ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বুধবার ঢাবিতে জুলাই স্মৃতি স্মারকের ভিত্তিপ্রস্তর স্থাপন


বুধবার ঢাবিতে জুলাই স্মৃতি স্মারকের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামীকাল ‘জুলাই স্মৃতি স্মারক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, যা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে স্মৃতি স্মারকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। উপাচার্য বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই স্মৃতি স্মারক গণতন্ত্র, ন্যায়বিচার, আত্মত্যাগ ও দেশপ্রেমের আদর্শ ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

জানাতে গিয়ে উপাচার্য আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের অসাধারণ সাহস, নেতৃত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর ১৪ জুলাই ‘জুলাই নারী দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারেও অন্তর্ভুক্ত হবে।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তিনি বলেন, এটি কেবল একটি স্মারক দিবস ঘোষণা নয়; বরং গণতান্ত্রিক আন্দোলনে নারীদের অবদান ও নেতৃত্বের প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘জুলাই কর্নার’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। সেখানে আন্দোলনের ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিও, শহীদ ও আন্দোলনকারীদের ব্যবহৃত সামগ্রী, গুরুত্বপূর্ণ দলিলপত্র এবং গবেষণাসামগ্রী সংরক্ষণ করা হবে। এটি ভবিষ্যৎ গবেষক ও শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবান আর্কাইভ হিসেবে কাজ করবে।

জানা গেছে, আগামীকাল সকাল সাড়ে ১১টায় টিএসসি মিলনায়তনে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পাঁচজনের পরিবারের সদস্যদের জাতির কৃতজ্ঞতা, দায়িত্ববোধ ও শ্রদ্ধার প্রতীক হিসেবে সম্মাননা প্রদান করা হবে।

ঢাবি উপাচার্য জানান, শিক্ষার্থীদের আঁকা ঐতিহাসিক গ্রাফিতিগুলো পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হয়েছে, যাতে গণঅভ্যুত্থানের স্মৃতি ও বার্তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে জীবন্ত থাকে।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

তিনি আরও বলেন, আন্দোলনে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগও গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেটেলমেন্ট কর্মকর্তা ফিরোজের সম্পদ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি স্থানীয়দের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


সেটেলমেন্ট কর্মকর্তা ফিরোজের সম্পদ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি স্থানীয়দের

 

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের বানাই বাজার এলাকার বাসিন্দা সেটেলমেন্ট কর্মকর্তা মো. ফিরোজ হাওলাদারের সম্পদ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। তার সম্পদের উৎস খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসীর কেউ কেউ।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. ফিরোজ হাওলাদারের পিতা তেমন কোনো বড় ধরনের সম্পদের মালিক ছিলেন না। লেখাপড়া শেষে তিনি সেটেলমেন্ট অফিসে চাকরিতে যোগ দেন। তবে চাকরিতে যোগদানের পর থেকে তার সম্পদ বৃদ্ধির বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা রয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগকারীদের দাবি, ফিরোজ হাওলাদারের নামে ও পরিবারের সদস্যদের নামে বিভিন্ন স্থানে জমি, সঞ্চয় এবং অন্যান্য সম্পদ রয়েছে। এছাড়া বরিশালে জমি কিনে বাড়ি নির্মাণ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, তার সন্তানদের লেখাপড়ার পেছনে প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, যা তার সরকারি বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কোনো সরকারি তদন্ত প্রতিবেদন বা প্রমাণ এখনো প্রকাশ্যে পাওয়া যায়নি। মো. ফিরোজ হাওলাদারের বক্তব্যও এ বিষয়ে জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

উল্লেখ্য, মো. ফিরোজ হাওলাদার এর আগে মঠবাড়িয়া, ভান্ডারিয়াসহ বিভিন্ন উপজেলায় কর্মরত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে কৃষিমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাতের আয়োজন করা হয়। এতে মালয়েশিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. হাজওয়ান হাসনলও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বিশেষভাবে বৈঠকে হালাল মাংস রপ্তানির সম্ভাবনা, প্রাণিজ পণ্যের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়, গবেষণা সহযোগিতা, দক্ষ জনবল উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি এবং কৃষি ও প্রাণিসম্পদভিত্তিক বাণিজ্য সম্প্রসারণের মতো বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় বাংলাদেশের বিশ্বখ্যাত ব্ল্যাক বেঙ্গল ছাগল মালয়েশিয়ায় রপ্তানির সম্ভাবনা বিশেষভাবে গুরুত্ব পায়। এ লক্ষ্যে প্রাণিস্বাস্থ্য সনদ, হালাল সার্টিফিকেশন, কোয়ারেন্টাইন ব্যবস্থা, স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মানদণ্ড এবং বাজার সম্প্রসারণে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে মাছ, মাংস, দুধ ও অন্যান্য প্রাণিজ পণ্যের রপ্তানি সম্ভনাও আলোচনায় উঠে আসে।

এসময়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে কাজে লাগিয়ে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিখাতে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে।

তিনি বলেন, হালাল মাংসের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে মালয়েশিয়ার অভিজ্ঞতা এবং কারিগরি সহযোগিতা চেয়েছেন।

হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেছেন। তিনি ব্ল্যাক বেঙ্গল ছাগলসহ সম্ভাবনাময় প্রাণিজ পণ্য এবং কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহের কথা জানিয়েছেন।

এছাড়া, দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপকরেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬ : বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

আজ (মঙ্গলবার) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

এর আগে দুই দিনের সরকারি সফরে সোমবার রাতে ঢাকা পৌঁছান সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী ওয়ালিদ এল-খেরেজি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সফর শেষে আজ বিকেলেই ইঞ্জিনিয়ার এল-খেরেজির বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ

ঢাকা, ৪ আগস্ট, ২০২৬: এখন থেকে সৌদি আরবে কর্মস্থলে বাংলাদেশি কর্মীদের কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, তারা দ্রুততম সময়ে অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে আকামা নবায়ন করতে পারবেন, এ বিষয়ে নিশ্চিত করেছেন দেশটির ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা।

আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর অফিস কক্ষে সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরি ও ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা একটি সৌজন্য সাক্ষাতে এ বার্তা প্রদান করেন।

সাক্ষাতের শুরুতেই সৌদির ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা বাংলাদেশের কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর জানিয়ে বলেন, এখন থেকে সৌদি আরবে কর্মস্থলে বাংলাদেশি কর্মীদের কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, তাদের দ্রুততম সময়ে অন্য কোনো নিয়োগকর্তা বা কফিলের অধীনে আকামা নবায়ন করার সুযোগ থাকবে এবং এতে আইনগত কোনো বাধা থাকবে না।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উভয় দেশের শ্রম সহযোগিতা জোরদারকরণের বিভিন্ন প্রস্তাব পেশ করা হয়েছে। এর মধ্যে গৃহকর্মী নিয়োগ চুক্তি, শ্রম দক্ষত যাচাইকরণের জন্য প্রোগ্রাম (এসভিপি) চুক্তি এবং সাধারণ কর্মী নিয়োগ চুক্তির আনুষ্ঠানিক পর্যালোচনা ও নবায়নের প্রস্তাব রয়েছে। একসাথে সুবিধাজনক সময়ে যৌথ কমিশন এবং যৌথ প্রযুক্তিগত কমিটির বৈঠক আয়োজনের আহবান জানানো হয়। কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য, আরবি ভাষা প্রশিক্ষণ, সৌদি আইন ও সংস্কৃতি বিষয়ে জ্ঞান লাভের লক্ষ্যে বাংলাদেশে একটি ‘সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি এবং হসপিটালিটির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে দক্ষ, উচ্চ-দক্ষ ও পেশাদার কর্মীদের নিয়োগ সহজতর করার লক্ষ্যেও কারিগরি, ভোকেশনাল ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির একটি ফ্রেমওয়ার্ক তৈরি করার প্রস্তাব দেওয়া হয়। একইসাথে বাংলাদেশি কর্মীদের জন্য সময়মতো ওয়ার্ক পারমিট (ওয়ার্ক ভিসা) ও আকামা ইস্যু এবং নবায়ন নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়। ওয়ার্ক পারমিটের বর্ধিত ফি-র দোহাই দিয়ে কিছু নিয়োগকর্তা যে বিলম্ব ঘটাচ্ছেন, তা সমাধানে সৌদি সরকারের সহযোগিতা কামনা করা হয়।

সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশি কর্মীরা সৌদি আরবের সার্বিক উন্নয়নে অবদান রাখছে এবং রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতেও ভূমিকা রাখছে।

এ সময় মন্ত্রী উল্লেখ করেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি ভাষায় দক্ষ; অতএব তাদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে সৌদি আরবে কাজের সুযোগ সৃষ্টি করতে বিশেষভাবে আহবান জানান।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক গ্রহণের আহবান জানান। তিনি বাংলাদেশ থেকে গমনকারী নারী গৃহকর্মীদের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করার তাগিদও দেন।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সৌদি আরবে সফররত জেলে আটক বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় আনার আহবান জানান।

বাংলাদেশের প্রস্তাবনার জবাবে সৌদির ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা জানান, স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি ও হসপিটালিটিসহ গুরত্বপূর্ণ খাতগুলোতে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগে সৌদি সরকার গভীর আগ্রহ প্রকাশ করছে। তিনি জানান, কর্মীদের অধিকার সুরক্ষায় ইতোমধ্যে ওয়েজ প্রটেকশন সিস্টেম এবং ইন্স্যুরেন্স নিশ্চিত করা হয়েছে। সফর জেলে আটক বাংলাদেশি কর্মীদের তথ্য কূটনৈতিক চ্যানেলে পাঠানো হলে তাদের ক্ষমার বিষয়টি নিয়ে সৌদি সরকার গুরুত্বের সাথে কাজ করবে বলেও আশ্বস্ত করেন।

এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খানসহ পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%