বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং
০৩:২৫ পি.এম
সম্প্রতি, সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভসের সংগঠক মাহফুজ আলম সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ প্রচারিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে তিনি "আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে" এমন মন্তব্য করেছেন। তবে, প্রচারিত ভিডিওটিতে তাকে এমন কোনো মন্তব্য করতে শোনা যায়নি।
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের টকশোতে মাহফুজ আলমের "আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে" শীর্ষক মন্তব্য করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ওই টকশোতে মাহফুজ আলম ড. মুহাম্মদ ইউনূসের তাকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপনের বিষয়ে আপত্তি ও সমালোচনা করেন, কিন্তু আলোচিত মন্তব্যটি তাকে করতে শোনা যায়নি।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, খালেদ মুহিউদ্দীনের টকশোটির ইউটিউব চ্যানেলে গত ১৮ জুন মাহফুজ আলমের সাক্ষাৎকারভিত্তিক টকশোর ওই পর্বটি প্রকাশিত হয়। টকশোটির সেদিনের পর্বটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে মাহফুজ আলম ড. মুহাম্মদ ইউনূসের তাকে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উপস্থাপনের বিষয়ে আপত্তি জানান। তবে পুরো টকশোতে কোথাও তাকে "আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনুস আমাকে ব্যবহার করেছে" শীর্ষক মন্তব্য করতে শোনা যায়নি।
এছাড়াও, মাহফুজ আলমের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করেও সাম্প্রতিক সময়ে আলোচিত দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো পোস্টের সন্ধান পাওয়া যায়নি।
সুতরাং, খালেদ মুহিউদ্দীনের টকশোতে মাহফুজ আলম "আমি জাতির কাছে ক্ষমা চাই, ইউনূস আমাকে ব্যবহার করেছে" শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন।
তিনি বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই ধন্যবাদ জানান।
স্ট্যাটাসে সারজিস আলম উল্লেখ করেন, ‘মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের এমপির (ফেরদৌসী আহমেদ মিষ্টি) বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে- সেজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’
এটি উল্লেখযোগ্য যে, রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিএনপির দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সম্প্রতি বলিউডের তারকাদের, বিশেষ করে নারী অভিনেত্রীদের পাপারাজ্জিদের অশালীন ছবি তোলার প্রবণতা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। ভাইজানের সেই কড়া সতর্কবার্তার প্রভাব কাটতে না কাটতেই এবার সোচ্চার হয়েছেন প্রখ্যাত কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান।
মুম্বাইয়ের একটি স্থানে ফারাহ খানকে দেখে ছবি তুলতে এগিয়ে আসেন বেশ কয়েকজন পাপারাজ্জি। এ সময় তিনি তাদেরকে সালমানের বার্তার কথা স্মরণ করিয়ে দেন। দেখামাত্রই পরিচালক তাদের প্রশ্ন করেন— এখানে আসার কারণ কী?
ছবি তোলার আবদার জানালে সালমান খানের হুঁশিয়ারির কথা স্মরণ করিয়ে দিয়ে রসিকতার সুরে দৃঢ় কণ্ঠে ফারাহ খান বলেন, ‘সালমান ভাই পেছন থেকে ছবি তুলতে বারণ করেছেন, ঘুরুন, ঘুরুন। কোনোভাবেই যেন অশোভন বা আপত্তিজনক কোণ থেকে ছবি তোলা না হয়।’
এর আগে ‘বিগ বস ২০’ অনুষ্ঠানের একটি পর্বে পাপারাজ্জিদের অনুচিত আচরণ নিয়ে ভীষণ চটেছিলেন ভাইজান। নারী তারকাদের অস্বস্তিকর ছবি তোলার তীব্র সমালোচনা করে সালমান খান বলেছিলেন, ‘নায়িকারা যে ধরনের শট বা অ্যাঙ্গেল মোটেও পছন্দ করেন না, তা পেছন থেকে তোলা হয় কেন?’
তিনি আরও বলেন, ‘সাই মাঞ্জরেকরকে দেখেছি এটা নিয়ে অস্বস্তিতে পড়তে। নেহা ধুপিয়া এর প্রতিবাদ করেছিলেন। এমনকি আমার নিজের ভাগ্নির পেছনে হেঁটেও তারা এভাবে ছবি তুলেছে আর ক্যাপশনে লিখেছে— ‘চিনতে পারছেন ইনি কে? এসব করার মানে কি?’
ক্ষোভ প্রকাশ করে সালমান খান আরও বলেছিলেন— ‘এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে কষে থাপ্পড় মারা উচিত। ওদের বলা উচিত নিজেদের মা-বোনের ছবিও এভাবে তুলে দেখাতে। ৯০ শতাংশ নারীই এসব পছন্দ করেন না। যারা এসব ছবি তোলে, তাদের একবার সামনে পেতে চাই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের বিরাট কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তার ক্যারিয়ারের ৫৫তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়ে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
তিরুঅনন্তপুরমে অনুষ্ঠিত সিরিজের প্রথম ওয়ানডেতে কোহলি ৮৮ বলে অপরাজিত ১৩৯ রানের একটি চমৎকার ইনিংস খেলেন। এর ফলে তার রেটিং পয়েন্ট বর্তমানে বেড়ে ৭৯৬ এ পৌঁছেছে। তালিকার শীর্ষে অবস্থান করছেন তার সতীর্থ শুভমান গিল, যিনি ৮১৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন।
নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল ৭৯৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন। অন্যদিকে, রোহিত শর্মা ৭১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন।
এছাড়া, শীর্ষস্থানীয় ব্যাটারদের মধ্যে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস উল্লেখযোগ্যভাবে তিন ধাপ এগিয়ে ৬৭৪ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা সপ্তম স্থানে উঠে এসেছেন। পাকিস্তানের বাবর আজম ব্যাটিং র্যাংকিংয়ে ষষ্ঠ স্থান ধরে রেখেছেন।
ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থানটি আফগানিস্তানের রশিদ খানের দখলে রয়েছে। পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ ৬৭৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন। দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফর্ম করে তিন ধাপ এগিয়ে ৬৬৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। অন্যদিকে, শাহিন শাহ আফ্রিদি এক ধাপ পিছিয়ে র্যাংকিংয়ের অষ্টম স্থানে নেমে গেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদেশে ভ্রমণের পূর্বে বিয়ের পরামর্শ প্রদান করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নারীদের বিদেশ ভ্রমণের আগে বিয়ে করার পরামর্শ দিয়েছেন।
অভিনেত্রীর পোস্টে মূলত অবিবাহিত নারীদের বিদেশ ভ্রমণ এবং তাদের ব্যক্তিগত স্বাধীনতার বিষয়টি আলোচিত হয়েছে। বিমানবন্দরে তিন তরুণীকে আটকে দেওয়ার অভিযোগের পর অভিনেত্রী এই মন্তব্য করেন।
পার্শ্ববর্তী দেশ নেপালে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার সময় বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের বাধার সম্মুখীন হন তিন তরুণী— এই অভিযোগের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়। এ বিষয়ে অভিনেত্রী শবনম ফারিয়া তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
বিমানবন্দরে তিন তরুণীকে আটকে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে অভিনেত্রী বলেন, “কিন্তু আপারা এসব করার আগে তোমরা বিয়ে করে যাইও, নাইলে কিন্তু এয়ারপোর্টে আটকায় দেবে! তখন আর এসব কিছুই করতে পারবা না!!!”
নারীদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে শবনম ফারিয়া আরও বলেন, “মেয়েরা মহাকাশে যাবে, এভারেস্ট জয় করবে, বৈজ্ঞানিক হয়ে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে, স্কলারশিপ পেয়ে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়বে, গবেষণায করবে, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবে এবং অলিম্পিকে খেলতে যাবে, বিশ্বকাপ খেলবে …..।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ