ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

চিতলমারীতে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন


চিতলমারীতে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

 

বাগেরহাটের চিতলমারীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের উদ্দেশ্য হল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত এবং অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া।

উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র

সভাপতির দায়িত্ব পালন করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনসারী, উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ, ডা. এম. আর. ফরাজী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এড. ফজলুর হক এবং প্রেসক্লাব সভাপতি একরামুল হক মুন্সী। এছাড়াও, এলাকার গুণী সংগীতশিল্পী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা উল্লেখ করেন, নজরুলের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মকে মানবিক, অসাম্প্রদায়িক এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা প্রদান করে। তাই তরুণ প্রজন্মের মধ্যে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

এরপর নজরুলের গান, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।

আরও পড়ুন: চট্টগ্রামে মহাষষ্ঠীতে শুরু হল ১,৯৪৯ মণ্ডপে দুর্গাপূজা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছিনতাইকালে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


ছিনতাইকালে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকালে শিক্ষিকার মৃত্যুর মামলায় গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে আসামিদের পক্ষে আইনজীবী আমির উদ্দিন আমির, শাহাদাত হোসেন মামুন রিমান্ড বাতিল করে জামিন চান। শুনানি নিয়ে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।

এর আগে গতকাল রবিবার অভিযান চালিয়ে পনিসহ ৩ আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব-২।

নিহত রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। মামলার বিবরণে বলা হয়েছে, গত ২৯ আগস্ট চোখের ডাক্তার দেখানোর উদ্দেশ্যে স্বামী আবদুল মতিনের সঙ্গে ভোরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেট সংলগ্ন পাকা রাস্তায় অটোরিকশা করে যাচ্ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতের ব্যাগ ধরে টান দেয়।

ছিনতাইকারীর টানে রনজিলা চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্বামী আবদুল মতিন শেরেবাংলা নগর থানায় রবিবার মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় অপপ্রচার রোধ ও নারীর অধিকার নিশ্চিতে সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪১ পি.এম


খুলনায় অপপ্রচার রোধ ও নারীর অধিকার নিশ্চিতে সেমিনার

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধ এবং পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ বিষয়ে খুলনায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তাররোধে পরিবার ও সমাজে নারীর মর্যাদা, নিরাপত্তা এবং অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে খুলনা জেলা প্রশাসন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে সবাইকে ডিজিটাল স্বাক্ষরতা অর্জন করতে হবে। পাশাপাশি সমাজে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার (রুটিন দায়িত্ব) মো. মেহেদী হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রেসক্লাবের নেতৃবৃন্দ, স্কুল-মাদ্রাসার শিক্ষক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবিদ্বারে কর্মহীনদের মাঝে সেলাই মেশিন ও রিকশা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


দেবিদ্বারে কর্মহীনদের মাঝে সেলাই মেশিন ও রিকশা বিতরণ

কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে দেবিদ্বার উপজেলা ও পৌর এলাকার অসহায় ও কর্মহীন নারী-পুরুষের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন ও রিকশা বিতরণ করা হয়েছে।

সোমবার দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুফিয়া খাতুনসহ জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কর্মহীন ও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও রিকশা বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের নতুন কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের নতুন কমিটি

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. সগীর হোসেনকে সভাপতি এবং একই মন্ত্রণালয়ের আরেক যুগ্মসচিব মো. মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার নতুন কমিটির দপ্তর সম্পাদক আজহারুল ইসলামের পাঠানো এক বিজ্ঞাপ্তিতে এ কথা জানানো হয়। কমিটিতে ঢাকার ডিসি ফরিদা খানম, গাজীপুরের ডিসি নুরুল করিম ভূইয়াকে উপদেষ্টা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম, সেলিম আহমদ, মো. নুরুল হাফিজ, সাইয়েদ এ জেড মোরশেদ আলী। যুগ্ম সম্পাদক সম্পাদক আছেন মো. জয়নুল আবেদীন, ফাতেমা তুল জান্নাত। কোষাধ্যক্ষ হয়েছেন এটিএম শরিফুল আলম। সাংগঠনিক সম্পাদক আলীমুন রাজীব, সহ-সাংগঠনিক সম্পাদক শাহেদ মোস্তফা।

প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মোহাম্মদ চাহেল তন্তরী, সমাজ কল্যাণ সম্পাদক তারেক মোহাম্মদ জাকারিয়া, সাংস্কৃতিক সম্পাদক মো. ছাদেকুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মিজ তাহসিনা বেগম, গবেষণা বিষয়ক সম্পাদক ড. সফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। 

এছাড়া ১২ জন নির্বাহী সদস্য হলেন-বেগম মিনারা নাজমীন, কাজী শহিদুল ইসলাম, মো. হাসান হাবিব, মোহাম্মদ আশরাফুল আফছার, সুষমা সুলতানা, আফিয়া আখতার, মোসা. শরীফুন্নেসা, মো. হেমায়েত উদ্দিন, কাজী নুরুল ইসলাম, আলমগীর কবির, ড. মোছা. শিরিন সবনাম এবং আব্দুল কাদের। কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%