ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

আরও ৫১২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


আরও ৫১২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৫১২ জন। এই সময়ের মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

এখন পর্যন্ত চলতি বছরের মধ্যে ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা ৪০ হাজার ৪৪ জনে পৌঁছেছে। এ রোগে মোট ১১১ জনের প্রাণহানি ঘটেছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ফরিদপুর মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৭২ জন এবং দক্ষিণ সিটিতে ৬৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া, ঢাকা বিভাগের বাইরে ১০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০৯ জন, খুলনা বিভাগে ৭২ জন, ময়মনসিংহে ৫৭ জন এবং রংপুরে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর তথ্য সংগ্রহ করছে। ২০২৩ সালে এই রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সেই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ঘটে।

গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের কাছাকাছি।

আরও পড়ুন: সারাদেশে হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা, ৪ সেপ্টেম্বর ২০২৬ : জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বাঁশকল নামক স্থান হতে ভারতীয় মদ জব্দ করে। এছাড়া, চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার চান্দুড়িয়া নামক স্থানে হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য তিনলাখ চারহাজার পাঁচশ’ টাকা। 

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফের যুদ্ধ বিরতিতে মধ্যস্থতা করতে রাশিয়া ও ইউক্রেন সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


ফের যুদ্ধ বিরতিতে মধ্যস্থতা করতে রাশিয়া ও ইউক্রেন সফরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

মার্কিন যুক্তরাষ্ট্র আবারও কূটনৈতিক তৎপরতা জোরদার করতে মাঠে নেমেছে, যা দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে। শান্তি আলোচনা পুনরায় শুরু করার উদ্দেশ্যে, আমেরিকার দুই বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার এই সপ্তাহান্তে রাশিয়া ও ইউক্রেন সফর করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের এই সক্রিয় অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, মার্কিন প্রতিনিধি দলটি মস্কো সফরের পর কিয়েভে আসবে এবং ইউক্রেন প্রতিনিধি দল মার্কিন মধ্যস্থতাকারীদের সঙ্গে উচ্চপর্যায়ের গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস (TASS) জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবাসন ব্যবসায়ী অংশীদার উইটকফ এবং জামাতা কুশনার ৫ ও ৬ সেপ্টেম্বর মস্কোয় অবস্থান করবেন। তবে এই বৈঠকের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত জানুয়ারি মাসে মস্কোয় শেষবারের মতো মার্কিন প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু মার্চ মাসে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ার পর থেকে রাশিয়ার সঙ্গে আলোচনার গতি থমকে যায়। সম্প্রতি এক আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও চীনসহ বেশ কয়েকটি দেশের সহায়তায় একটি শান্তি চুক্তির সম্ভাবনা এখনও তৈরি হতে পারে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও উভয় পক্ষের কূটনৈতিক তৎপরতায় নতুন গতি আসলেও বাস্তবে দুই দেশের সীমান্তে রক্তক্ষয় থামেনি। মার্কিন প্রতিনিধিদলের সফরের খবর প্রকাশের মধ্যেই গত রাতে ইউক্রেনের ওডেসা, দ্রেপ্রো এবং কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। অপরদিকে, ইউক্রেনও রাশিয়ার কৌশলগত জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা সফল হবে না: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা সফল হবে না: বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৬ : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মন্তব্য করেছেন যে, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন, "এই সম্প্রীতি নষ্ট করতে কোনো অপশক্তির চেষ্টা সফল হবে না।"

মন্ত্রী আরও বলেন, "বাংলাদেশের মতো সাম্প্রতিক সম্প্রীতির দেশ পৃথিবীর বুকে আর দ্বিতীয়টা নাই, এটাই বাস্তব।" বর্তমানে দেশে সাম্প্রদায়িক বিভেদ নেই, তবে একটি বিশেষ গোষ্ঠী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তিনি এ বিষয়ে সতর্ক করে বলেন, "এতে লাভ হবে না।"

আজ শুক্রবার রাজধানীর স্বামীবাগ মন্দিরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী উল্লেখ করেন, "একটি বিশেষ গোষ্ঠী বিভিন্ন সময় দেশে সাম্প্রদায়িক অসম্প্রীতির ধোঁয়া তোলার চেষ্টা করেছে।" তিনি আরও বলেন, "মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে সফল হবে না।"

তিনি বলেন, "বর্তমান সরকারের একটাই উদ্দেশ্য দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন করা।" মন্ত্রী জানান, সরকার মসজিদ, মন্দির, গির্জা ও পেগোডা সংস্কারের জন্য আন্তরিক।

ইসকন স্বামীবাগ মন্দিরের সভাপতি ভক্তিময়ী নিতাই স্বামী মহারাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার প্রমুখ।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন ধর্মীয় উৎসবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হতো।" তিনি উল্লেখ করেন, "বর্তমান সরকারের সময় সেটি নেই। রাষ্ট্রের সবাই তাদের মর্যাদা নিয়ে বসবাস করবে। শান্তিতে যার যার ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। এটিই বর্তমান সরকারের লক্ষ্য।"

বিজন কান্তি সরকার বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই মিলে দেশ গড়তে হবে। এখানে কোনো বিভেদ থাকবে না।" তিনি বলেন, "দেশের প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করবে। সবাই মিলে সরকারকে সহায়তা করতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে ভিমরুলের বাসা পোড়াতে দেওয়া আগুনে পুড়ল পাঁচ দোকান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


রাজবাড়ীতে ভিমরুলের বাসা পোড়াতে দেওয়া আগুনে পুড়ল পাঁচ দোকান

রাজবাড়ীর পাংশা বাজারে ভিমরুলের বাসা পোড়াতে দেওয়া আগুনের কারণে পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের বাড়েক মোড় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়েক মোড় এলাকার একটি বসতবাড়ির রান্নাঘরের পাশে পাটকাঠির পালায় ভিমরুলের বাসা ছিল। শুক্রবার দুপুরে ভিমরুলের বাসা পোড়াতে পাটকাঠির পালায় আগুন দেওয়া হয়। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে।

 

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাজারের দোকানগুলোতে। এতে পাঁচটি দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ফলে পাংশা বণিক সমিতির সভাপতির দুটি দোকান, কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পালের একটি দোকানসহ মোট পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পাংশা বণিক সমিতির সভাপতি বলেন, ‘বাজারের পাশের একটি বসতবাড়িতে ভিমরুলের বাসা পোড়াতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ছড়িয়ে আমার দুটি দোকানসহ আরো তিনটি দোকানে লাগে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

কাঠের ফার্নিচার ব্যবসায়ী ক্ষীরোদ পাল জানান, শুক্রবার দোকান বন্ধ ছিল।

 

জন্মাষ্টমী উপলক্ষে তিনি দোকানে ছিলেন না। দোকানের মালামাল কেনার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নগদ রাখা ছিল। আগুনে নগদ টাকা ও দোকানের সব মালামাল পুড়ে গেছে। রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দাওয়ান সোহেল রানা বলেন, ‘রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাংশা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কালুখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%