ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশের আর্চারির উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার মহাসচিব


বাংলাদেশের আর্চারির উন্নয়ন ও ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করলেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার মহাসচিব

বাংলাদেশ সফরে এসে ওয়ার্ল্ড আরচারি এশিয়ার মহাসচিব জাসেম শাহীন আল-সুলাইতি বাংলাদেশের আরচারির অভূতপূর্ব উন্নয়ন, ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মানের ইভেন্ট আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন।

তিনি বর্তমানে টঙ্গীর আরচারি ট্রেনিং একাডেমিতে চলমান জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ও প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আরচারি টুর্নামেন্ট পরিদর্শন করেছেন এবং এই তথ্য জানিয়েছেন।

এর আগে যখন তিনি টঙ্গী প্রশিক্ষণ একাডেমিতে পৌঁছান, তখন তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ওয়ার্ল্ড আরচারি এশিয়া ও বাংলাদেশ আরচারি ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এই সময় সেখানে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হানসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত টি–টোয়েন্টি সিরিজ শুরু

জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ও প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, অংশগ্রহণকারী প্রতিটি দেশের প্রতিনিধি ও অ্যাথলেটদের কাছ থেকে খোঁজ নিয়েছেন। যাতায়াত, আবাসন থেকে শুরু করে বিমানবন্দর, অভ্যর্থনা- সবকিছুতে সবাই সন্তুষ্ট এবং টুর্নামেন্ট নিয়ে কোনো অভিযোগ নেই। তিনি বলেন, ‘যখন এত অ্যাথলেট ও কোচ থাকার পরও কারো কোনো অভিযোগ থাকে না, তখন তার মানে আয়োজকরা শতভাগ সফল।’

তিনি আরও বলেন, সাধারণত এশিয়ার যুবকদের জন্য আয়োজিত গ্রীষ্মকালীন ক্যাম্পগুলো অনেক দূরে পূর্ব দিকে হয়ে থাকে। তবে এবার তা কেন্দ্রে অবস্থিত বাংলাদেশে নিয়ে আসায় অংশগ্রহণ করা অনেক সহজ হয়েছে এশিয়ার দেশগুলোর জন্য। সময়ের ব্যবধান ও আবহাওয়া অনুকূলে থাকায় সবাই স্বাচ্ছন্দ্য বোধ করছে।

বাংলাদেশের আরচারির অগ্রযাত্রার প্রশংসা করে জাসেম শাহীন আল-সুলাইতি বলেন, আরচারির কঠিন মহাদেশ হিসেবে পরিচিত এশিয়ায় শীর্ষ চার বা পাঁচের মধ্যে থাকা একটি আশ্চর্যজনক অর্জন। অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের বেশিরভাগ স্বর্ণপদকজয়ী সুপারস্টাররা এই অঞ্চলেই অবস্থান করেন। সেই প্রতিযোগিতাপূর্ণ পরিমণ্ডলে বাংলাদেশ নিজেদের অবস্থান শক্ত করেছে এবং শীর্ষ স্তরের সাথে ব্যবধান কমিয়ে এনেছে। প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনের পর গত অলিম্পিক চক্রের তুলনায় বাংলাদেশ আরও দ্রুত বিকাশ লাভ করছে বলে তিনি মনে করেন।

জাসেম শাহীন আল-সুলাইতি বলেন, বাংলাদেশে এর আগেও এসেছিলেন এবং এই দেশের মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা তাকে পরিবারের কথা মনে করিয়ে দেয়। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে বাংলাদেশ আরচারি ফেডারেশনের নতুন নেতৃত্ব ভবিষ্যতে দেশের আরচারিকে আরও বহুদূর নিয়ে যাবে।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনার লিজার ভালোবাসায় চীনা যুবক, ওয়্যাং সুলিন হলেন নুর উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


নেত্রকোনার লিজার ভালোবাসায় চীনা যুবক, ওয়্যাং সুলিন হলেন নুর উদ্দিন

ফেসবুকে পরিচয় থেকে প্রেম, এরপর দুই পরিবারের সম্মতিতে বিয়ে। বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার মোহনগঞ্জের তরুণী নাজমিন আক্তার লিজাকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে মোহনগঞ্জে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদেশি জামাইকে একনজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষের ভিড়ও লক্ষ্য করা যায়।

পরিবার সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই ওয়্যাং সুলিন ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে একই দিন লিজার সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।

ওয়্যাং সুলিন চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা। তিনি সেখানে তার ভাইয়ের সঙ্গে যৌথভাবে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন।

অন্যদিকে, নাজমিন আক্তার লিজা সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ভাটগাঁও গ্রামের মো. নাজিম উদ্দীনের মেয়ে। দীর্ঘদিন ধরে পরিবারসহ নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকায় বসবাস করছেন। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

লিজার বড় ভাই সোহান জানান, প্রায় দুই মাস আগে ফেসবুকে ওয়্যাং সুলিন ও লিজার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ের সিদ্ধান্ত নিয়ে দুই পরিবারকে বিষয়টি জানান। পরিবারের সম্মতির পর গত ১৮ জুলাই ওয়্যাং সুলিন বাংলাদেশে আসেন। ঢাকা বিমানবন্দর থেকে পরিবারের সদস্যরা তাকে মোহনগঞ্জে নিয়ে আসেন।

লিজার বাবা মো. নাজিম উদ্দিন বলেন, বিয়ের আগে আমরা ছেলের পরিবার এবং চীনা দূতাবাসের মাধ্যমে তার পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই করেছি। সবকিছু নিশ্চিত হওয়ার পর আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে, নাজিম উদ্দিনের ভাড়া বাসার মালিক স্থানীয় বাসিন্দা সাহাজুল বলেন, বিদেশিদের মাধ্যমে প্রতারণার নানা ঘটনার খবর শুনে প্রথমে কিছুটা শঙ্কা ছিল। তবে মেয়ের পরিবার প্রয়োজনীয় সব তথ্য যাচাই-বাছাই করেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছে।

এই ব্যতিক্রমী আন্তঃদেশীয় বিয়ের ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবাই ফিরলেও আল-নাসরে এখনো যোগ দেননি রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


সবাই ফিরলেও আল-নাসরে এখনো যোগ দেননি রোনালদো

নতুন মৌসুম সামনে রেখে প্রাক-মৌসুম প্রস্তুতির শেষ ধাপে আল-নাসর। পুরো স্কোয়াড ক্যাম্পের সঙ্গে যুক্ত হলেও ৩৯ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো এখনও দলের সাথে যোগ দেননি। ২০১৬-২৭ মৌসুমের লড়াই শুরু হতে দু'সপ্তাহেরও কম সময় বাকি থাকার পর, সৌদির দলটিতে রোনালদোর অনুপস্থিতি একমাত্র শূন্যতা।

গত ১৯ জুলাই থেকে আল-নাসর পর্তুগালের রাজধানী লিসবনে ক্যাম্প করছে। শুরুর দিকে কয়েকজন তারকা খেলোয়াড় অনুপস্থিত থাকলেও একে একে সবাই দলে যোগ দিয়েছেন। সৌদি সাংবাদিক রতিবান আল-দোসারির দেওয়া তথ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যায় পর্তুগালের হোয়াও ফেলিক্স এবং সেনেগালিস তারকা সাদিও মানে দলের ক্যাম্পে এসে পৌঁছি। এর আগেই বুধবার রাতে অনুশীলনে যোগ দেন রক্ষণের খেলোয়াড় আব্দুলইলাহ আল-আমরি।

ফলে, আল-নাসরের পুরো স্কোয়াডের মধ্যে রোনালদোই একমাত্র খেলোয়াড়, যিনি দলের ক্যাম্পে এখনও উপস্থিত হননি। গত ৬ জুলাই পর্তুগালের হয়ে বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর তিনি ছুটিতে থাকলেও, সৌদি সংবাদমাধ্যমের খবর অনুসারে, তিনি শীঘ্রই לিসবনে আল-নাসরের শিবিরে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন।

আগামী ১৫ আগস্ট সৌদি প্রো লিগের নতুন মৌসুমে আল-ফাতেহের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে আল-নাসর। গত মৌসুমে দীর্ঘ সাত বছর পর লিগ শিরোপা পুনরুদ্ধার করা আল-নাসর এবারও ট্রফি ধরে রাখার মিশনে মাঠে নামবে। পাশাপাশি, প্রথমবারের মতো এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের ট্রফি ছোঁয়ার লক্ষ্য রয়েছে রোনালদোদের। এবং সেই লড়াইয়ে নামার আগে রোনালদোর মাঠে ফেরাটা বর্তমানে দলটির সবচেয়ে বড় অপেক্ষা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিযোগ প্রমাণিত হলে আর্জেন্টিনার খেলোয়াড়দের কী শাস্তি হতে পারে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


অভিযোগ প্রমাণিত হলে আর্জেন্টিনার খেলোয়াড়দের কী শাস্তি হতে পারে?

২০২৬ ফিফা বিশ্বকাপে ফাইনালের পর সংঘর্ষ এবং সেমিফাইনালে রাজনৈতিক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শনের ঘটনায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), কয়েকজন খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকদের বিরুদ্ধে শৃঙ্লাভঙ্গের তদন্ত শুরু করেছে।

ফিফার শৃঙ্খলা কমিটি জানিয়েছে যে, বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল জয়ের পর প্রদর্শিত ব্যানারসহ একাধিক ঘটনার বিষয়ে তদন্ত চলছে। ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে তিনটি হামলার অভিযোগ আনা হয়েছে। নাহুয়েল মোলিনার বিরুদ্ধে রয়েছে দুটি হামলার অভিযোগ এবং একটি অসংখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগ। সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে একটি হামলার অভিযোগ উত্থাপিত হয়েছে। এ ছাড়া থিয়াগো আলমাদা ও স্পেনের গাভির বিরুদ্ধে অসংখেলোয়াড়সুলভ আচরণের অভিযোগে তদন্ত চলছে।

এদিকে, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পরে আর্জেন্টিনার খেলোয়াড়রা 'লাস মালভিনাস সন আর্জেন্তিনাস' লেখা একটি ব্যানার প্রদর্শন করেন। এই ব্যানারটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে আর্জেন্টিনার দীর্ঘস্থায়ী অবস্থানকে তুলে ধরে। ফিফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাজনৈতিক বা অ-ক্রীড়াসুলভ বার্তা প্রদর্শন করা নিষিদ্ধ। এ কারণেই আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

শুধু খেলোয়াড়দের নয়, ফিফা সমর্থকদের আচরণ নিয়েও তদন্ত করছে। অভিযোগের মধ্যে রয়েছে বৈষম্যমূলক এবং বর্ণবাদী স্লোগান বা অঙ্গভঙ্গি, গ্যালারি থেকে বস্তু নিক্ষেপ, নিরাপত্তাবিধি লঙ্ঘন এবং ম্যাচ নির্ধারিত সময়ের পরে শুরু হওয়ার ঘটনা।

তদন্ত শেষে ফিফার শৃঙ্খলা কমিটি বিভিন্ন ধরনের শাস্তি দিতে পারে। অভিযুক্ত খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে একাধিক আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করা হতে পারে। কোচিং স্টাফের সদস্যদের টাচলাইন নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থদণ্ড আরোপের পাশাপাশি সতর্কবার্তাও দেওয়া হতে পারে।

সমর্থকদের আচরণের জন্য ভবিষ্যতে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন অথবা নির্দিষ্টসংখ্যক দর্শক নিয়ে খেলার নির্দেশ দেওয়ার সুযোগও রয়েছে ফিফার।

তবে এই তদন্তের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা বাতিল হওয়া বা দলটিকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা নেহাতই কম। ফিফার শৃঙ্খলাবিধি অনুযায়ী, বর্তমান অভিযোগগুলোর ক্ষেত্রে সম্ভাব্য শাস্তি মূলত জরিমানা, ম্যাচ নিষিদ্ধকরণ বা প্রশাসনিক ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা আব্বাসকে দেওয়া হলো নতুন দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


মির্জা আব্বাসকে দেওয়া হলো নতুন দায়িত্ব

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্যটি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে নির্দেশক্রমে সভাপতি হিসেবে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ এমপিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দীর্ঘদিন অসুস্থ হয়ে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দলীয় সূত্র বলছে, ইতোমধ্যে গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

এর আগে, গত ১১ মার্চ ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশের শীর্ষ নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

উন্নতির পরে, উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য ১৩ এপ্রিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সবশেষ তিনি চিকিৎসা নিচ্ছেন সেখানেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%