ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল


মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কো বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

প্রতিপক্ষ হলেও কাগজে কলমে এগিয়ে থেকেই মাঠে নামছে সেলেসাওরা। তবে প্রথম ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে পাচ্ছে না দলটি।

নেইমারের অনুপস্থিতিতে আক্রমণভাগে নতুন সমন্বয় নিয়ে মাঠে নামতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। সম্ভাব্য একাদশে মূল স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে ইগোর থিয়াগোকে। তার পেছনে আক্রমণ সাজাবেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও লুকাস পাকেতা।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

মধ্যমাঠে অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে জুটি বাঁধবেন ব্রুনো গিমারেশ। রক্ষণভাগে থাকবেন মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, দানিলো ও ডগলাস। গোলবারের নিচে ভরসার নাম অ্যালিসন বেকার।

অন্যদিকে, মরক্কোও প্রথম ম্যাচের আগে চোট সমস্যায় ভুগছে। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ চোটের কারণে একাদশের বাইরে রয়েছেন। তার পরিবর্তে রক্ষণভাগে খেলতে পারেন ইসা দিওপ ও চাদি রিয়াদ। এছাড়া নুসাইর মাজরাউইয়ের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। হাঁটুর চোটে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন এজ আবদে।

তবে দলে চোটের সমস্যা থাকলেও আত্মবিশ্বাসী মরক্কো। ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে ওঠা আফ্রিকার প্রথম দল হিসেবে ইতিহাস গড়েছিল তারা। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে অ্যাটলাস লায়ন্সরা।

দুই দলের শক্তি ও সামর্থ্যের বিচারে ম্যাচটি হতে পারে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে যাত্রা শুরু করতে মরিয়া ব্রাজিল ও মরক্কো- দুই দলই।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

আলিসন, ওয়েসলি, গ্যাব্রিয়েল, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, গুইমারায়েস, ক্যাসেমিরো, লুইজ হেনরিক, রাফহিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, কুনহা।

মরক্কোর সম্ভাব্য একাদশ:

বৌনৌ, হাকিমি, দিওপ, রিয়াদ, মাজরাওই, বৌয়াদ্দি, ওনাহি, দিয়াজ, এল খান্নোস, এজ্জালজৌলি, সাইবারি।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নূরজাহানের করুণ মৃত্যুর পর ভরণপোষণ আইন কার্যকরে বিশেষ আদালতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


নূরজাহানের করুণ মৃত্যুর পর ভরণপোষণ আইন কার্যকরে বিশেষ আদালতের আহ্বান

ঢাকার মিরপুরে অবহেলা ও বিনা চিকিৎসায় বৃদ্ধ নূরজাহান বেগমের করুণ মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন এবং মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত (স্পেশাল কোর্ট) গঠনের দাবি জানানো হয়েছে।

শনিবার (১৩ জুন) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে এই দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

‘ভরণপোষণ আইন দ্বারা সন্তানের ওপর পিতা-মাতার অধিকার আদায় করা সম্ভব’ শীর্ষক এই প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল বলেন, নূরজাহান বেগমের করুণ মৃত্যুর ঘটনায় আইনের সাজার বিধান মেনে তার সরকারি চাকরিজীবী ছেলেকে বরখাস্ত করা যেতে পারে। শিক্ষিত পরিবারেও অতি অর্থের লোভ ও স্বাবলম্বী হওয়ার অহংকারে সন্তানরা বৃদ্ধ মা-বাবাকে অবহেলা করছে।

তিনি আরও বলেন, শুধু মা-বাবা নন, প্রতিবেশীরা অভিযোগ করলেও তা মামলা হিসেবে গ্রহণ করা উচিত। সন্তানের বিরুদ্ধে অবহেলার অভিযোগ প্রমাণিত হলে আইন সংশোধন করে তাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করার বিধান রাখা যেতে পারে। তবে শুধু আইন নয়, পাশাপাশি সামাজিক সচেতনতাও জরুরি।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বেহেশত তুল্য মা-বাবা বার্ধক্যে উপনীত হলে যারা নির্যাতন করে তারা মানুষরূপী পশু, অমানুষ, সমাজের কলঙ্ক, তাদের জীবন অভিশপ্ত। চরম অভিশপ্ত এই মানুষগুলো সমাজের আবর্জনা, সভ্যতার অভিশাপ, জন্মই তাদের আজন্ম বৃথা।’

তিনি আরও বলেন, মা-বাবারা শুধু মানসিক অবহেলা, অবজ্ঞা, অবরুদ্ধ থাকা কিংবা আর্থিকভাবে ঠকানোর শিকার ছাড়াও মারধরের মুখোমুখি হওয়ার অভিযোগ রয়েছে। অনেক সন্তান মা-বাবার পেনশনের টাকা কেড়ে নিয়ে, জমিজমা, ঘরবাড়ি, সহায়সম্পত্তি লিখে নিয়ে তাদের বাড়ি থেকে বের করে দেয়। যা খুবই দুঃখজনক।

ঘোষিত বাজেটে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের ট্রেন ও মেট্রোরেল ভাড়ায় ছাড় দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে মাত্র ৬-৭টি বৃদ্ধ নিবাস রয়েছে, যেগুলোর অবস্থা করুণ। সামাজিক সুরক্ষা খাতের বরাদ্দ বাড়িয়ে প্রতি জেলায় একটি করে আধুনিক প্রবীণ নিবাস তৈরি করা উচিত।

ছায়া সংসদ প্রতিযোগিতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজকে পরাজিত করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক আহাম্মেদ সরোয়ার, সাংবাদিক মাকসুদ-উন-নবী এবং ব্যারিস্টার কাজী জাওয়াদ বদরুদ্দোজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা প্রদান করল নৌ মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আর্থিক সহায়তা প্রদান করল নৌ মন্ত্রণালয়

গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবারের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলায় মো. রাজিব আহসান নিহতদের স্বজনদের হাতে পৃথক চেক তুলে দেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়।

এ সময় জানানো হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে অতিরিক্ত আরও ২৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হবে: কৃষিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


ভবিষ্যৎ প্রজন্মকে বাসযোগ্য পৃথিবী উপহার দিতে হবে: কৃষিমন্ত্রী

আগামী প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেয়াই আমাদের মূল ভাবনা হওয়া উচিত, এমন মন্তব্য করেছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, আগে নিজেকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। তারপর অন্যকে ভালো হওয়ার আহ্বান জানাতে হবে।

শনিবার (১৩ জুন) সকালে বাংলাদেশ সাংবাদিক সমিতি, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে যে সমাজে বসবাস করছি, সেটি অতীত প্রজন্মের কাছ থেকে পাওয়া। তারা ভালো কাজ করেছেন বলেই আজ আমরা একটি সুন্দর ও পরিচ্ছন্ন সমাজে বসবাস করার সুযোগ পেয়েছি। সমাজে কিছু সীমাবদ্ধতা ও ত্রুটি থাকলেও পৃথিবী সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

এখন আমাদের দায়িত্ব হলো যারা সমাজের জন্য ভালো কাজ করছেন, তাদের সম্মানিত করা এবং আগামী প্রজন্মের জন্য ইতিবাচক কিছু রেখে যাওয়া, এমন মন্তব্য করেন তিনি।

নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করার তাগিদ দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আমরা যে যেই অবস্থানে আছি, সেখান থেকেই সমাজ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। এই সমাজ আমাদের, এই পৃথিবীও আমাদের। অতীত থেকে আমরা যা পেয়েছি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার চেয়ে ভালো কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।’

অনুষ্ঠানে সমাজ, শিক্ষা, চিকিৎসা, সংস্কৃতি, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্বকে ‘গুণীজন সম্মাননা-২০২৬’ প্রদান করা হয়। প্রধান অতিথি হাজী আমিন উর রশিদ ইয়াছিন সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এর আগে বাংলাদেশ সাংবাদিক সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা শাখার সভাপতি ইয়াসমিন রীমা এবং সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান।

এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ও কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিককেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি গুণীজন সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদেরও সংবর্ধনা ও শুভেচ্ছা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে ২০ মামলার আসামি ছেনি বাবলু পুলিশের জালে, উদ্ধার অস্ত্র-মাদক ও ইয়াবা

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ প্রতিনিধি,চট্টগ্রাম

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


সন্দ্বীপে ২০ মামলার আসামি ছেনি বাবলু পুলিশের জালে, উদ্ধার অস্ত্র-মাদক ও ইয়াবা

 

গোপন সংবাদ এর ভিক্তিতে সন্দ্বীপ থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক সহ সন্দ্বীপের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলু (৩৫), পিতা- শফি মেম্বার এবং মোঃ জুয়েল রানা (৩৬), পিতা- মৃত আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাহের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ০৩টি দেশীয় এলজি, ০৪টি কার্তুজ, ০১টি ছেনি, ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি চাপাতি এবং নগদ ১১,২২০/- (এগারো হাজার দুইশত বিশ) টাকা উদ্ধার করা হয়।

পুলিশের জানায়, গ্রেপ্তারকৃত মিলাদ হোসেন বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তার নামে ২০টি মামলার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে বাউরিয়া ইউনিয়ন এর শীর্ষ সন্ত্রাসী মাহফুজুর রহমান রিমন কে দেশীয় অস্ত্র সহ গেপ্তার করতে সক্ষম হয় সন্দ্বীপ থানা পুলিশ

চট্টগ্রাম পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে অদ্যাবধি জেলার ১৭টি থানা এলাকায় মোট ১৩টি অবৈধ অস্ত্র উদ্ধার, ৯টি মামলা রুজু এবং ১৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ২,৪৫,০৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৯২ কেজি গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত ১৫২টি মামলা রুজু করা হয়েছে এবং ১৯৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে

সন্দ্বীপ থানা অফিসার ইনচার্জ ( ওসি) সুজন হাওলাদার বলেন মাদকের ও সন্ত্রাস বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে আরো যারা আছে সন্ত্রাসির সাথে জড়িত আছে তাদের কে গেপ্তার এর চেষ্টা চলমান

চট্টগ্রাম জেলা পুলিশ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%