০১:৫৩ পি.এম
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয়ভাবে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির পর সংক্ষিপ্ত বক্তব্যে অষ্টগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন আনা বলেন, “যুবদলকে ঐক্যবদ্ধ রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে শৃঙ্খলা বজায় রেখে জনগণের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কর্মসূচিতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
আরও পড়ুন: অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
তিনি আরও উল্লেখ করেন, যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে সংগঠনের সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে।
এর আগে, অষ্টগ্রাম কোর্টবিল্ডিং চত্বর থেকে র্যালিটি শুরু হয়। র্যালিটি অষ্টগ্রাম বড় বাজার প্রদক্ষিণ করে অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএস মোশাররফ উদ্দিন হালিম, উপজেলা যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আলী রহমান খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী শিপু, উপজেলা যুবদলের সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এস এম জাভেদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন কাস্তুল ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক মিয়া, বাঙালপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শওকত, একই ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মানিক, কলমা ইউনিয়ন যুবদলের সভাপতি মোর্শেদ কামাল, অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তিতুমীর হোসেন সোহেল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জুবায়ের হাসান ইয়ামিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও পড়ুন: সাজেক সড়কের অবরোধ সপ্তম দিনে, সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন