ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীতে আজ যেসব সড়ক এড়িয়ে চলবেন


রাজধানীতে আজ যেসব সড়ক এড়িয়ে চলবেন

রাজধানীর বিভিন্ন সড়কে আজ বুধবার (৫ আগস্ট) ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট এবং মানিক মিয়া এভিনিউয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কারণে ভোর ৫টা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপি সদর দপ্তর থেকে জারি হওয়া এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ডাইভারশন ও ইউ-টার্নের মাধ্যমে যানবাহন পরিচালনা করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর থাকবে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

ডিএমপির নির্দেশনা অনুযায়ী পরিবর্তিত রুটসমূহের মধ্যে রয়েছে:

ফার্মগেট থেকে শাহবাগমুখী সড়ক: ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে ডাইভারশন নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকা: গোলাপশাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন দিয়ে শাহবাগমুখী যানবাহনগুলোকে কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সায়েন্সল্যাব থেকে শাহবাগমুখী সড়ক: সায়েন্সল্যাব দিক থেকে আসা যানবাহনের জন্য নিউমার্কেট, আজিমপুর, চানখাঁরপুল ও বকশীবাজার রোড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে বাটা মোড়, কাটাবন, হাতিরপুল, নীলক্ষেত ও পলাশী মোড় হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩

মানিক মিয়া এভিনিউ ও আশপাশ এলাকা: উত্তর দিক থেকে আসা গাড়িগুলোকে গণভবন, লেক রোড, উড়োজাহাজ ক্রসিং ও বিজয় সরণি হয়ে ফার্মগেটে যেতে হবে। একই সঙ্গে ধানমন্ডি, আসাদগেট ও ইন্দিরা রোড এলাকা থেকেও বিকল্প রুট অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী: এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্পের বদলে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি।

নগরবাসীকে ধৈর্য ধরার এবং ট্রাফিক পুলিশকে সহায়তার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ নির্দেশিত বিকল্প পথ ব্যবহার করার জন্য বিশেষ অনুরোধ করেছেন।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একের পর এক আত্মহত্যা, তদন্তে কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০২:২১ এম


ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয়ে একের পর এক আত্মহত্যা, তদন্তে কর্তৃপক্ষ

ফ্রান্সের প্রধানমন্ত্রীর দপ্তরে একের পর এক আত্মহত্যা এবং আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে, যা নিয়ে শুরু হয়েছে ফৌজদারি তদন্ত। প্যারিস পাবলিক প্রসিকিউটর অফিস মানসিক নির্যাতন ও বুলিংয়ের অভিযোগ অনুসন্ধানে এই তদন্ত শুরু করেছে।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে জানানো হয়েছে, গত বছর অক্টোবর মাস থেকে প্রধানমন্ত্রীর অধীনস্থ সার্ভিসেস অব দ্য প্রাইম মিনিস্টার দপ্তরে দুই কর্মকর্তা আত্মহত্যা করেছেন, দুজন আত্মহত্যার চেষ্টা করেছেন, এবং একজনের মৃত্যু রহস্যজনক।

প্যারিস প্রসিকিউটর অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মানসিক নিপীড়নের অভিযোগ নিয়ে তদন্ত চলছে। প্রায় সাড়ে তিন হাজার কর্মী ও ৫০টি বিভাগ নিয়ে গঠিত এই প্রশাসনিক কাঠামো প্রধানমন্ত্রীর দপ্তরের সমন্বয়কারী হিসেবে কাজ করছে। তবে ভুক্তভোগীদের মধ্যে কেউ সরাসরি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দপ্তরের কর্মী ছিলেন না।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে লরা নামের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু এক পথচারীর দ্রুত পদক্ষেপের ফলে তিনি প্রাণে বেঁচে যান। এরপর তিনি কর্মস্থলে মানসিক নির্যাতন এবং জীবন বিপন্ন করার অভিযোগে আইনি পদক্ষেপ তথ্য করেছেন। তাঁর আইনজীবী দাবি করেছেন, লরাকে কর্মস্থলে একঘরে করে রাখা হয়েছিল, তাঁকে সভায় ডাকা হতো না এবং সাংগঠনিক তালিকা থেকেও তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছিল।

এর আগে, গত বছরের অক্টোবরে এক নারী কর্মকর্তা অফিসের মধ্যে ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। চলতি বছরের মার্চ মাসে এক প্রকল্প ব্যবস্থাপক তাঁর নিজ বাড়িতে আত্মহত্যা করেন। একই মাসের মধ্যে ৫৯ বছর বয়সী আরেক কর্মকর্তা ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এছাড়া, এপ্রিলে এক তরুণ কর্মকর্তার মরদেহ সরকারি দপ্তরের শৌচাগার থেকে উদ্ধার করা হয়।

বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর আমলে রাজনৈতিক পরিবর্তন, নতুন প্রশাসনিক নেতৃত্ব এবং দপ্তরের অভ্যন্তরীণ প্রতিযোগিতা কর্মীদের উপরে মানসিক চাপ বাড়িয়েছে।

তবে প্রশাসনিক ও আর্থিক সেবা অধিদপ্তর কিছু অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, লরা নিজেও একজন কর্মীকে হয়রানির অভিযোগে শৃঙ্খলাজনিত প্রক্রিয়ার মুখে ছিলেন। পাশাপাশি, গত অক্টোবরের আত্মহত্যার চেষ্টা চিকিৎসা কমিটি কর্মক্ষেত্রজনিত ঘটনা হিসেবে স্বীকৃতি দেয়নি। দুটি আত্মহত্যার ঘটনায় পৃথক অভ্যন্তরীণ তদন্তও চলমান।

সূত্র: দ্য টেলিগ্রাফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:০৩ এম


দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে বিস্ফোরণ

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননের হাদ্দাতা শহরে একটি ‘বিশাল বিস্ফোরণ’ ঘটিয়েছে ইসরাইলি বাহিনী।

বুধবার (৫ আগস্ট) রোমে ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনার প্রথম দফা চলাকালীন সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত জুনে অনুষ্ঠিত একটি রূপরেখা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই আলোচনা চলছে। ওই চুক্তির আওতায় হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের পাশাপাশি দক্ষিণ লেবানন থেকে পর্যায়ক্রমে ইসরাইলি সেনা প্রত্যাহার করার বিষয়ও রয়েছে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সবার আগে বাংলাদেশ’ গড়তে ঐক্যের আহ্বান: ডিএনসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:১২ এম


‘সবার আগে বাংলাদেশ’ গড়তে ঐক্যের আহ্বান: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান আহ্বান জানিয়েছেন যে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর রামপুরার হাতিরঝিলে আবহমান শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে আয়োজিত ‘শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

ধর্ম এবং বর্ণ নির্বিশেষে একটি বৈষম্যহীন, পরিচ্ছন্ন রাজধানী নির্মাণের জন্য সরকারের পাশাপাশি নগরবাসীদের এগিয়ে আসার অনুরোধও জানান তিনি।

বক্তব্যে ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন, বাংলাদেশ একটি শান্তির দেশ, এখানে ধর্ম নিয়ে কোনো বিভেদ নেই। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং একে অপরের সঙ্গে মিলেমিশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ গড়ে তোলার জন্য সহযোগিতা করবেন।

তিনি বলেন, বিগত নির্বাচনে অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখে হিন্দু সম্প্রদায় যেভাবে সহযোগিতা করেছে, আমি আগামীতেও সেই ধারাকে বজায় রাখার আহ্বান জানাই। আগামীতে আমি যদি দলীয় মনোনয়ন পাই বা না পাই, প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন, আপনারা তার প্রতি সমর্থন বজায় রাখবেন। আমি ব্যক্তি হিসেবে থাকি বা না থাকি, সব সময় আপনাদের পাশে ছিলাম এবং থাকব।

প্রশাসক আরও বলেন, আপনারা জানেন, ৫ আগস্টের পরের কঠিন দিনগুলোতে আমরাই আপনাদের মন্দির এবং বাসাবাড়ি পাহারা দিয়ে পাশে ছিলাম। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে আপনাদের সুরক্ষায় আমরা পাশে থাকব। কোনো ধরনের বৈষম্যের স্থান এই বাংলাদেশে হবে না।

ডিএনসিসি প্রশাসক জানান, সিটি কর্পোরেশনের দ্বারে হিন্দু সম্প্রদায়ের মানুষ যখনই কোনো প্রয়োজনে এসেছেন, তখন সাধ্যমতো সহায়তা দেওয়া হয়েছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আপনাদের মন্দির ও বাসাবাড়ির ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখবেন, যেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা তা সহজে অপসারণ করতে পারে। একটি পরিচ্ছন্ন এবং সুন্দর ঢাকা শহর গড়ে তুলতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরাইলি সেনারা: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৫:২৩ এম


হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরাইলি সেনারা: নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা ছাড়বে না ইসরাইলি সেনারা।

বুধবার (৫ আগস্ট) সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের বরাত দিয়ে জানা গেছে, সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেছেন, ‘হামাস পুরোপুরিভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজার বর্তমান অবস্থান থেকে ইসরাইলি সেনারা পিছু হটবে না।’

ওই ভিডিওতে নেতানিয়াহুকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘ট্রাম্প এবং তার দল মনে করে যে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্র ও গাজাকে অস্ত্রমুক্ত করা সম্ভব—আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু আরও বলেন, ‘তারা আমাদের কাছে একটি খসড়া পাঠিয়েছিল, আমরা তাতে রাজি হইনি। ওটা আমাদের খসড়া ছিল না। তবে আমরা এর জবাব পাঠিয়ে দিয়েছি।’

গণমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হওয়ার আগেই ইসরাইলের পক্ষ থেকে ওই জবাব পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরাইল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%