ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

আর্জেন্টিনার সংবাদমাধ্যমে আলোচনায় বাংলাদেশের ফুটবলপ্রেম


আর্জেন্টিনার সংবাদমাধ্যমে আলোচনায় বাংলাদেশের ফুটবলপ্রেম

ভৌগোলিক দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটার। ভাষা, সংস্কৃতি কিংবা জীবনযাত্রায় নেই কোনো মিল। অথচ ফুটবল বিশ্বকাপ এলেই এই দুই ভূখণ্ড মিলেমিশে একাকার হয়ে যায়। লিওনেল মেসি আর আলবিসেলেস্তেদের প্রতি বাংলাদেশের মানুষের এই নিঃশর্ত ও অবিস্মরণীয় ভালোবাসায় মুগ্ধ খোদ আর্জেন্টিনা। বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকার দেশে আর্জেন্টিনার প্রতি এই উন্মাদনা এখন আর কেবল গ্যালারিতে সীমাবদ্ধ নেই, তা আন্তর্জাতিক গণমাধ্যমে রূপ নিয়েছে এক অবিস্মরণীয় উপাখ্যানে।

বিশ্বকাপ ফুটবল শুরু হতেই বাংলাদেশের শহর থেকে প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে পড়ে আর্জেন্টিনার আকাশী-সাদা রঙের জোয়ার। বাড়ির ছাদে বিশাল আকৃতির পতাকা ওড়ানো, দেওয়ালে দেওয়ালে প্রিয় তারকাদের ছবি আঁকা আর প্রিয় দলের জয়ে মধ্যরাতে হাজার হাজার মানুষের রাজপথে নেমে বিজয়োল্লাস করার দৃশ্য বাংলাদেশে এখন এক নিয়মিত উৎসব। বিশেষ করে লিওনেল মেসির প্রতিটি গোল কিংবা দলের জয়ে বাংলাদেশি সমর্থকদের বাঁধভাঙা উল্লাস ফুটবল বিশ্বের চিরচেনা এক দৃশ্য।

বাংলাদেশিদের এই ভালোবাসার খবর এখন আর্জেন্টিনার মূল ধারার গণমাধ্যমগুলোতে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রচারিত হচ্ছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল ‘লা নাসিওন মাস’ বাংলাদেশে আর্জেন্টিনা ভক্তদের উন্মাদনা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে, এই দেশের প্রায় ৬০ শতাংশ মানুষ আর্জেন্টিনা ফুটবল দলকে সমর্থন করেন। আরেক আর্জেন্টাইন টেলিভিশন চ্যানেল ‘৮ মার দেল প্লাটা’ বাংলাদেশের একটি ভিডিও শেয়ার করে লিখেছে, ‘মেসির গোলগুলো এভাবেই উদযাপন করেছে বাংলাদেশ।’ আর্জেন্টিনার জনপ্রিয় নিউজ চ্যানেল এ২৪ বাংলাদেশি ভক্তদের উল্লাস নিয়ে বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে। তারা লিখেছে, বিশ্বকাপে আর্জেন্টিনার দলের জন্য বাংলাদেশে উন্মাদনা।

আর্জেন্টিনার জন্য বাংলাদেশিদের ভালোবাসা নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচার করেছে দেশটির জনপ্রিয় টিভি অনুষ্ঠান টেলিনুয়েভে। তাদের শিরোনাম, ‘বাংলাদেশ সবসময় আর্জেন্টিনার সঙ্গে’। আর্জেন্টিনার বিখ্যাত ডায়রিও ওলে দৈনিকটি বাংলাদেশি ভক্তদের উন্মাদনাকে ‘অবিশ্বাস্য ও আবেগঘন’ বলে আখ্যায়িত করেছে।

কেবল আর্জেন্টিনা নয়, বৈশ্বিক গণমাধ্যমেও বাংলাদেশের এই ফুটবল-প্রেম আলাদা নজর কেড়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ানে বাংলাদেশের আর্জেন্টিনা ভক্তদের নিয়ে বিশেষ ফিচার প্রকাশিত হয়েছে।

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও বাংলাদেশের দর্শকদের উন্মাদনার ভিডিও পোস্ট করে ফুটবল খেলাটির বৈশ্বিক আবেদনের অনন্য উদাহরণ হিসেবে ঢাকাকে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুহত্যার পর পালানোর চেষ্টা, আটক মা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:১৯ পি.এম


শিশুহত্যার পর পালানোর চেষ্টা, আটক মা

জামালপুরের মেলান্দহ উপজেলায় আট মাস বয়সী ছেলে শাওনকে গলা টিপে হত্যা করার পর মরদেহ পুকুরে ফেলে পালানোর চেষ্টা করেন মা শ্রাবন্তী আক্তার। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এটি রবিবার (২৮ জুন) ভোরে উপজেলার ভাবকি এলাকায় ঘটে। নিহত শাওন হুমায়ূন আহমেদ ও শ্রাবন্তী আক্তার দম্পতির ছেলে। এরপর পুলিশ অভিযুক্ত মা শ্রাবন্তী আক্তারকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, 'প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে হুমায়ূন আহমেদের সঙ্গে জামালপুর পৌরসভার কম্পপুর এলাকার মমতাজ আলীর মেয়ে শ্রাবন্তী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।'

রবিবার ভোররাত ৩টার দিকে স্বামী ঘুমিয়ে থাকাকালীন শ্রাবন্তী শাওনকে নিয়ে ঘর থেকে বের হন। পরে তিনি শাওনকে গলা টিপে হত্যা করে বাড়ির পাশে পুকুরে মরদেহ ফেলে পালানোর চেষ্টা করেন।

এরপর তিনি হেঁটে ভাবকি বাজারে পৌঁছালে নিরাপত্তাকর্মীদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের পর তাকে বাড়িতে ফিরে যেতে বলা হলেও তিনি সেখানে না গিয়ে এক অটোরিকশাচালকের বাড়িতে গিয়ে অটোরিকশা ভাড়া করার চেষ্টা করেন।

এতে স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে বাড়িতে নিয়ে আসা হয়। এদিকে বাড়ির পাশে পুকুরে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয় এক ব্যক্তি। পরে স্থানীয়রা শ্রাবন্তীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।

নিহত শিশুর ফুফু সুমাইয়া বলেন, ‘আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে শাওনকে গলা টিপে হত্যা করে পুকুরে ফেলে পালিয়ে যান। পরে এলাকার লোকজন তাঁকে ধরে নিয়ে আসে। এ সময় এক শিশু পুকুরে শাওনের মরদেহ দেখে চিৎকার করলে আমরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করি।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে অভিযুক্ত শ্রাবন্তী আক্তারকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি শিশুটিকে হত্যা করে পালানোর চেষ্টা করেছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:২০ পি.এম


টিউলিপের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ

রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে করা মামলার শুনানি পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নতুন তারিখের জন্য নির্ধারণ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখটি এভাবে পুনঃনির্ধারিত হলো। রবিবার (২৮ জুন) সকালে ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই নতুন তারিখ নির্ধারণ করেন।

দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজকের দিনটিতে মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে জামিনে থাকা আসামি মোশাররফ হোসেনের পক্ষে ওই শুনানি পেছানোর জন্য আদালতে সময়ের আবেদন করা হয়েছিল। এই আবেদনের পর, আদালত নতুন করে শুনানির তারিখ ধার্য করেন।

এর আগে, গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নির্দেশ দেন যে, মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ-৫ এ বদলি করা হবে।

১৮ ফেব্রুয়ারি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল রিজওয়ানা সিদ্দিকসহ অপর আসামিদের বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগে বলা হয়েছে, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ফ্ল্যাট দখল করেছেন এবং পরে রেজিস্ট্রি করেছেন।

মামলার পর চলতি বছরের জুলাইয়ে আসামি শাহ খসরুজ্জামান তদন্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট করেন। তার রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। এসব পদক্ষেপের পর, গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দুদক টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা কম্পাউন্ডে সন্ত্রাসী হামলায় কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:২১ পি.এম


নিরাপত্তা কম্পাউন্ডে সন্ত্রাসী হামলায় কেঁপে উঠল পাকিস্তান

পাকিস্তানের করাচি শহরে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের একটি নিরাপত্তা কম্পাউন্ডে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত তিনজন আধাসামরিক সদস্য নিহত হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, হামলার সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে চার হামলাকারী নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিন্ধ পুলিশের মহাপরিদর্শক (আইজি) জাভেদ আলম ওধো জানিয়েছেন, শনিবার(২৭ জুন) সন্ধ্যার দিকে করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় অবস্থিত রেঞ্জার্স সদর দপ্তরের মূল ফটকে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে প্রথম আত্মঘাতী হামলা চালানো হয়। বিস্ফোরণের পরপরই ভারী অস্ত্রধারী হামলাকারীরা দ্রুত কম্পাউন্ডের ভেতরে ঢুকে পড়ে। তবে কতজন হামলাকারী এই অভিযানে অংশ নিয়েছিল, তা নিয়ে এখনো ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, শক্তিশালী বিস্ফোরণের পর পুরো এলাকায় দীর্ঘ সময় ধরে তীব্র গোলাগুলির শব্দ শোনা যায়। ঘটনার পরপরই দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী। পরে বিশেষ নিরাপত্তা ইউনিট (এসএসইউ), অ্যান্টি-টেররিস্ট ফোর্স এবং রেঞ্জার্স সদস্যরা যৌথভাবে কম্পাউন্ডের ভেতরে চিরুনি অভিযান শুরু করে।

এদিকে সিন্ধের মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে পুলিশ প্রশাসনকে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার রাতেই জামাত-উল-আহরার নামের একটি সশস্ত্র সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি মূলত নিষিদ্ধঘোষিত সংগঠন পাকিস্তানি তালেবানের (টিটিপি) একটি বিচ্ছিন্ন অংশ হিসেবে পরিচিত। নিজেদের বার্তায় সংগঠনটি দাবি করেছে, তাদের এই আত্মঘাতী হামলায় মোট নয়জন সদস্য অংশ নিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গভীর রাতে বিধবা নারীর বাড়িতে ইমামকে আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


গভীর রাতে বিধবা নারীর বাড়িতে ইমামকে আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক নারীর ঘর থেকে গভীর রাতে স্থানীয় একটি মসজিদের ইমামকে আটক করেছে এলাকাবাসী।

শনিবার (২৭ জুন) রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ওই নারী প্রকাশ্যে ইমামকে বিয়ে করার ইচ্ছার কথাও জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড়াগাঁতী মধ্যপাড়া জামে মসজিদ (টাঙ্গাইল পাড়া)-এর ইমাম মো. সেলিম ওই এলাকার এক বিধবা নারীর বাড়িতে গেলে বিষয়টি এলাকাবাসী জানতে পারলে পরে স্থানীয়রা সেখানে গিয়ে তাকে আটক করেন। অভিযুক্ত ইমাম উপজেলার নলছিয়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমামতি করছেন।

ওই নারীর স্বামী মারা যাওয়ার পর থেকেই তার সঙ্গে ইমাম সেলিমের যোগাযোগ ছিল এবং এ নিয়ে এলাকায় বিভিন্ন সময়ে আলোচনা চলছিল বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে মো. সেলিম বলেন, "প্রায় দেড় মাস ধরে আমাদের মধ্যে মুঠোফোনে যোগাযোগ ছিল। সেই সূত্রেই আমি তার বাড়িতে যাই। পরে স্থানীয় লোকজন এসে আমাকে আটক করে।"

অন্যদিকে শানু বেগম বলেন, "আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি বাবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছিলাম। পরে তিনি আমার ঘরে আসেন। আমি তাকে বিয়ে করতে চাই।"

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, "ঘটনার বিষয়টি আমরা জেনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%