ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

রিয়াদ-দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ২৩ হাজার ৮৫ জন যাত্রী ক্ষতিগ্রস্ত


রিয়াদ-দাম্মাম রুটে ১৮০ ফ্লাইট বাতিল, ২৩ হাজার ৮৫ জন যাত্রী ক্ষতিগ্রস্ত

ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ-দাম্মাম রুটে এখন পর্যন্ত ১৮০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এই বাতিলের ফলে ২৩ হাজার ৮৫ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই তথ্য প্রকাশ করেছে।

বেবিচক সূত্র জানায়, ১০ অক্টোবর থেকে আজ পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১০৩টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: জৈন্তাপুরে ৭ পুলিশ সদস্য এএসআই পদে সুপারিশপ্রাপ্ত

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫১টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২১টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২১টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৮টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।

এই ফ্লাইটগুলোর যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার পরিকল্পনা ছিল। তবে স্ব-স্ব দেশ থেকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকা থেকে যাত্রী পরিবহন করা সম্ভব হয়নি।

সম্প্রতি হুতিদের হামলার পর রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়। হামলা দাম্মামেও সংঘটিত হয়। এই ঘটনার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমে ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। পরে এই সময়সীমা আরও বৃদ্ধি করা হয়।

আরও পড়ুন: তাহসিফের মৃত্যু: দীপের গুরুত্বপূর্ণ তথ্য, রিমান্ড শেষে কারাগারে পাঠানো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ নভেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষার সফটওয়্যার ব্যবহারের প্রশিক্ষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


১০ নভেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষার সফটওয়্যার ব্যবহারের প্রশিক্ষণ

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর সফটওয়্যার ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর। উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের জন্য এই প্রশিক্ষণ আগামী ১০ নভেম্বর সকাল ৯টায় অধিদফতরের মাল্টিপারপাস হলরুমে (পুরাতন ভবন) অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত তথ্য প্রাথমিক শিক্ষা অধিদফতরের জারি করা এক চিঠিতে জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পিরোজপুর জেলার উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী এবং প্রশিক্ষণের সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সকাল পৌনে ৮টার মধ্যে প্রশিক্ষণস্থলে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করার জন্য বলা হয়েছে। তাদের প্রয়োজনীয় ল্যাপটপ সঙ্গে নিয়ে যথাসময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারে কর্মকর্তাদের প্রস্তুত করার লক্ষ্যে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে নতুন কংগ্রেসের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


ইরানে অবৈধ যুদ্ধ বন্ধে নতুন কংগ্রেসের উদ্যোগ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। ফলে আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে ইরানে চলমান ‘অবৈধ যুদ্ধ’ বন্ধে কাজ করার পরিকল্পনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ডেবি ওয়াসারম্যান শুলৎজ। এই তথ্যটি এসেছে আলজাজিরার প্রতিবেদনে।

ডেবি ওয়াসারম্যান শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ‘মাগা উগ্রপন্থিরা আমাদের দেশকে ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ফিরিয়ে আনবে এবং উগ্রবাদ বন্ধ করবে।’

তিনি ট্রাম্পের সমর্থকদের রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) উল্লেখ করে এসব মন্তব্য করেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। নতুন কংগ্রেসের কার্যক্রম আগামী জানুয়ারিতে শুরু হওয়ার কথা রয়েছে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ যা কিছু সুন্দর ও সফল, সব জিয়াউর রহমানের অবদান : ঢাবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


আজ যা কিছু সুন্দর ও সফল, সব জিয়াউর রহমানের অবদান : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মন্তব্য করেছেন, ‘আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল, তার সমস্ত অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের’। তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পথ সুগম হয়েছিল। জিয়াউর রহমানকে রাষ্ট্রের দায়িত্বে বসানোর ফলে বাংলাদেশে পরিবর্তনের সূচনা ঘটে।

শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য।

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ৭ নভেম্বরের ঘটনা না ঘটলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকত কি না, তা নিয়ে সংশয় থেকে যায়। ওই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটপূর্ণ। দেশি-বিদেশি আধিপত্যবাদ, পাল্টাপাল্টি অভ্যুত্থান এবং রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে ৩ থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশ চরম দুর্বিষহ সময় পার করেছে। এমন পরিস্থিতিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়েছিল।

১৯৭৫ সালের ওই সময়ের ঘটনা তুলে ধরে অধ্যাপক ওবায়দুল ইসলাম বলেন, তৎকালীন সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দি করা হয়েছিল। পরে সিপাহি ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং জাতির প্রয়োজনে রাষ্ট্রের দায়িত্বে বসায়। ৭ নভেম্বরকে সিপাহি-জনতার বিপ্লব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এটি ছিল সিপাহি-জনতার বিপ্লব। সবাই সংহতি প্রকাশ করে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাকে নিয়ে আসে। সেটি ছিল ৭ নভেম্বর।’

জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরে উপাচার্য বলেন, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এই পরিচয়ের আওতায় বাঙালির পাশাপাশি চাকমা, মারমা, মগ, মুরং, গারো ও খাসিয়াসহ দেশের সব জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশকে উন্নয়ন ও স্বনির্ভরতার পথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেন তিনি।

অধ্যাপক ওবায়দুল ইসলাম আরও বলেন, জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসে। জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টিতেও তার ভূমিকা ছিল। এ সময় তিনি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তার জান্নাত কামনা করেন।

৭ নভেম্বরকে জাতীয় ঐক্য এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে দেখার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘আমরা এই দিনটিকে ভুলে যাওয়ার সুযোগ নেই। এই দিনটি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখতে হবে। এই দিনটি শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিটি মুহূর্তে মনে রাখতে হবে। বাংলাদেশ সবার আগে বাংলাদেশ।’

বর্তমান প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ধারণ করে বৈষম্যহীন, সমৃদ্ধ, প্রগতিশীল, গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন উপাচার্য।

শনিবার টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। ঐতিহাসিক ৭ নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু-মিত্র চিহ্নিত করার দিন। এই দিবস আমাদের ক্ষুদ্র ব্যক্তিস্বার্থ পরিহার করে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার শিক্ষা দেয়। দিবসটির তাৎপর্য অনুধাবন করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমির মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন হয় এবং উৎপাদনমুখী রাজনীতির সূচনা ঘটে। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, দিবসটির তাৎপর্য অনুধাবন করে আধিপত্যবাদী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু এবং ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতি, কারিগরি কর্মচারী সমিতি ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নেতারাও বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ৭ ও ৮ নভেম্বর দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে টিএসসিতে প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

অনুষ্ঠানে হাবিব উন নবী খান সোহেল বলেন, ৭ নভেম্বর কেবল একটি তারিখ নয়, এটি একটি চেতনা ও প্রেরণার নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্য ও ন্যায়ের পক্ষে লড়াইয়ের যে ঐতিহ্য, ৭ নভেম্বরের চেতনার সঙ্গে তার মিল রয়েছে।

তিনি বলেন, অনেক আশা ও স্বপ্ন নিয়ে মানুষ স্বাধীন বাংলাদেশ পেয়েছিল। মুক্তিযোদ্ধারা এমন একটি দেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে অন্যায়-অত্যাচার থাকবে না এবং মানুষের কথা বলার অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হবে। কিন্তু স্বাধীনতার পর দেশের মানুষ দুর্ভিক্ষ, দারিদ্র্য ও নানা সংকটের মুখোমুখি হয়েছে। পাকিস্তানি শোষকগোষ্ঠীর হাত থেকে মুক্ত হওয়ার পরও বাংলাদেশকে অন্য একটি দেশের ওপর নির্ভরশীল করে তোলার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সোহেল আরও বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের নিজস্ব শক্তি ও মেরুদণ্ড থাকতে হবে; অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল হয়ে থাকা উচিত নয়। ৭ নভেম্বরকে বাংলাদেশের নিজস্ব শক্তি প্রতিষ্ঠার দিন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ওই দিনের বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান সামনে চলে আসেন। তাঁর সাড়ে তিন বছরের শাসনামলে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, অর্থনীতি ও রাজনীতিতে নানা পরিবর্তন এসেছে।

তিনি আরও বলেন, ২০২৬ সালে এসে ২০০৬ সালের পর এবারই প্রথম এতটা মুক্ত পরিবেশে ৭ নভেম্বরের অনুষ্ঠান পালনের সুযোগ হয়েছে বলে মনে হচ্ছে। দীর্ঘ ২০ বছর রাষ্ট্রীয় বা দলীয়ভাবে এ ধরনের অনুষ্ঠান পালনের সুযোগ হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লুলার তির্যক মন্তব্য, বলসোনারোর আমেরিকায় পা রাখতেই হারলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


লুলার তির্যক মন্তব্য, বলসোনারোর আমেরিকায় পা রাখতেই হারলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ধাক্কার পেছনে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারোর উপস্থিতিকে দায়ী করে তীব্র কটাক্ষ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

লুলা দা সিলভা এক ইউটিউব লাইভস্ট্রিমে রসিকতা করে বলেন, ফ্লাভিও বলসোনারো হলেন এক ‘অশুভ লক্ষণ’ বা কুফা ব্যক্তি। তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে পৌঁছানোর ফলেই ট্রাম্প নির্বাচনে হেরেছেন।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে হেরে যান ফ্লাভিও বলসোনারো। নির্বাচনে হারার পর ও জালিয়াতির অভিযোগ তুলে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তবে তার বিরুদ্ধে ব্রাজিলে দুর্নীতি, অর্থপাচার ও কর ফাঁকির মামলার তদন্ত চলছে।

লুলা অভিযোগ করে বলেন, আইনি প্রক্রিয়া থেকে বাঁচতেই তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। তবে সেখানে তিনি সুরক্ষার জন্য গেলেও তাকে শেষ পর্যন্ত ব্রাজিলে ফিরে আসতেই হবে এবং সব মামলার মুখোমুখি হতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষে জয় লাভ করায় ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বেড়েছে। সেই নির্বাচনী ধাক্কার ওপর ভর করেই লুলা তার প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করতে এই মন্তব্য করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%