০৬:১২ পি.এম
বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকার নবাবগঞ্জের এটিইউ মোহাম্মদ সিরাজুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জের মিঠামইনের এটিইউ মো. মাহফুজ মিয়া। নতুন কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।
সম্প্রতি সংগঠনটির একটি সভায় এই কমিটি গঠন করা হয়। আজ শনিবার (১৪ নভেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মুনির চৌধুরী অডিটরিয়ামে উৎসবমুখর পরিবেশে এবং সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
এই নির্বাচনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রায় তিন শতাধিক সহকর্মী উপস্থিত ছিলেন। সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক মো. আল আমিন হাওলাদারের নেতৃত্বে নির্বাচন পরিচালিত হয় এবং ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মো. সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া এক যৌথ বিবৃতিতে সকল সদস্য, ব্যাচ প্রতিনিধি এবং সংশ্লিষ্টদের প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা জানান, আগামী দিনগুলোতে সংগঠনের সদস্যদের কল্যাণ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জন এবং প্রধানমন্ত্রীর প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
আরও পড়ুন: নেত্রকোণায় রিজার্ভ অফিস পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন