০৯:৩১ এম
জাপানের মধ্যাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে অন্তত ২২ জন আহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) স্থানীয় সময় রাত ১টা ৪ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে, যার ফলে বিভিন্ন ভবনের কাচের জানালা ভেঙে যায়। আতঙ্কিত হয়ে বাসিন্দারা ঘরবাড়ি ও বিভিন্ন ভবন থেকে বেরিয়ে আসেন।
জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসাব অনুযায়ী, এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের পর কিছু ছোট পরাঘাতও অনুভূত হয়েছে।
আরও পড়ুন: স্বাধীনতা ও গণতন্ত্রের মৌলিক নীতির সঙ্গে আপস করা যাবে না: আনোয়ার ইব্রাহিম
শিজুওকা প্রদেশের ভূপৃষ্ঠের প্রায় ৪০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। আইচি, হামামাৎসু, কিয়োটো, নারা, ইয়ামানাশি ও গিফুসহ বিস্তৃত এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সবচেয়ে বেশি কম্পন আইচি অঞ্চলে অনুভূত হয়। আহতদের মধ্যে কয়েকজন আতঙ্কে ভবন থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে আহত হন।
জাপানের আবহাওয়া সংস্থা আগামী কয়েক দিন, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিন আরও শক্তিশালী ভূমিকম্পের আশঙ্কায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি ভূমিধস, পাথর ধসে পড়া এবং বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ঝুঁকি সম্পর্কেও সতর্ক করা হয়েছে।
ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকায় শিনকানসেন দ্রুতগতির ট্রেন চলাচল সতর্কতামূলকভাবে ধীর করা হয়েছে। তবে নানকাই ট্রাফ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বাড়ানোর মতো কোনো পরিবর্তন এখনও শনাক্ত হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: এপি
আরও পড়ুন: হরমুজে ৪ দেশকে ছাড় পাচ্ছে, জানাল ইরান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন