০৫:২৩ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চলমান সহযোগিতার বিভিন্ন খাতে অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য নিয়মিত যোগাযোগ ও উচ্চ পর্যায়ের সফর অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ
রবিবার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চলমান সহযোগিতার ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান গতি বজায় রাখতে এবং দুই দেশের সম্পর্ককে আরো উচ্চতায় নিতে নিয়মিত যোগাযোগ ও উচ্চ পর্যায়ের সফর অপরিহার্য।
তিনি উচ্চ পর্যায়ের যোগাযোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন, যাতে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্কের ইতিবাচক ধারা বজায় রাখা সম্ভব হয়।
আরও পড়ুন: জামায়াত নেতাদের ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠকের দাবি, রাশেদকে চ্যালেঞ্জ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন