১২:৩৬ এম
মুশফিকুর রহিম অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত কার্যকর করবেন। শনিবার বিকালে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই খবরটি জানিয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে মুশফিক এই খবরটি নিশ্চিত করেছেন।
৩৯ বছর বয়সি এই ক্রিকেটার তার পোস্টে উল্লেখ করেছেন, ‘আপনারা ইতোমধ্যেই জেনেছেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেট ফরম্যাটকে বিদায় জানানোর সময় এসেছে। আলহামদুলিল্লাহ, শৈশবের স্বপ্নকে বাস্তবে বাঁচার অসাধারণ ২২টি বছর। সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান ও গর্ব। এই সুন্দর যাত্রার সুযোগ করে দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ।’
আরও পড়ুন: দশজনের বায়ার্নকে রুখে দিল হামবুর্গ
মুশফিক তার পরিবার, শিক্ষক, কোচ, সতীর্থ, বন্ধু এবং ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ১০৮ টেস্টে ৭ হাজারের বেশি রান করা এই ব্যাটসম্যান লিখেছেন, ‘প্রতিবার ব্যাট হাতে মাঠে নামার সময় আপনাদের উচ্ছ্বাস আর মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ ধ্বনি চিরকাল আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন