভিনয় করার মাধ্যমে ডেভেই চেজ আলোচনায় আসেন। পরবর্তীতে, ২০০২ সালে তিনি ‘দ্য রিং’ সিনেমায় সামারা চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেন। একই বছর তিনি ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ লিলো চরিত্রে কণ্ঠ দিয়ে অ্যানিমেশন জগতে বড় সাফল্য অর্জন করেন এবং পুরস্কারও পান।
আরও পড়ুন: মাহদী আমিন: ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ও সরকারের সমন্বয়ে সমস্যার সমাধান সম্ভব
২০০০-এর দশকে তিনি জনপ্রিয় সিরিজ ‘বিগ লাভ’-এও কাজ করেন। তবে, পরবর্তীতে তিনি ধীরে ধীরে অভিনয় জগৎ থেকে দূরে সরে যান এবং ২০১৫ সালের পর পর্দায় অনিয়মিত হয়ে যান। তার মৃত্যুর সংবাদে হলিউডের অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সুত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন