ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে নতুন নির্দেশনা জারি


ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে নতুন নির্দেশনা জারি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের প্রবেশ এবং চলাচল নিয়ন্ত্রণের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দফতর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহনের প্রবেশ এবং চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে।

আরও পড়ুন: ছোট ক্যাম্পাসের হতাশা, বুটেক্সের ভবিষ্যৎ পরিকল্পনার দাবি

এছাড়া, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনও ব্যক্তি এবং যানবাহনে তল্লাশি চালানোর অধিকার রাখে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ধরার জন্য বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


শেরপুর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান ধরার জন্য বিজিবির বিশেষ মহড়া, যুক্ত হলো ড্রোন-এটিভি ও এআই ক্যামেরা

 

শেরপুরের সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মাবদক চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশেষ মহড়া চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে সীমান্ত ক্যাম্পে যুক্ত করা হয়েছে দুটি অল-টেরেইন ভেহিকল (এটিভি) ও ড্রোন ক্যামেরা। পাশাপাশি স্থাপন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা। শনিবার (১৪ নভেম্বর) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি এবং টহল কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এবং অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আমরা আশাবাদী। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তা জোরদারের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, এর ফলে সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি এলাকার মানুষের নিরাপত্তাও আরও নিশ্চিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে বিশ্বজনীন নজরুল অনুষ্ঠানে মোহাম্মদ জাকীর হোসেন নজরুলের কবিতা ও গানের ছত্রে ছত্রে বিশ্ব ভ্রাতৃত্বের জয়গান গাওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রহমত আলী, হবিগঞ্জ

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


হবিগঞ্জে বিশ্বজনীন নজরুল অনুষ্ঠানে মোহাম্মদ জাকীর হোসেন নজরুলের কবিতা ও গানের ছত্রে ছত্রে বিশ্ব ভ্রাতৃত্বের জয়গান গাওয়া হয়েছে

 

বিশিষ্ট নজরুল গবেষক ও নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকীর হোসেন বলেছেন, কবি নজরুলকে আমরা জাতীয় কবি, বিদ্রোহী কবি বা শ্রমিক-মজুরদের কবি হিসেবে পরিচিতি দিয়েছি, তাঁর বিশ্বজনীন রূপটা আমাদের কাছে পরিচিতি পায়নি। তিনি যে শ্রমিক শ্রেণির পক্ষে কলম ধরেছেন, সেটা কোনো দেশ-কাল-জাতিতে আবদ্ধ নয়। নজরুলের কবিতা ও গানের ছত্রে ছত্রে বিশ্ব মানবতা ও বিশ্ব ভ্রাতৃত্বের জয়গান গাওয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৮টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘পদক্ষেপ হবিগঞ্জ’ আয়োজিত ‘বিশ্বজনীন নজরুল’ শীর্ষক অনুষ্ঠানে একক আলোচক হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

পদক্ষেপ-এর সভাপতি তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ জমির আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহান আরা আফসার, কবি তাহমিনা বেগম গিনি, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক তানসেন আমিন, শিক্ষক জেসমিন আরা খানম চৌধুরী, বর্ণমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দিপুল কুমার রায়।

সভা পরিচালনা করেন পদক্ষেপের সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি পরিবেশন করে পদক্ষেপ, চারুকণ্ঠ শিল্পাঙ্গন, সুরবিতান ললিতকলা প্রশিক্ষণ কেন্দ্র ও সুরসায়র সংগীতবিদ্যায়তন। নৃত্য পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী তাকওয়া দ্বীন সাইফ।

পরে পদক্ষেপ-এর পক্ষ থেকে মোহাম্মদ জাকীর হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%