০১:৪৭ পি.এম
পটুয়াখালী, ১৪ নভেম্বর, ২০২৬ : বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ।
আরও পড়ুন: হবিগঞ্জে বিশ্বজনীন নজরুল অনুষ্ঠানে মোহাম্মদ জাকীর হোসেন নজরুলের কবিতা ও গানের ছত্রে ছত্রে বিশ্ব ভ্রাতৃত্বের জয়গান গাওয়া হয়েছে
এই সময় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের জন্য বিভিন্ন স্থানে কীটনাশক প্রয়োগ করা হয়েছে।
ডা. আব্দুর রউফ মন্তব্য করেন, ‘হাসপাতালের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব। ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ থেকে বিভিন্ন রোগের জীবাণু ছড়াতে পারে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন প্রধান সহকারী মো. রিয়াজ উদ্দীন, ফার্মাসিস্ট মো. জহিরুল ইসলাম, অফিস সহায়ক আরিফুল ইসলাম, নাসির খানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
আরও পড়ুন: শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ধরার জন্য বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন