ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল চাচার নাম


অন্ধকারে নিজেকে লুকানোর চেষ্টা ৭ বছরের শিশুর, একান্ত জিজ্ঞাসায় মিলল চাচার নাম

নড়াইল সদর উপজেলায় ৭ বছরের এক ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন চাচার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার এ তথ্যটি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, শনিবার (৩ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিশুটির মা তার বড় মেয়েকে অসুস্থ অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। একই সময়ে শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। ওই দিন বিকেল ৩টার দিকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে মা দেখতে পান, ছোট মেয়েটি ঘরের ভেতর অন্ধকারে ঘুমিয়ে আছে। পরে মেয়েকে এভাবে ঘুমানোর কারণ জিজ্ঞাসা করলেও সে কোনো উত্তর দেয়নি। পরবর্তীতে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় শিশুটির মা তাকে একান্তভাবে ও বারবার জিজ্ঞাসাবাদ করলে শিশুটি জানায় যে, গত শনিবার সকাল ১০টার দিকে তার আপন চাচা প্রহলাদ খান তার সঙ্গে অনৈতিক কাজ করেছে। এরপর রাতেই শিশুটির মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানান, ভুক্তভোগী শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক বিতরণ

সিরাজগঞ্জ, ৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ সার্কেল, জেলার সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য এক কোটি ৬৯ লাখ টাকার চেক বিতরণ করেছে।

আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেন।

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৪৫ জনের পরিবারের সদস্যদের মাঝে মোট ১ কোটি ৬৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

এতে ৯ জনকে ১ লাখ টাকা করে ৯ লাখ, ১০ জনকে ৩ লাখ টাকা করে ৩০ লাখ এবং নিহত ২৬ জনের পরিবারের জন্য ৫ লাখ টাকা করে ১ কোটি ৩০ লাখ টাকা প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মামুন খান, বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মো. আবু নাঈমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চেক পেয়ে স্বামী হারানো খন্দকার কলি খাতুনসহ অন্যান্য উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

এ সময় তারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেঁতুলিয়া থেকে টেকনাফে ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


তেঁতুলিয়া থেকে টেকনাফে ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

ন্যায়বিচার, রাষ্ট্রীয় জবাবদিহি এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের উদ্দেশ্যে ইনকিলাব মঞ্চ আগামী ৭ অক্টোবর ২০২৬ থেকে ৩৬ দিনের দীর্ঘ ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে। এই কর্মসূচিটি দেশের সর্বউত্তরের তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু হয়ে সর্বদক্ষিণের টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সভায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ-অভ্যুত্থানের অংশগ্রহণকারী এবং শহীদ পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের সভাপতিত্বে এবং সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন। এতে জানানো হয় যে, কর্মসূচির সময় দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা, পথসভা ও সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করা হবে এবং ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনমত সুসংহত করা হবে। এছাড়া মার্চটি উত্তরবঙ্গ থেকে ঢাকায় প্রবেশ করে আগামী ২১ অক্টোবর রাজধানীর শাহবাগের শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে একটি সমাবেশ সম্পন্ন করবে এবং পরে পূর্বাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করবে।

মার্চ ফর ইনসাফ-এর ৩ দফা দাবি হলো -

সভায় বক্তারা উল্লেখ করেন যে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা আজ জাতীয় দাবিতে পরিণত হয়েছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল, বাংলাদেশ গ্রিন পার্টির মুখপাত্র ইউসুফ আম্মার, কবি বোরহান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান, সাধারণ আলেম সমাজের সাধারণ সম্পাদক কবির হোসেন, জুলাইয়ে চোখ হারানো যোদ্ধা আব্দুল্লাহ আল শাফিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং জেডিপির আহ্বায়ক নাঈম আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দ এই কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং ন্যায়বিচারের এই যাত্রায় সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তাগাছায় কাফনের কাপড় পরে রাস্তায় একদল যুবক, অতঃপর নিরাপদ যাতায়াতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


মুক্তাগাছায় কাফনের কাপড় পরে রাস্তায় একদল যুবক, অতঃপর নিরাপদ যাতায়াতের দাবি

ময়মনসিংহের মুক্তাগাছায় কাফনের কাপড় পরে রাস্তায় নেমে এসেছে একদল যুবক। তাদের হাতে খাতা-কলম দেখা গেছে, এবং তারা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ছুটে চলেছে। জনসাধারণের কাছ থেকে তারা নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার সংগ্রহ করছেন।

৫ অক্টোবর (সোমবার) বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার পৌরসভা সিএনজি স্টেশন এলাকায় এই দৃশ্য দেখা যায়।

গণস্বাক্ষরের উদ্দেশ্য সম্পর্কে মুক্তাগাছা উপজেলা এনসিপির সদস্য সচিব শেখ তুহিন যুগান্তরকে জানান, "বেপরোয়া গতির রাজিব পরিবহণের রোড পারমিট বাতিলের দাবিতে এবং সড়কে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই গণস্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে।" তিনি উল্লেখ করেন যে, গত রোববার থেকে এ কর্মসূচি শুরু হয়েছে এবং এটি আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে। তিনি জানান, "কর্তৃপক্ষের টনক নড়াতেই কাফনের কাপড় পরেই এনসিপির পক্ষে থেকে আমরা একদল যুবক গণস্বাক্ষর কর্মসূচি চালিয়ে যাচ্ছি।" তিনি আরও বলেন, "একদিনেই যে পরিমাণ স্বাক্ষর নেওয়া সম্ভব হয়েছে, তা ধারণার বাহিরে। রাজিব বাসের বেপরোয়া গতি এবং দুর্ঘটনার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আকাশ সমান।"

তুহিন বলেন, "আমি যতটুকু জেনেছি রাজিব পরিবহণের রোড পারমিট রয়েছে জামালপুর থেকে টাঙ্গাইল টু ঢাকা মহাসড়কের, কিন্তু দীর্ঘদিন ধরে মোটর মালিক-শ্রমিক নেতাদের ম্যানেজ করে জামালপুর-মুক্তাগাছা-ঢাকা রোডে চলাচল করছে রাজিব বাস।"

তিনি আরও জানান, "বেপরোয়া গতির রাজিব বাসের দুর্ঘটনার শিকার হয়েছেন শতাধিক মানুষ। প্রায় প্রতি মাসেই নিয়মিত সড়ক দুর্ঘটনার কবলে পড়ছে রাজিব নামের দানব পরিবহণটি।" তিনি বলেন, "বাসের মালিকপক্ষকে বারবার সতর্ক করা হলেও কোনো এক অদৃশ্য শক্তির ছত্রছায়ায় রাজিব পরিবহণ দিনকে দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।" তিনি অভিযোগ করেন যে, "দুর্ঘটনা ঘটার পর ওই পরিবহণকে নামমাত্র মামলা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার শিকার ভুক্তভোগী পরিবারকে সামান্য কিছু ক্ষতিপূরণ দিয়ে পুনরায় তারা বেপরোয়া গতিতে রাস্তায় গাড়ি চালাতে সাহস পাচ্ছেন।" তিনি জানান, "অবিলম্বে রাজিব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শেষে ইউএনও এবং ডিসি বরাবর লিখিতভাবে স্মারকলিপি দেওয়া হবে।"

গণস্বাক্ষর দিতে আসা পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের দাবি, "রাজিব পরিবহণ মুক্তাগাছায় কত মায়ের বুক খালি করেছে তার কোনো হিসেব নেই। এখন রাজিব বাসের লাগাম টেনে ধরার সময় এসেছে। রাজিব বাসের বিষয়ে সবাইকে এগিয়ে আসার প্রয়োজন।"

এ প্রসঙ্গে মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, "মুক্তাগাছায় সড়কে জনসাধারণের যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ এবং থানা পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে।" তিনি বলেন, "কর্মসূচির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম। নাগরিক অধিকার হিসেবে দাবি যে কেউ দাবি জানাতে পারেন। তবে তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।"

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কৃষ্ণ চন্দ্র জানান, "বিষয়টি শুনেছি, তবে লিখিতভাবে কোনো কিছুই এখনো জমা পড়েনি। লিখিতভাবে আবেদন পেলে তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।"

উল্লেখ্য, ময়মনসিংহ নগরীর বাইপাস পূর্ব গন্ড্রপা এলাকায় শুক্রবার (২ অক্টোবর) বেপরোয়া গতির রাজিব বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ সাতজন নিহতের ঘটনা ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্টদের বিচার আগে, জাতীয় পুনর্মিলন পরে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


ফ্যাসিস্টদের বিচার আগে, জাতীয় পুনর্মিলন পরে: ডেপুটি স্পিকার কায়সার কামাল

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন, "ফ্যাসিস্টদের বিচার আগে, এরপর জাতীয় পুনর্মিলন।"

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, "এই সরকার অবশ্যই আইনের শাসন নিশ্চিত করবে এবং জুলাই-আগস্টের হত্যাকারীদের বিচারের আওতায় আনবে।"

আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজনে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে ‘মহাসংলাপ : ন্যায়বিচার, জবাবদিহিতা ও জাতীয় পুনর্মিলন’ শীর্ষক সেশনে তিনি এই মন্তব্য করেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাষ্ট্রীয় সহিংসতা সৃষ্টিকারীদের আইনি পরিণতি থেকে আড়াল করার প্রচেষ্টার কারণেই বিশ্বব্যাপী জাতীয় পুনর্মিলন প্রক্রিয়া ব্যর্থ হচ্ছে। তিনি উল্লেখ করেন, "আমাদের বিচারিক এবং রাজনৈতিক কাঠামোসমূহকে নতুন করে গড়ে তুলতে হবে যাতে নিশ্চিত করা যায় যে এসব কাঠামো শাসকগোষ্ঠীর পরিবর্তে সাধারণ নাগরিকের সেবায় নিয়োজিত থাকবে।" এসব প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে বস্তুনিষ্ঠ পর্যালোচনা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, "বাংলাদেশে ৫ আগস্ট বা তার পূর্ববর্তী সময়ের দিনগুলোতে যা ঘটেছিলো তা কেবল সরকার পরিবর্তনের ঘটনা ছিল না বরং তা ছিল আমাদের রাজনৈতিক কাঠামোর এক মৌলিক পুনঃসংজ্ঞায়ন।" এ সময় নাগরিকরা আইনের শাসনকে উপেক্ষা করা এবং নাগরিক স্বাধীনতা দমন করা শাসনব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছিল। জনগণ লড়াই করেছিল গণতান্ত্রিক মর্যাদা ও মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য। তারা নজির স্থাপন করতে চেয়েছিল যাতে বাংলাদেশে আর কেউ কোনদিন স্বৈরাচারী শাসনব্যবস্থা কায়েম করার দুঃসাহস না দেখায়।

ডেপুটি স্পিকার বলেন, "৫ আগস্টের ক্ষমতাচ্যুত শাসনব্যবস্থার সাথে সমঝোতার কোন অবকাশ নেই।" তিনি বলেন, "তারা আমাদের রাজনৈতিক ভবিষ্যতের অংশ হওয়ার যোগ্যতা চিরতরে হারিয়েছে।" জনগণের সুরক্ষার জন্য গড়ে তোলা রাষ্ট্রযন্ত্রকে যারা পরিকল্পিতভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছিল, তাদের সাথে কোন সমঝোতা নয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, "বিশ্বজুড়ে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় রোধের লড়াইয়ে এমন সব শক্তিশালী ও স্থিতিস্থাপক প্রতিষ্ঠানের প্রয়োজন, যা স্বৈরাচারীদের উচ্চাকাঙ্ক্ষাকে রুখে দিতে সক্ষম।" বাংলাদেশে আমরা বর্তমানে সেই নতুন ভিত্তিসমূহ গড়ে তুলছি। আর এ প্রক্রিয়ায় রাজপথে যে চড়া মূল্য দিতে হয়েছে, সে সম্পর্কে আমরা গভীরভাবে সচেতন। তিনি বলেন, "আমরা এমন এক ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যেখানে সরকার কাঠামোগতভাবেই জবাবদিহিতার আওতাভুক্ত থাকবে, যাতে স্বৈরতন্ত্রের অধ্যায়গুলো চিরতরে বন্ধ হয়ে যায়।"

উক্ত সেশনে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন সাউথ এশিয়া স্টাডিজ সেন্টার ইউনিভার্সিটি অব রাজস্থান, ভারত এর প্রফেসর করোরি সিং, নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর, দক্ষিণ আফ্রিকার উইটস ইউনিভার্সিটির গবেষক মাদালিৎসো জিলিলো ফিরি এবং কলম্বিয়ার সেন্টার ফর পিস এন্ড কনফ্লিক্ট স্টাডিজ এর এক্সিকিউটিভ ডিরেক্টর নিকি সিঙ্গার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%