ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

হজ নিবন্ধনের সময় বাড়ছে না, ২৪ সেপ্টেম্বর শেষ


হজ নিবন্ধনের সময় বাড়ছে না, ২৪ সেপ্টেম্বর শেষ

আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে জানিয়ে দিয়েছে যে, এরপর আর সময় বৃদ্ধি করা হবে না।

রোববার (১৩ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সবাইকে হজ নিবন্ধনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালে হজে অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি, এবং হজ কার্যক্রমে যুক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো হচ্ছে, গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এই কার্যক্রম শেষ হবে। নির্ধারিত এই সময়ের পর আর সময় বৃদ্ধির কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, হজ নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর বাংলাদেশ থেকে চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানাতে হবে। চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা অনুযায়ী সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকাদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২৭ সালের হজে বাংলাদেশের হজযাত্রী কোটা ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত মোট নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৭৪১ জন। সরকারি মাধ্যমে নিবন্ধন করেছেন ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি মাধ্যমে নিবন্ধন করেছেন ২ হাজার ৬৭৬ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত করবে সরকার: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত করবে সরকার: প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ জানিয়েছেন, ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তরিত করা হবে। এর ফলে যক্ষ্মা রোগের চিকিৎসা, নিয়ন্ত্রণ, রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ আরও বৃদ্ধি পাবে এবং চিকিৎসাসেবার সক্ষমতা উন্নত হবে। তিনি উল্লেখ করেন, যক্ষ্মা নিয়ন্ত্রণে আধুনিক, সমন্বিত ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটিকে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও কার্যক্রমকে আরও গতিশীল করতে জনবল সংকট দূর করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শূন্যপদগুলো দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রতিমন্ত্রী হাসপাতালের সেবার পরিধি ও সক্ষমতা বৃদ্ধি করতে ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেন। একই সঙ্গে হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে রোগী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

হাসপাতাল পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। তিনি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং তা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সুযোগ-সুবিধা, ওষুধ সরবরাহ এবং চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।

তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা প্রতিটি রোগীর প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। রোগীদের যেন কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপপরিচালক ডা. আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যমন্ত্রী ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


স্বাস্থ্যমন্ত্রী ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরার মাধ্যমে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিয়মিতভাবে মনিটরিং করবেন।

আজ সোমবার সচিবালয়ে নিজ অফিসকক্ষে তিনি ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদীর বেলাবো ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাটের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা পর্যবেক্ষণ করেন।

পর্যবেক্ষণকালে কয়েকটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের অনুপস্থিতির বিষয়টি মন্ত্রীর নজরে আসে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এছাড়া, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশও দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কর্মস্থলে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণ যাতে নিজ নিজ এলাকার স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সেবা পায়, তা নিশ্চিত করতে উপস্থিতি মনিটরিং আরো জোরদার করা হবে।"

এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ এবং স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১ জন

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন-১ মহাসড়কে সংঘর্ষ ঘটে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের।

রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। প্রাথমিকভাবে ১৮ জন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেলেও, পরবর্তীতে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছায়।

দুর্ঘটনার পর এন-১ মহাসড়কের ওই অংশে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ‘সেলফী’ পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা সেলফী পরিবহনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে রুট পারমিট বাতিলের দাবি জানান। মানববন্ধনের পর প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহবায়ক খন্দকার তুহিন হোসেন, সাবেক ছাত্র নেতা মাহবুব আলম মাবুল, গোলাম রাব্বানী, সচেতন নাগরিক সমাজের সদস্য সচিব পিজুষ ফাইটার, সদস্য সাকিবুল ইসলাম সাকিব, মো. আব্বাস, মো. শফিকুল ইসলাম এবং মো. সুজন প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, সেলফী বাসের দ্রুতগতির কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং চালকদের নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ উদ্বেগজনক। তারা চালকদের দক্ষতা ও যোগ্যতা যাচাই, নিয়মিত মাদক পরীক্ষা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করার ওপর জোর দেন।

যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এ বিষয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এছাড়া সেলফী পরিবহনের বিরুদ্ধে সাধারণ যাত্রীদেরও দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। দ্রুতগতিতে বাস চালানোর কারণে চালকদের অদক্ষতা এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বারবার সামনে এসেছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। রুট পারমিট বাতিলের দাবি মেনে না নেওয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা। সেলফী পরিবহন নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিদ্যমান। চালকদের দক্ষতা যাচাই, মাদক পরীক্ষা এবং বাসের ফিটনেস নিশ্চিত না করে কোনো যানবাহনকে সড়কে চলাচলের অনুমতি দেওয়া উচিত নয়।

চালকদের দক্ষতা ও যোগ্যতা যাচাই, নিয়মিত মাদক পরীক্ষা, যানবাহনের ফিটনেস পরীক্ষা এবং নির্ধারিত গতিসীমা মেনে চলা নিশ্চিত করতে হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বক্তারা বলেন, সেলফী পরিবহনের রুট পারমিট বাতিলের দাবি মেনে না নেওয়া হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও জোরদার করা হবে।

মানববন্ধনে বক্তারা সেলফী পরিবহনের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, অদক্ষ চালক দিয়ে বাস চালানো বন্ধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং চালকদের নিয়মিত মাদক পরীক্ষা নিশ্চিত করার দাবি জানান।

এ সময় নিরাপদ সড়ক চাই, ন্যায্য বিচার চাই ও সেলফী পরিবহন বয়কটসহ বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, স্থানীয় লোকজন, যাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%