ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আখাউড়ায় উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম লাইনে চলাচল বন্ধ


আখাউড়ায় উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম লাইনে চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অঞ্চলে একটি উদ্ধারকারী ট্রেনের ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার সময় আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের নিকটবর্তী ঢাকা-চট্টগ্রাম রেলপথে এই ঘটনা ঘটেছে।

এই ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানিয়েছেন, বিকেলে স্টেশনের ইয়ার্ড থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে, ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে, দ্রুত লাইনচ্যুত ট্রলিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে।

আরও পড়ুন: ‎ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র‍্যালি ও দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লাইদুবাই বিমান ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বললেন আমিরাতের ড. আনোয়ার গারগাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


ফ্লাইদুবাই বিমান ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা বললেন আমিরাতের ড. আনোয়ার গারগাশ

দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’ (flydubai)-এর একটি যাত্রীবাহী বিমানে ঘটে যাওয়া নাটকীয় ও বিপজ্জনক ঘটনাকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসবাদী কাজ’ (Act of Terrorism) হিসেবে অভিহিত করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শীর্ষ কর্মকর্তা ড. আনোয়ার গারগাশ। এই ঘটনার পর ইউএই-এর সরকারের উচ্চপর্যায় থেকে প্রথমবারের মতো বিষয়টিকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করা হলো।

ড. আনোয়ার গারগাশ, যিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন চেয়াদ আল নাহিয়ানের অন্যতম কূটনৈতিক উপদেষ্টা, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এই ঘটনার তীব্র নিন্দা জানান।

উক্ত বার্তায় তিনি ঘটনার মূল নায়ক ও বিমানের অন্যতম চালক, ভারতীয় পাইলট স্মিত মাচ্ছার-এর (Smit Machchhar) ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, উড্ডয়নরত অবস্থায় সহকারী পাইলট বিমানটি হাইজ্যাক বা ধ্বংস করার উদ্দেশ্যে মূল পাইলটকে ছুরিকাঘাত করে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করেছিল। সেই মুহূর্তে ভারতীয় পাইলট স্মিত নিজের জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীর মোকাবিলা করেন। ড. গারগাশ উল্লেখ করেন, “পাইলট স্মিত মাচ্ছার এক বিপর্যয়কর ও মারাত্মক সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়ে যে অসীম সাহসিকতা দেখিয়েছেন, তা প্রশংসার দাবিদার।”

উল্লেখ্য, দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাই ১০৭৩ ফ্লাইটটিতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিমানে থাকা ওমানি সহকারী পাইলট হঠাৎ মূল পাইলটের ওপর হামলা চালিয়ে বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। হামলায় পাইলট মারাত্মক আহত হলেও ককপিটের দরজা খুলে যাত্রী ও কেবিন ক্রুদের সাহায্য চান এবং বিমানটিকে বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। পরবর্তীতে যাত্রী ও ক্রুরা মিলে হামলাকারীকে কাবু করতে সক্ষম হন।

প্রথমদিকে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত চলার কথা জানালেও, ড. গারগাশের এই বিবৃতির মাধ্যমে বিষয়টি এখন স্পষ্টভাবে সন্ত্রাসী হামলা হিসেবে পরিগণিত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলের নির্বাচনে অংশ নিতে পারছে আরব দলগুলো, সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেল ইসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


ইসরায়েলের নির্বাচনে অংশ নিতে পারছে আরব দলগুলো, সুপ্রিম কোর্টের রায়ে ধাক্কা খেল ইসি

ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনে আরব রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের ওপর আরোপিত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) নিষেধাজ্ঞা বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালত, 'হাইকোর্ট অব জাস্টিস'। আদালতের বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আরব প্রতিনিধিত্বকারী দলগুলোর জোটকে নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত অনুমতি প্রদান করা হয়েছে।

ইসরায়েলের সেন্ট্রাল ইলেকশন কমিটি (সিইসি) পূর্বে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর জোটকে আগামী নেসেট (ইসরায়েলি পার্লামেন্ট) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধ করেছিল। তবে, দেশটির হাইকোর্ট একটি সর্বসম্মত রায়ে নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জানায়, রাজনৈতিক দলগুলোকে প্রার্থিতা বাতিল বা নির্বাচনে অযোগ্য ঘোষণার জন্য যে আইনগত ভিত্তি ও শর্ত থাকা প্রয়োজন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পেছনে তা ছিল না।

একই রায়ে আদালত হাদাশ (Hadash) দলের এমপি ওফরে কাসিফকেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিয়েছে। নির্বাচন কমিশন তাঁকে অযোগ্য ঘোষণা করেছিল। সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বেঞ্চের মধ্যে ৭-২ ব্যবধানে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

রায় প্রদানকালে বিচারপতিরা উল্লেখ করেন, যদিও প্রার্থীর বিভিন্ন সময়ে দেওয়া বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ড আদালতের কাছে গ্রহণযোগ্য নয়, তবে নির্বাচনে অংশ নেওয়া থেকে তাঁকে নিষিদ্ধ করার জন্য যে কঠোর আইনি প্রমাণ বা পূর্বশর্ত প্রয়োজন, এই ক্ষেত্রে তার যথেষ্ট অভাব রয়েছে।

ইসরায়েলে আরব রাজনৈতিক দল ও নেতাদের ওপর নির্বাচন কমিশনের দেওয়া এই নিষেধাজ্ঞা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছিল। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে আরব জোট ও তাদের প্রার্থীরা আবার নির্বাচনী প্রচারণায় সক্রিয় হওয়ার আইনি স্বীকৃতি পেলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলার ১ লাখ ৪৩ হাজার ৬৫৬ জেলের জন্য ৩৫৯১ মেট্রিক টন চাল বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


ভোলার ১ লাখ ৪৩ হাজার ৬৫৬ জেলের জন্য ৩৫৯১ মেট্রিক টন চাল বরাদ্দ

ভোলায় ১ লাখ ৪৩ হাজার ৬৫৬টি নিবন্ধিত জেলে পরিবারের জীবনযাত্রা নির্বাহের জন্য ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের জন্য ৩ হাজার ৫৯১ দশমিক ৪ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য-২ শাখার নির্দেশনা অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে আগামী ২৩ আশ্বিন থেকে ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, অর্থাৎ ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পরিবারপ্রতি ২৫ কেজি হারে ভিজিএফ চাল বিতরণ করা হবে।

বরাদ্দ অনুযায়ী, ভোলা সদরে ২১ হাজার নিবন্ধিত জেলের জন্য ৫২৫ মেট্রিক টন, দৌলতখানে ২০ হাজার জেলের জন্য ৫০০ মেট্রিক টন, বোরহানউদ্দিনে ১৭ হাজার ২০০ জেলের জন্য ৪৩০ মেট্রিক টন এবং তজুমদ্দিনে ১৭ হাজার ৩০০ জেলের জন্য ৪৩২ দশমিক ৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

এছাড়া, লালমোহনে ২১ হাজার নিবন্ধিত জেলের জন্য ৫২৫ মেট্রিক টন, চরফ্যাশনে ৩৫ হাজার ৬৫৬ জেলের জন্য ৮৯১ দশমিক ৪ মেট্রিক টন এবং মনপুরায় ১১ হাজার ৫০০ জেলের জন্য ২৮৭ দশমিক ৫ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ রয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দেশের ৩৮ জেলার ১৬৮টি উপজেলার মোট ৬ লাখ ৪৬ হাজার ২৯০টি জেলে পরিবারের জন্য পরিবারপ্রতি ২৫ কেজি হারে মোট ১৬ হাজার ১৫৭ দশমিক ২৫ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ভোলা জেলার জেলেদের জন্য বরাদ্দ রয়েছে ৩ হাজার ৫৯১ দশমিক ৪ মেট্রিক টন চাল।

ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নির্ধারিত ২২ দিন নদী ও সাগরে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এই সময় জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ভিজিএফ চাল বিতরণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রায়গঞ্জে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


রায়গঞ্জে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পারকোদলা বেসরকারি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং মাদ্রাসায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানও সেখানে অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য এবং জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি মো. আয়নুল হক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে পবিত্র কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিবেদিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সামা সরকার, রায়গঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল হক রুবেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া, অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%