ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার মতো না হলেও খাওয়ার মতো: স্বাস্থ্যমন্ত্রী


অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার মতো না হলেও খাওয়ার মতো: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার মতো না হলেও, খাওয়ার মতো। তিনি চিকিৎসকদের দেশের স্বাস্থ্য খাতের বাস্তব চিত্র ও সেবার মান সম্পর্কে আরো সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

এ কথা স্বাস্থ্যমন্ত্রী সোমবার রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন।

মন্ত্রী স্বাস্থ্য খাতের বিভিন্ন সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, অনেক সময় আমরা দাবি করি যে স্বাস্থ্য খাতে এটা আছে, ওটা আছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এজন্য চিকিৎসকদের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন।

আরও পড়ুন: শেরপুরে ৬০ বছর বয়সী বৃদ্ধের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের কিশোরী

তবে তিনি উল্লেখ করেন যে, অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে। শিশুদের মধ্যে হামের সংক্রমণ নিয়েও তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দুই মাসের কম বয়সী অনেক শিশুও হামে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের মধ্যে কেউ মারা যাচ্ছে, আবার অনেকে সুস্থ হয়ে উঠছে।

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিরোধী দলের আসনের বরাদ্দপত্র আগামীকাল পৌঁছাবে: প্রতিমন্ত্রী শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


বিরোধী দলের আসনের বরাদ্দপত্র আগামীকাল পৌঁছাবে: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন যে, বিরোধী দলের সংসদ সদস্যদের আসনের বরাদ্দপত্রগুলো আগামীকালের মধ্যে বিরোধী দলীয় নেতার দপ্তরে পৌঁছে যাবে।

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে নারায়নগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন। বরাদ্দপত্রগুলো মসজিদ-মন্দির ও ইউনিয়নের অবকাঠামো উন্নয়নের জন্য নির্ধারিত হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, "সমভাবে সব নির্বাচনী এলাকার উন্নয়ন বরাদ্দ দেওয়া হবে।"

এদিকে, সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তার ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে স্পিকার হাফিজ উদ্দীন আহমদ সংসদকে অবহিত করেছেন। তিনি জানান, গাজী নজরুল বর্তমানে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অবস্থান করছেন।

এদিন বিকেল চারটার দিকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম। এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন, আলোচনা এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কংক্রিটের গুণগত মান বাড়াতে পলিমার ফাইবার উদ্ভাবন কুয়েতের বিজ্ঞানীদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


কংক্রিটের গুণগত মান বাড়াতে পলিমার ফাইবার উদ্ভাবন কুয়েতের বিজ্ঞানীদের

কুয়েতের বিজ্ঞানীরা কৃত্রিম পলিমার ফাইবার ব্যবহার করে কংক্রিটের গুণগত মান উন্নয়নের একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। এই ফাইবার, যা পলিপ্রোপিলিন ও পলিইথিলিন দিয়ে তৈরি, কংক্রিটের আঘাত সহ্য করার ক্ষমতা বাড়াবে এবং ফাটল প্রতিরোধের সক্ষমতাও উন্নত করবে বলে তারা জানিয়েছেন।

কুয়েত টাইমসের প্রতিবেদন অনুসারে, রোববার (৮ নভেম্বর) কুয়েত ইনস্টিটিউট ফর সায়েন্টিফিক রিসার্চ (কেআইএসআর) একটি গবেষণা প্রকল্পের সফল সমাপ্তির ঘোষণা দিয়ে এই উদ্ভাবনের তথ্য প্রকাশ করেছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, কেআইএসআরের পেট্রোলিয়াম রিসার্চ সেন্টারের উদ্যোগে প্রকল্পটি পরিচালিত হয়েছে। প্রকল্পটির নেতৃত্ব দিয়েছেন পেট্রোকেমিক্যালস অ্যান্ড ম্যাটেরিয়ালস টেকনোলজি প্রোগ্রামের পরিচালক ড. সালাহ আল-এনেজি।

ইকুয়েট পেট্রোকেমিক্যাল কোম্পানি প্রকল্পটির বাস্তবায়নে সহযোগিতা করেছে এবং কুয়েত ফাউন্ডেশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সেস (কেএফএএস) অর্থায়নে সহায়তা প্রদান করেছে।

গবেষণায় পলিপ্রোপিলিন ও লিনিয়ার লো-ডেনসিটি পলিইথিলিনের (পিপি/এলএলডিপিই) মিশ্রণ থেকে বিশেষ ধরনের পলিমার ফাইবার তৈরি করা হয়েছে, যা কংক্রিটে ব্যবহারের জন্য উপযোগী।

পরীক্ষার ফলাফল দেখিয়েছে, এসব ফাইবার মিশ্রিত কংক্রিটের আঘাত সহ্য করার ক্ষমতা ও দৃঢ়তা বৃদ্ধি পেয়েছে। ফাটল ধরার পরও ভার বহনের সক্ষমতা আগের তুলনায় উন্নত হয়েছে। তবে কংক্রিটের সংকোচনজনিত শক্তির ক্ষেত্রে এর প্রভাব সীমিত ছিল।

কেআইএসআর জানিয়েছে, স্থানীয়ভাবে সহজলভ্য পলিমারকে বিশেষায়িত প্রকৌশল পণ্যে রূপান্তরিত করার মাধ্যমে এর বাড়তি মূল্য সংযোজন করাই প্রকল্পের অন্যতম লক্ষ্য। পাশাপাশি নির্মাণ খাত ও জাতীয় শিল্পের বিকাশে সহায়তা করাও এর উদ্দেশ্য।

গবেষণায় উদ্ভাবিত ফাইবার শিল্পকারখানার মেঝে, সড়কের পেভমেন্ট এবং কারখানায় তৈরি প্রিকাস্ট কংক্রিটের বিভিন্ন উপাদানে ব্যবহারের সম্ভাবনা চিহ্নিত করা হয়েছে। গবেষণার ফলাফল আন্তর্জাতিক সমকক্ষ-পর্যালোচিত জার্নাল অব বিল্ডিং ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশের জন্য জমা দেওয়া হয়েছে।

কেআইএসআর বলছে, স্থানীয় উপকরণের সর্বোত্তম ব্যবহার, নতুন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সমাধান উদ্ভাবন এবং গবেষণা ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা জোরদারের বৃহত্তর উদ্যোগের অংশ এই প্রকল্প। এর মাধ্যমে কুয়েতের টেকসই উন্নয়নে অবদান রাখার লক্ষ্য রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, দুই প্রকৌশলীকে স্টেশন ত্যাগের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, দুই প্রকৌশলীকে স্টেশন ত্যাগের নির্দেশ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে মো. সাদেকুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল মান্নান নামের দুই প্রকৌশলীকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কোনো গুরুত্বপূর্ণ রুটে দায়িত্ব দেওয়া হবে না। তাদের স্টেশন ত্যাগ না করার নির্দেশও দেওয়া হয়েছে এবং তদন্ত চলাকালে ঢাকায় অবস্থান করতে বলা হয়েছে।

বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্ত চলছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পরবর্তী দৃশ্যমান প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, সম্প্রতি লন্ডন স্টেশনে আউটস্টেশন এয়ারক্রাফট টেকনিক্যাল সার্টিফিকেশন প্রদানের জন্য প্রকৌশলী কর্মকর্তা সাদেকুল ইসলাম ভূঁইয়া ও আব্দুল মান্নানকে মনোনীত করা হয়েছিল। তবে ২৯ অক্টোবর জাপানের নারিতা বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর এবং এ নিয়ে দেশজুড়ে সমালোচনার প্রেক্ষাপটে শেষ মুহূর্তে তাদের ওই দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়। তাদের পরিবর্তে প্রকৌশলী মো. মাহফুজুর রহমান (পি-৩সো১৮) ও বদরুদ্দোজা মো. মাহফুজকে (পি-৩সো৯৭) লন্ডন স্টেশনের দায়িত্ব দেওয়ার দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করেছে বিমান কর্তৃপক্ষ।

গত ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে ব্যবহৃত হয় বিমানের বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ। বিজি-৩৭৬ ও বিজি-৩৭৭ ফ্লাইটের উড্ডয়নের আগে ও পরে উড়োজাহাজটির কারিগরি সক্ষমতা এবং নিরাপত্তা নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। বিশেষ করে গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা ফেরার ঠিক আগমুহূর্তে উড়োজাহাজটির স্পয়লারে মারাত্মক ত্রুটির সতর্কবার্তা দেখা দেয়। এতে পুশব্যাক ও ট্যাক্সি করে রানওয়ের দিকে যাওয়ার পরও পাইলট উড্ডয়ন বাতিল করতে বাধ্য হন।

পরে দীর্ঘ সময় ধরে কারিগরি প্রক্রিয়া শেষে ফ্লাইটটি নির্ধারিত সময়ের প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের তীব্র ভোগান্তির মুখে পড়তে হয়। একই সঙ্গে ভিভিআইপি ফ্লাইটের মতো অতি সংবেদনশীল যাত্রায় নিরাপত্তা বিঘ্নিত হওয়া এবং বিমানের প্রকৌশল বিভাগের ছাড়পত্র দেওয়ার পুরো প্রক্রিয়া নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

প্রধানমন্ত্রীর ভিভিআইপি ফ্লাইটে কারিগরি ত্রুটির এই অনভিপ্রেত ঘটনার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইনস চার সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে প্রকৌশল বিভাগের একজন শীর্ষ কর্মকর্তাকেও তাঁর পদ থেকে প্রত্যাহার করা হয়। বর্তমানে তদন্ত কমিটিতে উড়োজাহাজটির কারিগরি ইতিহাস, ত্রুটি শনাক্তকরণ, এমইএল প্রয়োগের বৈধতা ও উড্ডয়নযোগ্যতার সনদ প্রদানের পুরো প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করা হবে: বিসিবি

বগুড়া, ৯ নভেম্বর, ২০২৬ : দীর্ঘ ১৭ বছর পর, বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর উপযোগী করার উদ্দেশ্যে সংস্কার ও পুন:নির্মাণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতোমধ্যে স্টেডিয়ামটির ড্রইং ও ডিজাইনের জন্য কনসালটেন্ট ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে মাঠ পর্যায়ে দৃশ্যমান কাজ শুরু হবে।

আজ সোমবার বিকেলে, বিসিবির একটি পরিদর্শন দল বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়াম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটির চেয়ারম্যান আসিফ সিরাজ রব্বানী বাসস-কে জানান, "১৭ বছর ধরে এই স্টেডিয়ামটি নানাভাবে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের মূল উদ্দেশ্য হলো আইসিসির গাইডলাইন অনুসরণ করে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে শহীদ চাঁন্দু স্টেডিয়ামকে নতুনভাবে গড়ে তোলা।"

বগুড়াবাসীর দীর্ঘদিনের হতাশা ও দৃশ্যমান অগ্রগতি প্রসঙ্গে আসিফ সিরাজ রব্বানী বলেন, "উন্নয়ন কাজ টেকসই করতে হলে নির্দিষ্ট কিছু দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। কনসালটেন্ট ফার্ম নিয়োগের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তারা নকশা ও পরিকল্পনা চূড়ান্ত করার পর দ্রুত টেন্ডার প্রক্রিয়ায় গিয়ে আমরা দৃশ্যমান নির্মাণকাজে হাত দেব।"

সংস্কার কৌশলের বিষয়ে আসিফ সিরাজ রব্বানী উল্লেখ করেন, স্টেডিয়ামটি সম্পূর্ণ ভেঙে নতুন করে তৈরি করতে অতিরিক্ত সময় লাগবে, তাই একটি 'হাইব্রিড মডেল' অনুসরণ করা হবে। তিনি জানান, "পুরো স্থাপনা ভেঙে নতুন করে নির্মাণ করতে অনেক সময় প্রয়োজন। তাই আমরা হাইব্রিড মডেলের মাধ্যমে কিছু সংস্কার এবং প্রয়োজনীয় অংশ পুন:সংষ্কার করে দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছি।"

প্রকল্পের আর্থিক প্রাক্কলন ও বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির যৌথ উদ্যোগে এই কাজ পরিচালিত হচ্ছে। "জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রিকেট বোর্ডের অর্থায়নে এই কাজ বাস্তবায়িত হচ্ছে। কনসালটেন্টদের তৈরি করা বিল অব কোয়ান্টিটি (বিওকিউ) পাওয়ার পরই কাজের মোট বাজেট ও খরচের বিষয়টি সুনির্দিষ্টভাবে জানা যাবে।"

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, মাঠের সংস্কার ও আধুনিকায়নের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সাথে বিসিবি সমন্বিতভাবে কাজ করছে। আন্তর্জাতিক মানের বিভিন্ন কার্যক্রম ও অনুশীলনের জন্য ভেন্যুতে যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে চলেছে।"

পরিদর্শনকালে, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ছাড়াও বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধিদল, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও কনসালটেন্ট ফার্মের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%