ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাবির অধ্যাপক মোর্শেদ হাসান খান জবির সিন্ডিকেট সদস্য মনোনীত


ঢাবির অধ্যাপক মোর্শেদ হাসান খান জবির সিন্ডিকেট সদস্য মনোনীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ক্যাটাগরিতে তাকে এই পদে মনোনয়ন প্রদান করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর সংশ্লিষ্ট ধারার অধীনে অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে দুই বছরের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে মনোনীত করা হয়েছে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে মৌলিক এআই কোর্সের সুখবর

অধ্যাপক মোর্শেদ হাসান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব হিসেবেও কাজ করছেন। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০২৪ সালের ৩ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দলের কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী দুই বছর অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড়ের দাবি জানাল শিক্ষক কল্যাণ কমিটি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বোচাগঞ্জে উদ্বোধন হলো একতা ডায়াগনষ্টিক সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


বোচাগঞ্জে উদ্বোধন হলো একতা ডায়াগনষ্টিক সেন্টার

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্র স্কুলরোডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে একতা ডায়াগনষ্টিক সেন্টার শতভাগ ডিজিটাল আধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্বোধন করা হয়েছে।

২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ফিতা কেটে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। উদ্বোধনের পর দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে একতা ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্তাধিকারী ধনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আমিন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, বোচাগঞ্জ থানার (ওসি) মো. মিজানুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম।

সভায় বক্তারা উল্লেখ করেন, মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যসেবা একটি অন্যতম মৌলিক অধিকার। বক্তারা প্রত্যাশা করেন যে, একতা ডায়াগনষ্টিক সেন্টার মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করে সর্বদা সাধারণ মানুষের পাশে থাকবে এবং তাদের সুনাম অক্ষুণ্ণ রাখবে। এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সংবাদকর্মী, পল্লী চিকিৎসক এবং এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে ‘সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


হবিগঞ্জে ‘সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ, ২২ সেপ্টেম্বর, ২০২৬ : হবিগঞ্জে আজ ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভার আয়োজন করা হয় মঙ্গলবার দুপুরে, সবার জন্য বাংলাদেশ নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে হবিগঞ্জ প্রেসক্লাবে।

সংগঠনের হবিগঞ্জ শাখার আহ্বায়ক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক সাংবাদিক কলামিস্ট রিয়াদুল হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী।

বক্তব্য রাখেন সংগঠনের হবিগঞ্জ শাখার উপদেষ্টা আলী হোসেন, অ্যাড. আব্দুল মোতালিব, হবিগঞ্জ সুরবিতানের আবুল ফজল, বাউল শিল্পী আবুল সরকার, সাংস্কৃতিক কর্মী শাহ আলম চৌধুরী মিন্টু, সঙ্গীত শিল্পী রাসেল উদ্দিন, সাংবাদিক মীর আব্দুল কাদির, প্রবাল কান্তি রায়, আসাদ উদ্দিনসহ আরও অনেকে। সভায় বৈষ্যমহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দফার ভয় দেখাবেন, আমরা চুপ থাকব—এটা ভাবার কারণ নেই: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


এক দফার ভয় দেখাবেন, আমরা চুপ থাকব—এটা ভাবার কারণ নেই: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী জানিয়েছেন, বিরোধী দল এক দফার ঘোষণা দেবে, কিন্তু বিএনপি চুপ করে বসে থাকবে না। তিনি বলেন,

"আপনারা ভয় দেখান, এক দফার। আর আমরা চুপচাপ বসে থাকব—এটা ভাবার কোনো কারণ নেই। আপনারা রাজনীতি করেন, পার্লামেন্টে কথা বলেন, বাইরেও কথা বলেন—তাতে আপত্তি নেই। কিন্তু দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না।"

রিজভী প্রশ্ন তোলেন, "দেশকে অস্থিতিশীল করার দায় কি আপনাদের (বিরোধী দলের) নয়?" তিনি উল্লেখ করেন, "মধ্যবাড্ডা, কাফরুল, মিরপুরে বাসে আগুন ধরাচ্ছে কে? বোমাবাজি করছে হাইকোর্টের সামনে কে? এর উত্তর কে দেবে? এটা কি শুধু পলাতক ফ্যাসিস্টদের কাজ, নাকি মানুষ বলছে নতুন নতুন দোসর তৈরি হয়েছে, এখন তারাও ফ্যাসিস্টদের সঙ্গে মিলিত হয়েছে? না হলে এই প্রেসে যখন আগুন দেওয়া হলো, তারপরে যারা গ্রেপ্তার হয়েছে তারা তো জামায়াতের লোক। আপনারা খবরের কাগজ খুলে দেখেন।"

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের পূর্বে এসব মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, "বিরোধী দল হুংকার দিচ্ছেন এক দফার কথা বলে। আপনাদের এক দফার কথা শুনে আমরা কি গলিতে গিয়ে দাঁড়াব, নাকি প্রাচীরে লাফ দেব? যে দল রাজপথের ইটের সাথে, কাঠের সাথে, ধুলার সাথে, পানির সাথে সম্পৃক্ত—সেই দল বিএনপি। সেই দল ও তার অঙ্গসংগঠনগুলোকে আপনারা এক দফার ভয় দেখাচ্ছেন?" রিজভী প্রশ্ন করেন।

শহীদদের রক্তমাখা শার্ট নিয়ে বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে উল্লেখ করে রিজভী বলেন, "আপনারা কয়দিন করেছেন? তার তালিকা দিন।"

তিনি বলেন, "বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন, ওভাবে মাছ শিকার করা যাবে না। কারণ, জনগণের কাছে প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ক্ষমতায় এসেই বিএনপি এবং বিএনপির জোট সরকার তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণের অভিযোগে এক ছাত্র আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি ধারণের অভিযোগে এক ছাত্র আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নারী শিক্ষার্থীদের গোপনে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের অভিযোগে মো. সম্রাট নামের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৭তম ব্যাচের এক ছাত্রকে আটক করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, অভিযুক্তের মোবাইল ফোন তল্লাশি করে শতাধিক ছাত্রীর বিভিন্ন মুহূর্তের সংবেদনশীল ও আপত্তিকর ছবি পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে, জবির শান্ত চত্বরে অবস্থানরত নারী শিক্ষার্থীদের গোপন ছবি-ভিডিও ধারণ করার সময় অভিযুক্ত সম্রাটকে হাতেনাতে আটক করা হয়। কিছু শিক্ষার্থীর সহায়তায় তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সম্রাট বিশ্ববিদ্যালয়ের 'শান্ত চত্বর' এলাকায় বসে নারী শিক্ষার্থীদের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এক নারী শিক্ষার্থীর সন্দেহ হলে তিনি তাৎক্ষণিকভাবে সহপাঠী ও অন্য শিক্ষার্থীদের বিষয়টি জানান। পরে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে অভিযুক্তকে ধরে ফেলেন এবং তার মোবাইল ফোন চেক করেন।

মোবাইল যাচাই করার সময় দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসা অন্তত একশ জন শিক্ষার্থীর ছবি এবং কিছু আপত্তিজনক ভিডিও তার ফোনে সংরক্ষিত রয়েছে। পরে শিক্ষার্থীরা অভিযুক্তকে প্রক্টর অফিসে হস্তান্তরের উদ্যোগ নেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী মোঃ সম্রাটের সাথে কথা বলতে চাইলে তিনি নিজের পরিচয় জানালেও ঘটনার বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত অধ্যাপক ড. মো. আজম খান জানান, "ঘটনাটি আমরা অবগত আছি। অভিযুক্ত শিক্ষার্থীর মোবাইল ফোন চেক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে প্রক্টর অফিসে আলোচনা চলছে। ভেতরের প্রকৃত ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"

সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%