০৮:৩৫ এম
ঢাকায় প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল বেলা বের হওয়ার আগে জানা উচিত কোথায় কোন কর্মসূচি রয়েছে।
তাহলে, মঙ্গলবার (৭ জুলাই) উল্লেখযোগ্য কিছু কর্মসূচির বিষয়টি জানিয়ে নেয়া যেতে পারে।
সকাল সাড়ে ১১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ সমস্যা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য নাগরিক পর্যায়ে ‘ক্লিন কেয়ার’ অ্যাপের উদ্বোধন হবে নগর ভবনে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আরও পড়ুন: হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে নেওয়া হলো শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে
দুপুর ১২টায় রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সন্ধ্যা ৬টায় ‘Rethinking UN Leadership in a Fragmented World: A Bangladesh-Centred Perspective’ শীর্ষক একটি ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে জাতিসংঘের নেতৃত্ব এবং বৈশ্বিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান নিয়ে আলোচনা হবে।
সন্ধ্যা সাড়ে ৭টায় ‘নতুন মেডিকেল কলেজের অনুমোদন: সমস্যার সমাধান, নাকি একই ভুলের পুনরাবৃত্তি?’ শীর্ষক ওয়েবিনারের আয়োজন করবে অ্যালায়েন্স ফর হেলথ রিফর্মস বাংলাদেশ।
আরও পড়ুন: মাদক কারবারিদের রাজনীতি করার অধিকার নেই: ইশরাক হোসেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন