ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী


বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে : তথ্যমন্ত্রী

বিতর্ক হচ্ছে কেবল মেধাগত বিনোদন নয়, এটি একটি সৃজনশীল প্রক্রিয়া এবং একটি সুস্থ সমাজ ও সভ্যতা বিনির্মাণের অন্যতম হাতিয়ার। তাই বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামের বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এজন্য সরকারি নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ শনিবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এক জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠানে তিনি এ বক্তব্য প্রদান করেন।

‘ঢাকা আইভি: সামাজিক সুরক্ষার জন্য যুব কণ্ঠস্বর’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করেছে ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশে একটি স্বাস্থ্যসম্মত বিতর্কের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘বিতর্ক হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা মানুষের সৃষ্টিশীলতাকে প্রতি মুহূর্তে উদ্দীপ্ত করতে সক্ষম এবং এর মধ্যে একটি মেধাভিত্তিক আনন্দ ও জ্ঞান অর্জনের উপাদান থাকে।’

যুক্তিহীনতার কারণে সমাজ ও ব্যক্তিজীবনে সৃষ্ট নানামুখী সংঘাতের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘একটি সুশৃঙ্খল ও যুক্তিবাদী সমাজ গঠনে বিতার্কিকরাই দেশের আগামী দিনের শ্রেষ্ঠ সম্পদ।’

তিনি বিতার্কিক ও আয়োজকদের উদ্দেশ্যে বলেন, ‘বিতর্ককে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। আপনারা আন্দোলন বা সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করলে, আমি মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে শিক্ষামন্ত্রীসহ প্রধানমন্ত্রীকে এ বিষয়ে কনভিন্স করতে পারব এবং দ্রুত এটাকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করতে নীতিগত ভূমিকা রাখব।’

বর্তমান সরকার তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে ইতিমধ্যে নানামুখী পলিসি গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: দেশে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে দরিদ্র মানুষের সংখ্যা

সমাপনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডের ফলাফল এবং বিজয়ীদের নাম ঘোষণা করেছেন।

ইংরেজি মাধ্যম নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হন বুয়েটের ফয়সাল বি. রায়হান এবং ফাইনালের সেরা বিতার্কিক হন বুয়েটেরই সানজানা জামান।

বাংলা মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) রানার্স-আপ হয়। ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাদাত ইবনে ইসলাম। টুর্নামেন্টের সেরা বিতার্কিক নির্বাচিত হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নায়েম উদ্দিন রফি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউএনডিপি-এর সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ এবং গেস্ট অব অনার হিসেবে ডিইউডিএস-এর চিফ মডারেটর অধ্যাপক ড. এস.এম. শামীম রেজা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিইউডিএস সভাপতি জুবায়ের হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাগিব আঞ্জুম।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান এইড ও ইউএনডিপির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিতার্কিক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিরিরবন্দরে হুইপের বড় ভাইয়ের দাফন সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:২৩ পি.এম


চিরিরবন্দরে হুইপের বড় ভাইয়ের দাফন সম্পন্ন

 

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া এমপির বড়ভাই মোঃ আসাদুজ্জামান মিয়া (৬৯) দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন শুক্রবার বিকেল ৫ ঘটিকায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের প্রথম জানাজা গতকাল ২০ জুন শনিবার সকাল ৯ টায় দিনাজপুর শের-ই-বাংলা ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জানাজা বেলা ১১ টায় নিজ গ্রাম চিরিরবন্দরের দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। জানাজা শেষে মরহুমের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি সমর্থকদের কাছে যেভাবে প্রিয় হয়ে উঠছে আয়োজক যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


বিদেশি সমর্থকদের কাছে যেভাবে প্রিয় হয়ে উঠছে আয়োজক যুক্তরাষ্ট্র

বিদেশি সমর্থকদের কাছে আয়োজক যুক্তরাষ্ট্র যেভাবে প্রিয় হয়ে উঠছে, বিশেষ করে বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভিসা ইস্যু, উচ্চ টিকেট মূল্যসহ বেশ কিছু কারণে বিতর্কের সৃষ্টি করেছে। আয়োজক দেশের জনগণের মধ্যে আগ্রহের কমতির কারণে বিদেশি দলের ফুটবলপ্রেমীরা উদ্বেগের মধ্যে ছিলেন।

তবে, খেলা শুরু হওয়ার পর মার্কিন শহরগুলোর উষ্ণ আতিথেয়তা এবং স্বতঃস্ফূর্ত অভ্যর্থনা বিদেশি সমর্থকদের মুগ্ধ করতে সক্ষম হয়েছে।

কঠোর ভিসা নীতিমালার কারণে ইরান, হাইতি, আইভরি কোস্ট এবং সেনেগালের মতো বেশ কিছু দেশের বড় অংশ স্থানীয় গ্যালারিতে যোগ দিতে পারছে না। এই শূন্যতা পূরণ করতে সাধারণ মার্কিন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন। স্থানীয় আমেরিকানরা স্টেডিয়ামে নিজেদের দেশের মতো সমর্থন না পাওয়া আন্ডারডগ দলগুলোকে পাশে নিয়ে ফুটবল ভক্তদের মন জয় করছেন।

বর্ণিল আয়োজন, সুসজ্জিত ফ্যান জোন এবং স্থানীয়দের আন্তরিক অভ্যর্থনা মাঠের বাইরের পরিবেশকে আরো আনন্দময় করে তুলেছে, যা টুর্নামেন্টের উত্তেজনাকে বাড়িয়ে তুলছে এবং বিশ্বজুড়ে প্রশংসার পাত্র হচ্ছে।

বোস্টনের একটি পাবে পৌঁছেছেন ‘টারটান আর্মি’র স্কটিশ ভক্ত গেইল নিকোল। তিনি জানিয়েছেন, ‘বোস্টনের একটি পাবে দুজন চমৎকার মেয়ের সাথে আমার দেখা হয়। সেদিন মেয়েটির জন্মদিন ছিল, সে ককটেল খাচ্ছিল। আমি তাকে আরেকটি কিনে দিলাম এবং তারা বারবার বলছিল ‘বোস্টন, ম্যাসাচুসেটসে স্বাগতম!’ তারা আমাদের খুব পছন্দ করেছে, আমরাও তাদের পছন্দ করেছি... এখানকার সবাই খুব বন্ধুত্বপূর্ণ, খুব ভালো।’

‘এখানকার মানুষের বন্ধুত্বপূর্ণ আচরণ ও খোলামেলা মনমানসিকতা আমার কাছে একেবারেই নতুন’— জুরিখ থেকে আসা এক সুইস সমর্থকের এমন মন্তব্য আলোচনা তৈরি করেছে।

এছাড়াও, বিশ্বকাপ দেখতে আসা বিদেশি ভ্রমণকারীরা পরিচিতি নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও অরল্যান্ডোর বাইরেও কানসাস সিটি, আটলান্টা ও হিউস্টনের মতো শহরের সাথে পরিচিত হচ্ছেন।

কানসাস সিটিতে আর্জেন্টিনা ফুটবল দল অবস্থান করেছে। শহরটি সমবেত হওয়া আর্জেন্টিনার নাগরিকদের নিয়ে গঠিত, যারা সংস্কৃতিতে 'আসাদো' বারবিকিউ খাওয়াকে ফুটবলের মতোই অপরিহার্য বলে মনে করেন—সেখানকার স্থানীয় 'ড্রাই রাব' ঘরানার গ্রিল করা মাংসের স্বাদ নিতে তারা সম্মিলিত হয়েছেন।

খেলা দেখতে আসা আর্জেন্টিনার সমর্থক ক্রিশ্চিয়ান গাস্তেস বরেছেন, 'আর্জেন্টাইন বারবিকিউ আমার সবচেয়ে প্রিয়। তবে এটি সত্যিই বেশ চমৎকার।'

ডালাসে ডুসেলডর্ফ থেকে আসা জার্মান সমর্থক মাক্সিমিলিয়ান কির্খও সেখানকার বারবিকিউর স্বাদ নিচ্ছেন—এবং নিজের নতুন কেনা টেক্সান কাউবয় হ্যাটটি প্রদর্শন করে তিনি বলেন, ‘আমি এই সংস্কৃতির আরো অভিজ্ঞতা নিতে চাই।’

টুর্নামেন্ট শুরুর আগে যেসব উদ্বেগ দেখা দিয়েছিল, তার কয়েকটি এখনও অব্যাহত রয়েছে। বিশেষ করে মায়ামির মতো স্থানের তীব্র গরম খেলোয়াড় ও দর্শকদের জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছে; অথচ ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে গ্রীষ্মের আরো এক মাস বাকি। যদিও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, গ্যালারিতে দর্শকদের উপস্থিতি বেশ ভালো। তবে টিকিট এবং যাতায়াতের উচ্চ খরচের কারণে অনেকেই এই সফরে আসতে অনাগ্রহী। তাছাড়া, ভিসার কড়াকড়ি এবং ভিসা না পাওয়া কারণে অনেক ফুটবল ভক্তকে শেষ পর্যন্ত ঘরে বসে টিভিতে খেলা দেখতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


বিশ্বকাপের মাঝেই অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো অবসর ভেঙে ফিরে এসেছেন। ছবিটি দেওয়া হয়েছে ইন্সটাগ্রামে।

কি, শিরোনামটি পড়ে আপনি চমকে উঠেছেন?

এটা অপ্রত্যাশিত বলাই যায়। আপনার মনে হতে পারে, যে ব্যাক্তিটি ২০১৫ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন, তিনি আবারও কি বিশ্বকাপের মাঝেই ব্রাজিল দলের হয়ে ফিরছেন!

কিন্তু বিষয়টি মোটেই এমন নয়।

রোনালদিনহো অবসর ভেঙে এসেছেন ঠিকই, কিন্তু তিনি ইতালির ঘরোয়া ফুটবলের তৃতীয় স্তরের ক্লাব রাভেন্নার হয়ে খেলার জন্য। ক্লাবটির সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি এই খবরটি নিশ্চিত করেছেন।

ইতালির শীর্ষ ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ট জানাচ্ছে, ৪৬ বছর বয়সী রোনালদিনহো সিরি ‘সি’ এর ক্লাব রাভেন্নার সঙ্গে চুক্তি করেছেন। তিনি ক্লাবটির শেয়ারও কিনেছেন এবং এর উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করার প্রক্রিয়া শুরু করেছেন।

রাভেন্না, আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোর যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। সভাপতির পক্ষ থেকে ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরে রোনালদিনহোকে ক্লাবের সঙ্গে যুক্ত করার চেষ্টা করে আসছেন।

রোনালদিনহো তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘নতুন রং। তবে একই হাসি।

আমি আবারো বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও চিপরিয়ানির পরিবারের সঙ্গে নতুন গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস। আর সেই আনন্দের অনুভূতিটাই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।’

বিশেষ কয়েকটি ম্যাচে রোনালদিনহোকে খেলতে দেখা যাবে। তবে রাভেন্নার প্রচারমূলক কর্মকাণ্ডে তাকে নিয়মিত দেখা যাবে।

২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতার সাফল্য যা রোনালদিনহো অর্জন করেন। ২০০৫ সালে ব্যালন ডি’অর জিতে নাটকীয় এক সাফল্যের গল্প লেখেন। ২০০৬ সালে বার্সেলোনাকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে জিতাতেও নিহিত ছিল তার অবদান।

রোনালদিনহো সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছেন ২০১৫ সালে, আর প্রায় এক যুগ পর তার এই প্রত্যাবর্তন ফুটবল বিশ্বে নতুন করে সাড়া ফেলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগের আহ্বান: অলাভজনক ও বন্ধ কারখানা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগের আহ্বান: অলাভজনক ও বন্ধ কারখানা

দেশের অলাভজনক এবং বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোতে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার উদ্দেশ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

এরই অংশ হিসেবে আজ শনিবার (২০ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে একটি বিশেষ রোড শো অনুষ্ঠান আয়োজন করা হয়। শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী দেশের শিল্প খাতের বিকাশ এবং উৎপাদনমুখী অর্থনীতি সচল করার জন্য বন্ধ ও অলাভজনক কারখানাগুলোকে নতুন বিনিয়োগের মাধ্যমে পুনরায় চালুর ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বন্ধুদের, বিশেষ করে জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশের সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানান।

এতে সরকারের নীতিনির্ধারক, উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশি-বিদেশি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারাও রোড শোতে অংশ নেন।

বিনিয়োগের এই বড় আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা যোগ দেন। তাদের মধ্যে প্রাণ-আরএফএল, এসিআই লিমিটেড, ওয়ালটন, মেঘনা, রানার, টি কে গ্রুপ, ব্র্যাক, নাবিল, স্কয়ার, ট্রান্সকম, আকিজ এবং লাল তীরসহ বিভিন্ন বড় শিল্পগোষ্ঠীর কর্ণধাররা উপস্থিত ছিলেন।

দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি আন্তর্জাতিক, বিশেষ করে জাপানি বিনিয়োগকারীদের বড় ধরনের উপস্থিতি লক্ষ্য করা যায় এই অনুষ্ঠানে। জাপানি কোম্পানি মারুবেনি করপোরেশন, টয়োটা সুশো করপোরেশন, সুমিতোমো করপেরেশন, এমইউএফজি ব্যাংক লিমিটেড, মিতসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেড, সোজিৎস এশিয়া প্রাইভেট লিমিটেড এবং জেট্রো বাংলাদেশ অফিসের প্রতিনিধিরা এতে অংশ নেন। জাপানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারাও এই সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এই রোড শো-এর মাধ্যমে দেশের বন্ধ ও লোকসানি শিল্প খাতগুলোতে নতুনভাবে বিদেশি এবং বেসরকারি পুঁজির প্রবাহ বাড়বে। এর ফলে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%