ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মালয়েশিয়া ফেরত পাঠালো দেড় হাজার মিয়ানমার অভিবাসী


মালয়েশিয়া ফেরত পাঠালো দেড় হাজার মিয়ানমার অভিবাসী

মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে প্রায় দেড় হাজার মিয়ানমারের অভিবাসী। রোববার (৪ অক্টোবর) তিনটি নৌযানে করে ১ হাজার ৪৭৬ জন মিয়ানমারে পৌঁছান। চলমান গৃহযুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে এই প্রত্যাবাসন নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মিয়ানমারের নৌবাহিনীর তিনটি জাহাজ স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার আগে থানলিনে নৌঘাঁটিতে পৌঁছায়। এই সময় শত শত স্বজন তাদের পরিবারের সদস্যদের নিতে নৌঘাঁটির বাইরে অপেক্ষা করছিলেন।

৫৫ বছর বয়সি কিয়াও মিন্ট জানিয়েছেন, দেড় বছর ধরে মালয়েশিয়ায় আটক থাকা তার তিন নাতিকে নিতে তিনি এসেছেন। তিনি বলেন, "ছয় বছর ধরে তাদের সঙ্গে আমার দেখা হয়নি। কারাগারে যাওয়ার পর থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।"

আরও পড়ুন: পাঞ্জাবে শিখ-হিন্দু-মুসলিমের সহযোগিতায় মসজিদ পুনর্নির্মাণ

তবে দেশে ফেরার পর তাদের জোরপূর্বক সামরিক বাহিনী কিংবা জাতিগত সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগ করা হতে পারে- এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মিয়ানমার সরকারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার মালয়েশিয়া থেকে তিনটি নৌযানে করে ১ হাজার ৪৭৬ জনকে ফেরত পাঠানো হয়েছে। এটি প্রায় ৫ হাজার অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনার প্রথম ধাপ। এই প্রত্যাবাসন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে করা সমঝোতার আওতায় হচ্ছে।

যদিও জাতিসংঘ বলছে, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধে আক্রান্ত মিয়ানমারে ফেরত পাঠানো ব্যক্তিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা কঠিন। আন্তর্জাতিক আইনের আওতায় নিরাপদ প্রত্যাবাসনের যে শর্ত রয়েছে, তা বর্তমান পরিস্থিতিতে পূরণ হচ্ছে কি-না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ২৭ শিশু ও ৭৯ নারী রয়েছেন বলে মালয়েশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে। বাকি ১ হাজার ৩৭০ জন প্রাপ্তবয়স্ক পুরুষ।

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় স্থান পেল সৌদির ১৫১ গবেষক

ফেরত পাঠানোদের মধ্যে নিপীড়িত রোহিঙ্গারা রয়েছেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের বড় অংশই রোহিঙ্গা।

মালয়েশিয়া বলছে, আটককেন্দ্রে থাকা সব প্রত্যাবাসনকারী স্বেচ্ছায় দেশে ফিরতে সম্মত হয়েছেন। মিয়ানমারের দাবি, তাদের অনেকেই অভিবাসনসংক্রান্ত অপরাধে সাজা শেষ করেছেন। তবে মানবাধিকার সংগঠনগুলো এসব আটককেন্দ্রের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থাও জানিয়েছে, ফেরত পাঠানো ব্যক্তিদের সঙ্গে দেখা করে তারা সত্যিই স্বাধীন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা যাচাই করার সুযোগ তাদের দেওয়া হয়নি।

মালয়েশিয়া ইতোমধ্যে আরও ৩ হাজার ৫০০-এর বেশি মিয়ানমারের অভিবাসীকে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, অভিবাসীরা দেশের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি করেছে এবং সামাজিক ও নিরাপত্তাজনিত সংকট সৃষ্টি করছে।

আরও পড়ুন: পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী জেনারেলকে বরখাস্ত করলেন হেগসেথ

এদিকে মিয়ানমারে সহিংসতা অব্যাহত রয়েছে। গত মাসের শেষ দিকে রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলে একটি বাজারে সামরিক বাহিনীর বিমান হামলায় প্রায় ৫০ জন নিহত হন। পর্যবেক্ষণ সংস্থা এসিএলইডি-এর হিসাবে, দেশটির চলমান গৃহযুদ্ধে এ পর্যন্ত এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক মালয়েশিয়া থেকে প্রত্যাবাসনের সমালোচনা করে বলেছেন, "গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনে জর্জরিত একটি দেশে জোরপূর্বক কাউকে ফেরত পাঠানোর সময় এখন নয়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, দুই গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


হাকিমপুরে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, দুই গ্রেপ্তার

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) পাওনা টাকা চাইতে গিয়ে এক নারীকে একটি বাড়িতে কয়েকদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। অপর আসামি পলাতক রয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার সকালে ভুক্তভোগীর মা হাকিমপুর থানায় অভিযোগ করেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, তাঁর মেয়ে পাওনা টাকা চাইতে গেলে গত ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হাকিমপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকায় মোহাম্মদ রুহুল আমিন ওরফে রিমনের বাড়িতে তাকে আটকে রাখা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ওই সময়ে রুহুল আমিন ওরফে রিমন, শুকুর আলী (৫৫) ও ফেরদৌস মিয়া (৫০) ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ সময় আসামিরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে গিয়ে দুই আসামিকে আটক করেন। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে হাকিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেয়। একই সঙ্গে ভুক্তভোগী তরুণীকেও উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের এজাহারের ভিত্তিতে হাকিমপুর থানায় গণধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। মামলার পর মোহাম্মদ রুহুল আমিন ওরফে রিমন এবং মো. শুকুর আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অপর আসামি ফেরদৌস মিয়া পলাতক রয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর শিক্ষক ইদ্রিস আলীকে বাঁচাতে সাহায্যের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


রাজবাড়ীর শিক্ষক ইদ্রিস আলীকে বাঁচাতে সাহায্যের আবেদন

রাজবাড়ীর পাংশা উপজেলার পুঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইদ্রিস আলী (৪০) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। তার চিকিৎসার জন্য প্রতিদিন এক লাখ টাকারও বেশি খরচ হচ্ছে। এই অবস্থায় পরিবারটি অর্থ সংকটে পড়েছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার হঠাৎ করে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ইদ্রিস আলী। প্রথমে তাকে পাংশা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে লাইফ সাপোর্টে রয়েছেন। ইতোমধ্যে তার মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়েছে।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে স্বজনরা জানিয়েছেন, মাথার ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার শারীরিক অবস্থার ঝুঁকি বেড়ে গেছে। ইদ্রিস আলীর পরিবারে স্ত্রী ও দুই ছোট সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।

পরিবারের দাবি, প্রতিদিন চিকিৎসার জন্য এক লাখ টাকার বেশি খরচ হচ্ছে। দীর্ঘ সময় ধরে এই ব্যয় চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে পুঁইজোর এজিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পরিচিতজনেরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়েছেন। তবে প্রয়োজনের তুলনায় সেই সহায়তা খুবই সামান্য।

ইদ্রিস আলীর জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে তার পরিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক বছরে ৩ ঈদ ও ২ হজ, বিরল ঘটনা ঘটবে ২০৩৯ সালে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


এক বছরে ৩ ঈদ ও ২ হজ, বিরল ঘটনা ঘটবে ২০৩৯ সালে

সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে সামনে একটি ইংরেজি বছর আসছে, যেখানে একই বছরে তিনটি ঈদ ও দুবার হজ অনুষ্ঠিত হবে, এমনটি জানিয়েছেন সৌদি আরবের জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদ।

একই বছরে একাধিক ঈদ ও হজ হওয়ার পেছনে মূল কারণ হলো হিজরি চান্দ্রবর্ষ এবং ইংরেজি সৌরবর্ষের মধ্যে দিনের তারতম্য। হিজরি বর্ষ চাঁদের গতি অনুসরণ করে গণনা করা হয় ৩৫৪ বা ৩৫৫ দিনে, অন্যদিকে সূর্যের গতির ওপর ভিত্তি করে চলা ইংরেজি বা গ্রেগরিয়ান পঞ্জিকাবর্ষে থাকে ৩৬৫ বা ৩৬৬ দিন।

এই কারণে প্রতিবছর হিজরি তারিখ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে। ফলে দীর্ঘ সময়ের ব্যবধানে একই গ্রেগরিয়ান বছরে একাধিকবার ইসলামী গুরুত্বপূর্ণ মাস ও ধর্মীয় উৎসব পড়ার সুযোগ তৈরি হয়।

জানা গেছে, ২০৩৯ সালের শুরুতেই ঈদুল আজহা পালিত হবে। সম্ভাব্য তারিখ ৬ জানুয়ারি, হিজরি ১৪৬০ সালের ১০ জিলহজ। এটি হজের শেষ দিন এবং কোরবানির বড় উৎসব। প্রায় ১২ মাস পর চান্দ্র বছরের চক্র আবার ঘুরে আসবে। তখন নতুন একটি হজ মৌসুম শুরু হবে। এছাড়াও ২৬ ডিসেম্বর হবে দ্বিতীয় ঈদুল আজহা। সেটি হিজরি ১৪৬১ সালের ১০ জিলহজ। এর মানে, এক সৌর বছরে মক্কায় দুবার হজ অনুষ্ঠিত হবে। এটি খুবই বিরল। দুই হজেই আরাফার দিন আলাদা করে আসবে। ঈদের আগের এই দিনে হাজিরা আরাফাতের ময়দানে জমায়েত হয়ে দোয়া করেন।

এই দুই ঈদের মাঝখানে ঈদুল ফিতর পড়বে। এটি ১৯ অক্টোবর হওয়ার কথা। ফলে এক বছরে দুটি কোরবানির ঈদ ও একটি আনন্দের ঈদ মিলিয়ে তিনটি ঈদ হবে।

এই পার্থক্য শুধু হজের মৌসুমে সীমাবদ্ধ নয়। রমজানেও কাছাকাছি সময়ে এমন ঘটনা ঘটবে। ২০৩০ সালে মুসলিমরা একই ইংরেজি বছরে দুটি রমজান পাবেন। একটি শুরু হবে জানুয়ারিতে, অন্যটি ডিসেম্বরে। ৩৩ বছর পর এমনটি ঘটবে। এর আগে এটি ঘটেছিল ১৯৯৭ সালে।

সূত্র : গালফ নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে পুলতাকান্দায় দোকান ঘরে তালা দিলো দুর্বৃত্তরা, নাম ভাঙ্গালো যুবদল নেতা আল মামুনের

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি:

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


ভৈরবে পুলতাকান্দায় দোকান ঘরে তালা দিলো দুর্বৃত্তরা, নাম ভাঙ্গালো যুবদল নেতা আল মামুনের

কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের পুলতাকান্দা বালুর মাঠের সামনের একটি মার্কেটের জায়গা দখলের উদ্দেশ্যে জোরপূর্বক তিনটি দোকানে তালা দেয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটিয়েছে বলে এসব অভিযোগ করেন জায়গা ও দোকানের মালিক ভুক্তভোগী হাসানুল ইসলাম মুন্না।

তিনি বলেন, শুক্রবার বিকেলে শিবপুরের টানকৃষ্ণগর ও ভৈরব পৌরসভার ৫/৬ যুবক মার্কেটের সামনে এসে দোকানে তালা লাগানোর কথা বললে প্রত্যক্ষদর্ষী লোকজন বাধা দিতে আসে। তখন তারা ভৈরব উপজেলা যুবদল সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আল-মামুনের নির্দেশে তালা দিচ্ছে বলে তাদের হুমকি ধামকি দিয়ে তিনটি তালা লাগিয়ে চলে যায়।

ভূক্তভোগী হাসানুল ইসলাম মুন্না আরও বলেন, ঢাকা সিদ্দিক বাজারে তিনি পাদুকা ব্যবসা করেন। ভৈরবের পুলতাকান্দায় পৈত্রিক বাড়ী হলেও, তার জন্ম পুরান ঢাকায়। গত ৪০ বছর আগে তাঁর বাবা পুলতাকান্দায় বাড়ির পাশেই ৩২ শতক জায়গা কিনেন। এসব জায়গা তার ভাইবোনের নামে খারিজসহ সকল বৈধ কাগজপত্র রয়েছে। ২০২৭ সাল পর্যন্ত খাজনাও পরিশোধ করা হয়েছে। গত দুই বছর আগে এখানে দোকান ঘর করে ভাড়া দিয়েছি।

তিনি বলেন, ঘটনার সময় শুক্রবার আমি ঢাকায় ছিলাম। ঘটনার পরপর বাড়ি থেকে বিষয়টি অবগত করে আমাকে। শনিবার দুপুরে বাড়ি এসে জানতে পারি তারা ওই জায়গায় ৪শতাংশের মালিকানা দাবি করেন এবং
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আল মামুনের নির্দেশে টানকৃষ্ণগরের খায়রুল ইসলাম ও পৌর সভার খুশনো মিয়া সহ ৫/৬জন যুবক আমার দোকানের ভাড়াটিয়াদেরকে বের করে জোরপূর্বক তালা মারে। এছাড়াও তিনি বলেন, এবিষয়ে ১০মাস আগে ভাইস চেয়ারম্যান আল মামুন তাকে ফোন করে জায়গার বিষয়ে কথা বলেন যে জায়গায় অন্যান্য ওয়ারিশদের কাছ থেকে জায়গা ক্রয় করেছেন। তখন ভাইস চেয়ারম্যানকে তিনি বলেন, ওয়ারিশ দাবিকারীদের সঙ্গে আদালতে মামলা আছে, জায়গা যদি কিনেন তাহলে ওয়ারিশদের বলেন তারা জায়গা বুঝিয়ে দিতে।

ভুক্তভোগী মুন্না আরও জানান, এবিষয়ে প্রতিকার চেয়ে আজ রবিবার তিনি অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেয়া হবে। দোকানের তালা খুলে দিতে এবং নিরাপত্তা চেয়ে প্রশাসনের প্রতি দাবি জানান।

এবিষয়ে কয়েকজন প্রত্যক্ষদর্ষী জানান, একদল যুবক এসে দোকানগুলোতে তালা দিতে চাইলে তারা বাধা দেন। তখন তারা ভাইস চেয়ারম্যান আল মামুনের নাম বলে তালা লাগিয়ে চলে যায়। এধরণের ঘটনা পুলতাকান্দা এলাকায় আরও ঘটে বলে তাদের দাবি। তারা বলেন, একটা চক্র ওয়ারিশ খুঁজে বের করে কম দামে ঝামেলার জায়গা ক্রয় করে জোরপূর্বক দখল করে থাকে। এধরনের ঘটনার প্রতিকার চান এলাকাবাসী লোকজন।

এবিষয়ে ভৈরব উপজেলা যুবদল সদস্য সচিব ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আল-মামুন বলেন, পুলতাকান্দা এলাকায় দোকানঘরে তালা মারা বিষয়ে আমি অবগত নয়। আমরা নামে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে। আমি ওইখানে কোন জায়গাও ক্রয় করিনি। তিনি বলেন, জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে বিভিন্ন ধরনের লোকজন আসে তাদের সমস্যা নিয়ে। মুন্নাকে আমি চিনিনা। জায়গা যারা ক্রয় করেছে একটা পক্ষ গত কোরবানির ঈদের আগে আমার কাছে এসেছে। আমি তখন মুন্নাকে ফোন করি জায়গার বিষয়ে বসা যায় কিনা। তখন মুন্না বললো এটা তার বাপদাদার কেনা জায়গা এটা নিয়ে বসবে না সে। তারপর আর কখনো তার সঙ্গে আমার কোনো কথা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%