ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

১৫৮ শিক্ষকের ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়নের দাবি


১৫৮ শিক্ষকের ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়নের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী, যিনি নিকাব পরিহিত ছিলেন, হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ১৫৮ জন শিক্ষক অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচারের পাশাপাশি ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

বুধবার ‘মূল্যবোধ আন্দোলন’-এর মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাতের মাধ্যমে একটি বিবৃতিতে এই দাবি উত্থাপন করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘আমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিকাব পরিহিতা এক নারী শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে শিক্ষিকা কর্তৃক প্রকাশ্যে অপমান ও বডি শেমিংয়ের মাধ্যমে হেনস্তা করার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি।’

আরও পড়ুন: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি: ২২ অক্টোবর ২০২৬

এছাড়াও বিবৃতিতে বলা হয়, ‘অডিও রেকর্ডে একজন শিক্ষার্থীর ব্যক্তিগত পোশাক, ধর্মীয় রীতিনীতি এবং শারীরিক গঠন নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য পরিলক্ষিত হয়েছে। একজন শিক্ষকের কাছ থেকে শিক্ষাঙ্গনে এ ধরনের অসংবেদনশীল ও বৈষম্যমূলক আচরণ কখনোই প্রত্যাশিত হতে পারে না। এটি স্পষ্টতই উগ্র ইসলামোফোবিয়ার নগ্ন প্রকাশ, যা একজন শিক্ষকের নৈতিক দায়িত্বকেই প্রশ্নবিদ্ধ করেছে। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাম্প্রতিক গবেষণার তথ্য অনুযায়ী দৃশ্যমানভাবে ধর্মপালনকারী দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, সদ্য স্নাতক ও তরুণ পেশাজীবীদের ৫৫.৭ শতাংশ সরাসরি শিক্ষাগত বা পেশাগত পরিসরে বৈষম্য ও হেনস্থার মুখোমুখি হয়েছেন; ৬৩.৪ শতাংশ ক্ষেত্রে ইসলামোফোবিয়ার ঘটনার জন্য দায়ী হচ্ছেন শিক্ষকগণ। পুরুষদের তুলনায় হিজাব-নিকাব বা ধর্মীয় পোশাক পরিহিতা নারীরাই ইসলামোফোবিয়ার প্রধান শিকার হচ্ছেন বলে গবেষণায় উঠে এসেছে।’

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘অত্যন্ত পরিতাপের বিষয় যে, এমন পরিস্থিতিতে ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে না দাঁড়িয়ে নৈতিকতাবিবর্জিত কিছু শিক্ষক ও তাঁদের সংগঠন একাডেমিক স্বাধীনতা ও শিক্ষকের অধিকারের দোহাই দিয়ে অভিযুক্ত শিক্ষকের সাফাই গাইছেন। শ্রেণিকক্ষে প্রকাশ্য হেনস্থাকে একাডেমিক আলোচনার অজুহাতে আড়াল করা কিংবা সহকর্মীকে সুরক্ষা দেওয়ার এই নির্লজ্জ মানসিকতা অত্যন্ত নিন্দনীয়। একাডেমিক স্বাধীনতার নামে কারও ধর্মীয় স্বাধীনতা হরণ বা কাউকে প্রকাশ্যে অপমান করা বৈধ হয়ে যায় না।’

বিবৃতিতে বিশেষভাবে দাবি জানিয়ে বলা হয়, “এই ঘটনায় জড়িত অভিযুক্ত শিক্ষিকাকে অনতিবিলম্বে শিক্ষাদান কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধ প্রমাণ সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী পরিচয় ও পোশাকের কারণে হেনস্থা বন্ধে ‘ইসলামোফোবিয়াবিরোধী নীতিমালা’ প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।”

বিবৃতি প্রদানকারী শিক্ষকদের মধ্যে ৩৫ জন অধ্যাপক, ২৭ জন সহযোগী অধ্যাপক, ৪৫ জন সহকারী অধ্যাপক এবং ৫১ জন প্রভাষক রয়েছেন।

আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

বিবৃতি প্রদানকারীদের নামের পূর্ণাঙ্গ তালিকা মূল্যবোধডটকম ওয়ব সাইটে প্রকাশিত হয়েছে।

বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মানজুরুল করিম ও অধ্যাপক ড. জুলফিকার হাসান খান, বুয়েটের অধ্যাপক ড. মুহাম্মাদ মাসুদ করিম, ডুয়েটের অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনীম ও অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল হাসনাত, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, কুমিল্লা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আরিফ মোর্শেদ খান, মেডিকেল কলেজ ফর ওমেন অ্যান্ড হসপিটালের সহযোগী অধ্যাপক ডা. মিলিভা মোজাফফর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাফিউল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমিরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল লতিফ, মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মীর মনজুর মাহমুদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধবলধোলাই এড়ানোর ম্যাচে বাংলাদেশ ১৭২ রানে অলআউট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


ধবলধোলাই এড়ানোর ম্যাচে বাংলাদেশ ১৭২ রানে অলআউট

ব্রিসবেনে সোবহানা মোস্তারি ইতিহাস সৃষ্টি করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম নারী ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তবে আজ একই মাঠে তিনি মুদ্রার উল্টো পিঠও দেখেছেন।

আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মোস্তারি এক অংকের ঘরে আউট হয়েছেন। চতুর্থ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তার সংগ্রহ ৯ রান। দ্বিতীয় ওয়ানডেতে তিনি ১১৮ রানের একটি দারুণ ইনিংস খেলেছিলেন।

বাংলাদেশের জন্যও আজ হতাশার দিন বলা যায়। প্রথম ওয়ানডেতে ২২০ রান সংগ্রহ করলেও আজ তারা ১৭২ রানে অলআউট হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। ধবলধোলাই এড়ানোর জন্য এই রান এসেছে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের জোড়া ফিফটির সৌজন্যে।

ইনিংসের শুরুতেই অল্পতে থামার ঘটনা ঘটেছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ১৮ রানে ৩ উইকেট হারিয়েছে। দুই ওপেনার মুর্শিদা খাতুন (১) ও শারমিন সুলতানা (৬) এবং অধিনায়ক জ্যোতি (৩) আউট হয়ে যান। শারমিনের সঙ্গে সেই ধাক্কা সামলানোর দায়িত্ব ছিল মোস্তারির কাঁধে। প্রথম ম্যাচে সেঞ্চুরি করায় তার ওপর প্রত্যাশা ছিল।

কিন্তু সেই আশায় গুঁড়েবালি হয়ে যায়। মোস্তারি ৯ রানেই বিদায় নেন। এতে বাংলাদেশ ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। এরপর পঞ্চম উইকেটে শারমিন ও স্বর্ণা ৫৪ রানের জুটি গড়েন। শারমিন ৫০ রান করে ফিরে গেলে তাদের জুটি ভেঙে যায়।

বাংলাদেশ আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে অন্য প্রান্ত আগলে রেখে স্বর্ণা দলকে ১৭৩ রানের লক্ষ্য এনে দেন। তিনি দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলেন। তাদের বাইরে দুই অংকের ঘর স্পর্শ করেছেন রাবেয়া খাতুন (১৩) ও দিশা বিশ্বাস (১৩*)। অস্ট্রেলিয়ার হয়ে ১৬ রান খরচ করে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মেগান শুট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় পাচারের সময় ১২০ বস্তা সার আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


নওগাঁয় পাচারের সময় ১২০ বস্তা সার আটক

নওগাঁ সদর উপজেলার রাতের সময় পাচারের সময় ১২০ বস্তা ডিএপি সারসহ দুটি গাড়ি স্থানীয়দের দ্বারা আটক করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করে।

মঙ্গলবার রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ সদরের দুবলহাটি বিসিআইসি ডিলার পয়েন্ট ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’-এর মালিক ওয়াসেফ আলী মোল্লার গুদাম থেকে দুটি নসিমনে ১২০ বস্তা ডিএপি সার লোড করে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। গাড়ি দুটি যখন হাপানিয়া সড়কের মুখে পৌঁছায়, তখন স্থানীয় লোকজনের সন্দেহ হয়। চালকদের জিজ্ঞাসাবাদ করার সময় তারা প্রথমে অসংলগ্ন কথা বলেন। পরে জনরোষের মুখে তারা স্বীকার করেন যে সারগুলো রাজশাহীতে নিয়ে যাওয়া হচ্ছিল।

খবর পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ম্যানেজার মামুন ঘটনাস্থলে আসলে ক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। পুলিশ ও প্রশাসনের লোকজন আসছে জেনে তিনি পালিয়ে যান।

ম্যানেজার মামুন দাবি করেন, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে তিনি সারের মেমো কেটে গাড়ি দুটি ছেড়ে দিয়েছিলেন। তবে সারটি কার কাছে বিক্রি করা হয়েছিল বা গন্তব্য কোথায় ছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে কৃষি কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে রাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ৬০ বস্তা করে মোট ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। ডিলার বা তার প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়ায় সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনই নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনই নিহত

বাংলাদেশ থেকে রাশিয়ায় উচ্চবেতনের চাকরির প্রলোভন দেখিয়ে যুদ্ধে জড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় মানবপাচারের অভিযোগে মানবপাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ বুধবার সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে এসআরবি-১০-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার (১৩ অক্টোবর) অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানিয়েছে, তারা এমন প্রতারণার শিকার ৩০ বাংলাদেশির তথ্য সংগ্রহ করেছে। তাদের সঙ্গে কথা বলে এবং খোঁজ নিয়ে জানা গেছে, যুদ্ধক্ষেত্রে ২০ জনের মৃত্যু হয়েছে। দেশে ফিরতে পেরেছেন মাত্র দুজন।

এ ঘটনায় মূল মাস্টারমাইন্ড মিজানকে গ্রেপ্তার করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে। অন্য গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আবু তাহের লিন্টু।

রাশিয়ায় নেওয়ার পর তাদের ২০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয় বলেও তথ্য পাওয়া গেছে এসআরবির পক্ষ থেকে।

মর্মান্তিক এই ঘটনার ব্রিফিংয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এসআরবির এই সদস্য। তিনি সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন, যেন কেউ আর এমন ফাদে না পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দৃশ্যম ৩’ বক্স অফিসে আয় ৫০০ কোটি রুপি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


‘দৃশ্যম ৩’ বক্স অফিসে আয় ৫০০ কোটি রুপি ছাড়াল

অজয় দেবগণের সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ বক্স অফিসে দাপট বজায় রেখেছে। মুক্তির ১২ দিন পেরিয়ে গেলেও দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে রহস্য-রোমাঞ্চে ভরপুর এই সিনেমাটি। ইতোমধ্যে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। শুধু ভারতেই সিনেমাটির নেট আয় ৩২৩ কোটি ৫০ লাখ রুপি হয়েছে।

বক্স অফিসের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, সিনেমাটি মুক্তির ১২তম দিনে ভারতে ১৪ হাজার ৮৪৬টি প্রদর্শনী থেকে ৮ কোটি ৫০ লাখ রুপি নেট আয় করেছে। এর ফলে দেশটিতে সিনেমাটির মোট নেট আয় ৩২৩ কোটি ৫০ লাখ রুপি হয়েছে। গ্রস আয় ৩৮৭ কোটি ৮০ লাখ রুপি।

ভারতের বাইরেও সিনেমাটি ভালো ব্যবসা করছে। মুক্তির ১২তম দিনে আন্তর্জাতিক বাজার থেকে ২ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে এটি। ফলে বিদেশের বাজারে সিনেমাটির মোট গ্রস আয় ১১৪ কোটি রুপি দাঁড়িয়েছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী এর গ্রস আয় ৫০১ কোটি ৮০ লাখ রুপি।

চলতি বছরের সর্বোচ্চ আয় করা হিন্দি সিনেমার তালিকায় ‘ধুরন্ধর ২’-এর পর দ্বিতীয় অবস্থানে ‘দৃশ্যম ৩’ উঠে এসেছে। এটি অজয় দেবগণের ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবেও পরিচিতি লাভ করেছে। ভারতে ৩০০ কোটি রুপি নেট আয় করা অভিনেতার প্রথম সিনেমা এটি।

তবে বক্স অফিসে সিনেমাটির এই দাপট কত দিন স্থায়ী হবে, তা নিয়ে নতুন কৌতূহল তৈরি হয়েছে। আগামী ১৬ অক্টোবর একাধিক হিন্দি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন সিনেমাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় ‘দৃশ্যম ৩’ নিজের অবস্থান কতটা ধরে রাখতে পারে, এখন সেদিকেই নজর চলচ্চিত্রসংশ্লিষ্টদের।

বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি সিনেমাটি অভিনয়ের জন্যও প্রশংসা পাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত পর্যালোচনায় চলচ্চিত্র সমালোচক শৈবাল চ্যাটার্জি অজয় দেবগণ ও জয়দীপ আহলাওয়াতের অভিনয়ের প্রশংসা করেছেন।

শৈবাল চ্যাটার্জির মতে, অজয় দেবগণ নিজের অভিনয়ের মাধ্যমে প্রত্যাশা পূরণ করেছেন। অন্যদিকে, জয়দীপ আহলাওয়াতের অভিনয় সিনেমাটিতে বাড়তি গভীরতা যোগ করেছে, যা দর্শকের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলে।

অভিষেক পাঠক পরিচালিত সিনেমাটি প্যানোরামা স্টুডিওস ও স্টার স্টুডিও১৮ প্রযোজনা করেছে। এটি ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর পরবর্তী কিস্তি। তবে আগের কিস্তিগুলোর মতো মালয়ালম সংস্করণের সরাসরি অনুসরণে নয়, বরং সম্পূর্ণ মৌলিক গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি।

এতে অজয় দেবগণের পাশাপাশি অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্ত।

প্রসঙ্গত, ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালের ৩১ জুলাই। রহস্য ও টানটান উত্তেজনানির্ভর এই ধারাবাহিকের নতুন কিস্তি বক্স অফিসে সাফল্যের সেই ধারা আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%